লেখক আর্কাইভ
সংশয়-সন্দেহে সুন্নাত
লিখেছেন: ' আবু আনাস' @ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২, ২০১০ (২:৩৬ অপরাহ্ণ)
বিসমিল্লাহির রহমানির রহিম
আমার প্রায় লেখাগুলোই শুরু হয় আমাদের জ্ঞানহীনতার আহাজারি দিয়ে। ব্যাপারটা একঘেয়ে হয়ে যাচ্ছে কিন্তু সত্যি কথা এটাই যে মুসলিম হিসেবে যা জানার কথা ছিল ক্লাস ফোর-ফাইভে, সেটা আমি জেনেছি অনার্স পরীক্ষা দেবার পর! এরকম ইসলামের খুব বেসিক কিন্তু একেবারেই অজানা একটা বিষয় হল সুন্নাত।
সুন্নাত শব্দটার সরল অর্থ পথ, নিয়ম বা রীতি। সুন্নাতুল্লাহ মানে আল্লাহর রীতি। সুন্নাতুর রসুল মানে রসুল(সাঃ) এর পথ, তাঁর রীতি। কিন্তু ইসলামি পরিভাষায় সুন্নাত শব্দটি বিভিন্ন শাখার স্কলাররা বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন। যেমন –
১. .....
০ টি মন্তব্য | বিস্তারিত >>
সামিঈনা ওয়া আত্বইনা
লিখেছেন: ' আবু আনাস' @ সোমবার, অগাষ্ট ৩০, ২০১০ (৪:০৬ অপরাহ্ণ)
একজন মুসলিম আল্লাহর ইচ্ছা যা তার রসুলের(সাঃ) মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছেন তার কাছে আত্মসমর্পণ করে। সে বলে – “সামিঈনা ওয়া আত্বইনা” শুনলাম এবং মেনে নিলাম। আমি জন্মগতভাবে আহলে হাদিস। এখনো আমার দেশের বাড়িতে অনেক আহলে হাদিস মসজিদে নামাযের পর হাত তুলে মুনাযাত হয়। আমি যখন বললাম এটা বিদ’আত তখন শুনলাম আমি ফিতনাবাজ। তখন বুঝলাম এ দেশের মানুষ বুঝে ধর্ম মানেনা, জোশে মানে। যা হয়ে আসছে তা ভুল হলেও ঠিক। বাপ-দাদা-মুরুব্বি সবসময় ঠিক। হাদিস-কুর’আন ব্যাপার না।
আমি এখন হানাফি না – .....
১ টি মন্তব্য | বিস্তারিত >>
বিদআত
লিখেছেন: ' আবু আনাস' @ রবিবার, অগাষ্ট ২২, ২০১০ (৮:১৫ পূর্বাহ্ণ)
বিসমিল্লাহির রহমানির রহিম
কেউ যদি ইসলাম নিয়ে পড়াশোনা করে বাংলাদেশের প্রধান পালিত ধর্মের সাথে মিলিয়ে দেখে তাহলে ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে – বুঝতেই পারবেনা যে বাংলাদেশের মানুষ আসলে মানে কী। আর যদি কারো ইসলামের বাংলাদেশ ভার্সন মানতে মানতে আসল ইসলামের সাথে পরিচয় হয় তখন কূল রাখাই দায় হয়ে যায়, মানবো কোনটা? বাপ-দাদার সামাজিক ইসলাম নাকি আল্লাহর ইসলাম? রবীন্দ্রনাথ বলেছিল বাঙালি নাকি ধর্মের খাঁচা নিয়ে উদ্বাহু নৃত্য করে; পাখিটা যে উড়ে গেছে তার কোন খেয়াল রাখেনা। কিন্তু সত্যটা হল আমাদের হাতে যে ভাঙাচোরা .....
