লেখক আর্কাইভ
***মতবিরোধ***
লিখেছেন: ' manwithamission' @ বৃহস্পতিবার, ডিসেম্বর ১০, ২০০৯ (২:৪৩ পূর্বাহ্ণ)
নু’মান ইবনে বশীর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা অবশ্যই …………………………….., তানা হলে আল্লাহ তোমাদের মাঝে বিরোধ সৃষ্টি করে দিবেন। (সহীহ আল বুখারী, আযান অধ্যায়)
আমি জায়গাটা ইচ্ছা করেই খালি রাখলাম, লেখার শেষের দিকে শূন্যস্থান পূরণ করবো।
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মাধ্যমে আমরা মুসলিম ভাইয়েরা একে অপরের ভাই হয়ে যাই। এই ভাই রক্তের বন্ধনের ভাইয়ের মতো নয়, এই ভাই শুধু তারাই হতে পারবে যারা এক আল্লাহতে দৃঢ় বিশ্বাসী এবং আল্লাহ কর্তৃক প্রদত্ত বিধানে .....
১ টি মন্তব্য | বিস্তারিত >>
BEST UMMAH (সর্বশ্রেষ্ঠ জেনারেশন )
লিখেছেন: ' manwithamission' @ সোমবার, ডিসেম্বর ৭, ২০০৯ (১:০৯ অপরাহ্ণ)
বর্তমান বস্তুবাদী দুনিয়াতে আমাদের চারপাশে অনেক কিছু উদ্ভাবিত হয়েছে যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। এমন এক সময় ছিল আমরা বর্তমানে যা ব্যবহার করছি তা কল্পনাও করা যেত না। উন্নত টেকনলজি, সেই সম্পর্কিত জ্ঞান, অর্থকরী বর্তমান বস্তুবাদী দুনিয়ার উন্নত জাতির মাপকাঠি। কিন্তু আমাদের জীবনটা কি তাতে সহজ হয়েছে? বা এমন হয়েছে যে আমরা এমন এক জায়গায় পৌছে গেছি যেখানে আমাদের ইচ্ছাগুলো পূর্ণ হয়ে গেছে? হয়নি কিন্তু!
আয়শা (রা) কতৃক বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জিজ্ঞেস করল, মানব .....
৫ টি মন্তব্য | বিস্তারিত >>
Peace In Islam
লিখেছেন: ' manwithamission' @ শনিবার, ডিসেম্বর ৫, ২০০৯ (২:১৭ পূর্বাহ্ণ)
আসসালামু আলাইকুম সকল মুসলিম ভাইয়েরা,
পিস ইন ইসলামে যখন প্রথম আসি তখন মনে করেছিলাম যাক এবার একটা ভাল বাংলা ব্লগিং সাইট শুরু হল যার মাধ্যমে আমরা মুসলিম ভাইয়েরা একত্রিত হবো কিন্তু শুরু থেকেই যে বিষয়টি আমাকে পীড়া দিচ্ছে আর যে কারণে আমি কয়েকদিন যাবত লেখাও বন্ধ রেখেছি তা হচ্ছে আমি আমাদের মুসলিম ভাইদের মাঝে দল, উপদল, মতবাদ ইত্যাদি বিভিন্ন কারণে একটা চরম বিচ্ছিন্ন অবস্থা লক্ষ্য করছি। ব্লগারের সংখ্যা এখনো একশও হয়নি তার আগেই বিভিন্ন মতবাদের প্রকাশ পাচ্ছে আর দল উপদলের প্রকাশ .....
৯ টি মন্তব্য | বিস্তারিত >>
***বস্তুবাদী কনসিউমার সোসাইটির অ্যাডভারটাইসমেন্টের অভিশাপ***
লিখেছেন: ' manwithamission' @ মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০০৯ (৩:৩৮ পূর্বাহ্ণ)
আমরা একটি দিনের ২৪ ঘন্টাই আক্রান্ত হচ্ছি বিভিন্ন রকমের বিশ্বাস, বিভিন্ন ধর্ম সম্পর্কে লেখা, অ্যাডভারটাইসমেন্ট দ্বারা, এটা কিনুন, ওটা কিনুন, এটা নিন, ওটা নিন কিন্তু তবুও তাদের মধ্যে অনেকেই হতাশ হয়ে যাচ্ছে এবং আত্মহত্যা করছে। ১৪ বছরের একটি মেয়ে দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে, কেন? কারণ, তার মা তাকে টিভি দেখতে দেয়নি! এটি অ্যাডভারটাইসমেন্ট দুনিয়ার কসসিউমার সোসাইটির একটি অভিশাপ!
(পশ্চিমা দুনিয়াতে) ক্রিসমাস হচ্ছে একটি প্রধান অনুষ্ঠান যখন পরিবারে মানুষগুলো একত্র হয় কিন্তু তারা এমনকি তাদের নিজের মাকে পর্যন্ত আমন্ত্রণ জানায় না, পিতাকেও .....
৭ টি মন্তব্য | বিস্তারিত >>
***আসুন আল্লাহকে অধিক হারে স্মরণ করি***
লিখেছেন: ' manwithamission' @ শুক্রবার, নভেম্বর ২০, ২০০৯ (১:২৬ অপরাহ্ণ)
আল্লাহকে অধিকহারে স্মরণ করা প্রতিটি মুসলামানের অবশ্য কর্তব্য। আল্লাহর স্মরণ ভুলে গেলেই আমরা পথভ্রষ্ট, জাহান্নামের পথে ধাবিত হবো। তাই আল্লাহকে অধিকহারে স্মরণ করা তথা আল্লাহ প্রদত্ত বিধান মেনে চলা প্রতিটি মুসলামানের অবশ্য কর্তব্য। আল্লাহর স্মরণ যদি আমরা না করি তাহলে ভয়াবহ বিপদ আমাদের উপর আপতিত হবে।
আল্লাহ তাআলা বলেন:
“আর যারা আল্লাহর জিকির হতে বিরত থাকে, আমি তাদের জন্য শয়তানকে নির্দিষ্ট করে দিই, সেই-ই তাদের সাথী হয়ে যায়। আর নিশ্চয় তারা তাদেরকে সঠিক রাস্তা থেকে দূরে সরিয়ে দেয় যদিও তারা ধারণা .....
৩ টি মন্তব্য | বিস্তারিত >>
“কমুনিজমের ইহুদী প্রেতাত্মা এবং সুদূর প্রসারী শিক্ষা ব্যবস্থা”
লিখেছেন: ' manwithamission' @ বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০০৯ (১০:৪৭ পূর্বাহ্ণ)
বিশ্বাব্যাপী ইহুদীবাদকে সুপ্রতিষ্ঠিত করার জন্য অনেক আগে থেকেই ইহুদী শিক্ষিত জ্ঞানী ব্যক্তিরা তাদের প্রটোকল প্রণোয়ন করে এবং সেই মোতাবেক তাদের কার্যক্রম পরিচালিত করে। তারা তাদের কর্মকান্ডে এতই সুচতুরতা প্রকাশ করেছে যে, তারা গইমদের (নন ইহুদীরে গইম বলে অভিহিত করা হয়) ‘নির্বোধ’ বলে অভিহিত করে। তাদের প্রটোকল পুস্তকের “বিশ্বজোড়া বিপ্লব” অধ্যায়ে গইম নেতাদের তারা চিহ্নিত করেছে এইরুপে, “বাঘের মত চেহারার অধিকারী এসব লোকগুলোর অন্তরটা মেষের মতো এবং এদের মগজ এত হালকা যে, এর মধ্য দিয়ে সকল প্রকারের বায়ু অবাধে যাতায়াত করতে .....
১ টি মন্তব্য | বিস্তারিত >>
***কেন এত ভূমিকম্প হয়? এবং এথেকে পরিত্রাণের উপায়***
লিখেছেন: ' manwithamission' @ বুধবার, নভেম্বর ১৮, ২০০৯ (১২:৩৮ পূর্বাহ্ণ)
কয়েকদিন পরপরই মৃদু কম্পনে সারা দেশ কম্পিত হয়ে উঠছে, এগুলো বড় একটা কম্পন আসার আগে সতর্ককারী কম্পন। মহান আল্লাহ তাঁর বান্দাহদের সতর্ক করেন যাতে করে তারা অনুত্প্ত হয় এবং আল্লাহর পথে ফিরে আসে। চলুন দেখি কুরআন ও সহীহ হাদীস অনুযায়ী ভূমিকম্পের কারণ অনুসন্ধান এবং এ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি তার উপায় বের করি।
কেন এত ভূমিকম্প সংগঠিত হয়? এবং এথেকে পরিত্রাণের উপায়।
সকল প্রশংসা আল্লাহর জন্য, এবং শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূলের, তাঁর পরিবারের উপর, তাঁর সাহাবাদের উপর এবং তাদের উপর .....