৩ টি মন্তব্য | বিস্তারিত >>
লোড শেডিং
লিখেছেন: ' আবু আনাস' @ সোমবার, অগাষ্ট ১৬, ২০১০ (৬:৫০ পূর্বাহ্ণ)
বাঙ্গালি জাতির একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে যার ঠিক কি নাম দেয়া যায় আমি ভেবে উঠতে পারিনি। এই চরিত্রটা শর্ট-টাইম-মেমোরি-লস, স্বার্থপরতা আর মুনাফিকির মিশেল দিয়ে তৈরি। যেমন একটা উদাহরণ দেই। বিশ জন মানুষ আধ ঘন্টা ধরে টিকেট হাতে বাস কাউন্টারে দাঁড়িয়ে আছে। অবশেষে যে বাসটি এল তাও পুরো প্যাক অবস্থায়। লাইনে দাঁড়ানো পাঁচ নম্বর মানুষটি বাসের ভিতরে থাকাদের উদ্দেশ্যে বলতে লাগলেন –
“ভাই আপনাদের কোন আক্কেল নাই? মাঝখানে দাঁড়ায় আছেন কেন? পিছনে যান। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। অফিসে তো আমাদেরও .....
১ টি মন্তব্য | বিস্তারিত >>
আত্ম-সমালোচনা
লিখেছেন: ' আবু আনাস' @ শুক্রবার, অগাষ্ট ৬, ২০১০ (৮:৪২ অপরাহ্ণ)
প্রচন্ড মন খারাপ অবস্থায় এ লেখাটা লিখছি। কাশ্মিরে ভারতীয় হানাদার বাহিনীর অত্যাচার সইতে না পেরে ঘর থেকে বেরিয়ে এসেছে স্কুল কলেজের বাচ্চা বাচ্চা ছেলেরা। কার্ফিউ চলছে, দেখা মাত্র গুলি করা হবে, তাও তাদের ঘরে রাখা যাচ্ছেনা। নিজের দেশের মানুষের মিছিলের উপরে গুলি চালিয়ে মানুষ মারছে ভারত সরকার, ৭১ সালে বাংলাদেশে যেমন চালিয়েছিল পাক সরকার। এত বড় অন্যায় চলছে কিন্তু কোন দেশ প্রতিবাদ করছেনা। বাংলাদেশ সরকার যে খুব পিছিয়ে আছে তাও না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী আর ঢাকা-নারায়নগঞ্জের গার্মেন্টস শ্রমিক – পুলিশ .....
৩ টি মন্তব্য | বিস্তারিত >>
সম্মানের খোঁজে উমারের কাছে
লিখেছেন: ' আবু আনাস' @ রবিবার, অগাষ্ট ১, ২০১০ (১২:৩৮ পূর্বাহ্ণ)
গল্পটা আমরা সবাই জানি। তাও আরেকবার শুনি।
অনেকদিন ধরে মাসজিদুল আকসার শহর জেরুজালেম অবরোধ করে রেখেছে মুসলিমরা। আর থাকতে না পেরে শহরের নেতারা সিদ্ধান্ত নিলেন আত্মসমর্পণ করার। মুসলিমরা যদি নিরাপত্তার অঙ্গীকার করে তবে শহর তাদের হাতে তুলে দেবে তারা। শর্ত একটাই – সে অঙ্গীকার করতে হবে মুসলিমদের খলিফা উমার ইবুনল খাত্তাবকে, স্বয়ং। শহরের চাবি তাঁরা তুলে দেবেন শুধুমাত্র খলিফার হাতে। রক্তপাতহীন এমন বিজয়ের প্রস্তাব পায়ে ঠেললেননা বিচক্ষণ শাসক উমার। মদীনা থেকে রওনা হলেন জেরুজালেমের দিকে।
পথের দূরত্ব নয়শ কিলোমিটারেরও বেশি । .....
৩ টি মন্তব্য | বিস্তারিত >>
শবে বরাত
লিখেছেন: ' আবু আনাস' @ মঙ্গলবার, জুলাই ২৭, ২০১০ (১০:৪৫ পূর্বাহ্ণ)
শবে বরাত আভিধানিক অর্থ অনুসন্ধান
‘শব’ ফারসি শব্দ। অর্থ রাত বা রজনী। বরাত শব্দটিও মূলে ফারসি। অর্থ ভাগ্য। দু’শব্দের একত্রে অর্থ হবে, ভাগ্য-রজনী।
বরাত শব্দটি আরবি ভেবে অনেকেই ভুল করে থাকেন। কারণ ‘বরাত’ বলতে আরবি ভাষায় কোন শব্দ নেই।
যদি বরাত শব্দটি আরবি বারা’আত শব্দের অপভ্রংশ ধরা হয় তবে তার অর্থ হবে— সম্পর্কচ্ছেদ বা বিমুক্তিকরণ। কিন্তু কয়েকটি কারণে এ অর্থটি এখানে অগ্রাহ্য, মেনে নেয়া যায় না-
১. আগের শব্দটি ফারসি হওয়ায় ‘বরাত’ শব্দটিও ফারসি হবে, এটাই স্বাভাবিক
২. শা’বানের মধ্যরজনীকে .....
৪ টি মন্তব্য | বিস্তারিত >>
দু’আ
লিখেছেন: ' আবু আনাস' @ বুধবার, জুলাই ৭, ২০১০ (৯:২৩ পূর্বাহ্ণ)
To
The Headmaster
St. Joseph High School
Dhaka
আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা বেশ কড়া নিয়ম ছিল – কোনদিন স্কুলে অনুপস্থিত থাকলে পরের দিন এ রকম একটা Leave prayer বা ছুটির দখাস্ত নিয়ে আসতে হত। এখন কোনদিন যদি আমাদের স্কুলের কেউ নিচের মত
To
The Headmaster
.....
৪ টি মন্তব্য | বিস্তারিত >>
কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে
লিখেছেন: ' আবু আনাস' @ মঙ্গলবার, জুলাই ৬, ২০১০ (৯:৪৩ পূর্বাহ্ণ)
আস সালামু আলাইকুম,
বিদ্রোহি কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেকেরই একটা মোহের মত আছে। এ প্রবন্ধটা কিছুটা হলেও সেই মোহ ভাঙ্গাবে আশা করি। আল্লাহ আমাদের এমন ঈমানি দৈন্যতা থেকে রক্ষা করুন যার ফলে যে কোন নামমাত্র মুসলিম নামধারীকে নিয়ে আমরা অতিরিক্ত গর্ববোধ না করি। আর লেখাটা আমার না, একজন হিন্দু মুক্তমনার লেখা। তাই আমরা (যাদের ব্যন-মডারেশনে রাখা হয়েছে) সবাইকে জোর করে কাফিরদের দলে ঠেলে দেই এ অভিযোগ আসবেনা আশা করি। আই কেবল কিছু বাক্য হাইলাইট করে দিলাম –
কালের কণ্ঠ .....
৬ টি মন্তব্য | বিস্তারিত >>
সত্যের খোজে
লিখেছেন: ' আবু আনাস' @ শনিবার, মে ১, ২০১০ (৮:৩৫ অপরাহ্ণ)
সত্যের খোজে- সত্য আমাদের চারপাশে, আমরা তাকিয়ে দেখিনা
আমি যখন প্রথম ব্লগ জগতে আসি তখন বিশ্ব উদ্ধার করে ফেলব এমন কোন মিশন ছিলনা। আল্লাহ অসীম অনুগ্রহে যা জানার সুযোগ দিয়েছেন তা আরো দশ ভাইয়ের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল। তবে একটা জিনিস আমি সব সময়ে মাথায় রেখেছি যে হিদায়াত আসলে আল্লাহর হাতে। এবং সে হিদায়াত তিনি যাকে চান তাকে করেন। তবে কি তিনি কারো প্রতি পক্ষপাতিত্ব করেন? জী-না। তিনি তাকেই হিদায়াত করেন যে তার কাছে হিদায়াত চায়। যে মানুষটি ভাবে সে .....
৮ টি মন্তব্য | বিস্তারিত >>