৪ টি মন্তব্য | বিস্তারিত >>
***আসুন জেনে নিইঃ “জিকির” বলতে আসলে কি বুঝায়?***
লিখেছেন: ' manwithamission' @ সোমবার, নভেম্বর ১৬, ২০০৯ (১:৪৮ অপরাহ্ণ)
জিকির বলতে সাদা চোখে আমাদের সামনে কতগুলো পরিচিত দৃশ্য ভেসে উঠে, আর স্বাভাবিকভাবেই আমরা ধরে নিয়েছি জিকির বলতে ঐ দৃশ্যগুলোই শুধুমাত্র বুঝায়। এই সব পরিচিত দৃশ্যগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত দৃশ্যটি হচ্ছে তসবিহ হাতে কাউকে দেখলেই আমরা বুঝি সে জিকির করছে। এরপর রয়েছে হাতের কর গুণে জিকির করার দৃশ্য। মোটামুটি এই দুটি দৃশ্য প্রায় সবাই দেখে অভ্যস্থ। জিকিরের আরো কিছু দৃশ্য আমাদের সামনে রয়েছে যেমন: মসজিদে বা কোন নির্দিষ্ট জায়গায় গোল হয়ে বসে সমস্বরে জিকির করা, মাইকে জিকির করা, মাজার-খানকা শরীফের .....
৭ টি মন্তব্য | বিস্তারিত >>
***আসুন জেনে নিইঃ আমাদের সমাজে প্রচলিত কতগুলো বিশ্বাস এবং কর্ম যা বাস্তবে শিরক***
লিখেছেন: ' manwithamission' @ শুক্রবার, নভেম্বর ১৩, ২০০৯ (১২:৪৭ পূর্বাহ্ণ)
শিরকের শিকর আমাদের মাঝে এমনভাবে ঢুকে গেছে যে শিরক করাটাকেই স্বাভাবিক মনে হয়!!! দৈনন্দিন জীবনে আমরা এমন কতগুলো কাজ করি বা এমন কতগুলো বিষয়ে বিশ্বাস করি যার কোন ভিত্তি নেই। এই সব ভিত্তিহীন কাজ এবং বিশ্বাস আমাদের জীবনকে কঠিন করে দেয় যদিও অনেক সময় আমরা এই বিষয়টি বুঝতেই পারি না। আজকে যে দুইটি বিষয় নিয়ে লিখব তাহলো: ভাগ্যগণনা, রাশিফল,গণক এবং কুলক্ষণ।
ভাগ্যগণনা, রাশিফল, গণক এতই জনপ্রিয় যে আমাদের জাতীয় দৈনিকগুলোতে এগুলো নিয়মিত প্রকাশিত হয়ে থাকে। এই রাশিফলগুলোতে অনেক বিষয় উল্লেখ থাকে .....
৪ টি মন্তব্য | বিস্তারিত >>
***আসুন জেনে নিইঃ আমাদের সমাজে প্রচলিত কতগুলো কথা যা বাস্তবে শিরক***
লিখেছেন: ' manwithamission' @ বুধবার, নভেম্বর ১১, ২০০৯ (৭:৩১ অপরাহ্ণ)
মানুষের মাঝে একটা স্বভাব রয়েছে আর তাহলো তার চেয়ে ভাল অবস্থায় কেউ থাকলে বা তার নিজস্ব অবস্থানের চেয়ে কাউকে বড় দেখলে সে তাকে তার মনের মাঝে এমন একটা জায়গায় স্থান দিতে শুরু করে যে ধীরে ধীরে সে নিজের অজান্তে শিরকে জড়িয়ে পরে। আমাদের অনেকেই প্রায়ই এই ধরণের কথা বলে থাকিঃ
***আপনি ছিলেন বলেই আজকে রক্ষা পেলাম!
***আমি আপনার উপরই ভরসা করছি!
***আপনি ছাড়া আর কে সাহায্য করবে!
***আপনি যদি থাকতেন তাহলে কাজটা এরকম হতো না!
***ভাই সাহায্য করেন, আপনিই একমাত্র পারেন .....
১ টি মন্তব্য | বিস্তারিত >>