লেখক আর্কাইভ
বিশ্ববিখ্যাত মনীষিদের চোখে ইসলাম ও মুহাম্মাদ(সা)
লিখেছেন: ' sayedalihasan' @ রবিবার, এপ্রিল ২৯, ২০১২ (১১:৩৪ পূর্বাহ্ণ)
জর্জ বার্নাড শঃ যদি আগামী একশ’ বছরের মধ্যে শুধু ইংল্যান্ড নয় সমগ্র ইউরোপকে শাসন করার সম্ভাবনা কোন ধর্মের থাকে, তাহলে সে ধর্ম হবে কেবল ইসলাম । আমি সর্বদা মুহাম্মাদ (সা) এর ধর্ম প্রসঙ্গে উচ্চ ধারনা পোষণ করে এসেছি এর আশ্চর্য জীবনি শক্তির জন্য । আমার মনে হয় এটায় একমাত্র ধর্ম যা জীবনের পরিবর্তিত ধাপের সঙ্গে একাত্মীভূত হওয়ার ক্ষমতা রাখে । সেই কারণে প্রতিটা যুগেই আছে এর (সমান) আবেদন । আমি বিশ্বাস করি যদি মুহাম্মাদ (সা) এর মতো একজন মানুষ আধুনিক .....
১ টি মন্তব্য | বিস্তারিত >>
তাক্বদীরে বিশ্বাসের অপরিহার্যতা
লিখেছেন: ' sayedalihasan' @ সোমবার, এপ্রিল ২৩, ২০১২ (২:৪১ অপরাহ্ণ)
আমরা বর্তমানে এমন এক যুগে বাস করছি, যেখানে মুসলমানরা দুনিয়া নিয়ে খুব বেশী ব্যস্ত এবং তারা তাদের ধর্ম সম্পর্কে খুবই উদাসিন। এর ফলে, অনেকেই দেখা যায়, ইসলামের সঠিক আক্বীদাহ সম্পর্কে জানে না। আক্বীদাহ’র যে যে বিষয়গুলোর ব্যাপারে অনেকে বিভ্রান্ত হয়েছে, তন্মধ্যে অন্যতম হচ্ছে, ভাগ্য বা তাকদীরে বিশ্বাস। সংক্ষেপে তাক্বদীর এর অর্থ হচ্ছে, আল্লাহ স্বীয় মাখলুককে সৃষ্টি করার পূর্বেই তার ভাগ্য নির্ধারন করেছেন এবং প্রত্যেক জিনিস প্রকাশিত হবার পূর্বেই আল্লাহ তা’আলার কাছে লাওহে-মাহফুযে লিখিত হয়ে গেছে।
তাক্বদীর ঈমানের অন্যতম .....
০ টি মন্তব্য | বিস্তারিত >>
নারীর জান্নাত যে পথে
লিখেছেন: ' sayedalihasan' @ সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০১২ (১১:৪০ পূর্বাহ্ণ)
চারদিক থেকে ভেসে আসছে নির্দয় ও পাষণ্ড স্বামী নামের হিংস্র পশুগুলোর আক্রমণের শিকার অসহায় ও অবলা নারীর করুণ বিলাপ। অহরহ ঘটছে দায়ের কোপ, লাথির আঘাত, অ্যাসিডে ঝলসানো, আগুনে পুড়ানো, বিষ প্রয়োগ এবং বালিশ চাপাসহ নানা দুঃসহ কায়দায় নারী মৃতু্যর ঘটনা। কারণ তাদের পাঠ্য সূচি থেকে ওঠে গেছে বিশ্ব নবির বাণী “তোমরা নারীদের প্রতি কল্যাণকামী হও।” “তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার স্ত্রীর নিকট উত্তম, আমি আমার স্ত্রীদের নিকট উত্তম।”
অপর দিকে .....
মন্তব্য বন্ধ আছে টি মন্তব্য | বিস্তারিত >>
কাদিয়ানীরা নিন্দনীয় কেন?
লিখেছেন: ' sayedalihasan' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০১২ (২:১০ অপরাহ্ণ)
কাদিয়ানীরা নিন্দনীয় কেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ্র অসংখ্য প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অগণিত দরূদ ও সালাম বর্ষিত হোক, যাকে আল্লাহ তা‘আলা সমস্ত নবী ও রাসূলদের সর্বশেষে প্রেরণ করে এ ধারা বন্ধ করে দিয়েছেন। এবং যার দ্বীনকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার ওয়াদা করেছেন, যার পরে কোন নবী আসেনি এবং আসবেওনা যদিও মিথ্যুকরা এ ব্যাপারে চেষ্টা করতে কম করেনি।
আল্লাহ ইসলামকেই একমাত্রমনোনিত দ্বীন হিসাবে গ্রহণ করেছেন সুতরাং কারো থেকে অন্য কোন দ্বীনের অনুসারী হওয়া মেনে নেবেননা। আল্লাহ বলেন:
.....
১ টি মন্তব্য | বিস্তারিত >>
ইসলামী জীবন ব্যবস্থায় প্রতিবেশির গুরুত্ব
লিখেছেন: ' sayedalihasan' @ শনিবার, জানুয়ারি ২৮, ২০১২ (১০:৫২ পূর্বাহ্ণ)
আমাদের পুরো পৃথিবীটাই হল একটা সমাজ বা সংসার। এই সংসারের ক্ষুদ্র একক হল পরিবার। পৃথিবীতে এত অশান্তি, ঝামেলা, বিশৃঙ্খলা দূর করতে হলে আমাদের পরিবার থেকেই শুরু করতে হবে। আমাদের সমাজে এখনো পরিবার টিকে আছে। পশ্চিমি দেশ গুলোতে পরিবার বলে কিছু নেই। মামা নেই, কাকা নেই, ফুফু বা খালাও নেই। বিয়ের আগেই ছেলেরা মা বাবাকে ছেড়ে অন্য জায়গায় থাকে। পরিবারের পরেই আসে প্রতিবেশি। একজন মুসলমানকে প্রতিবেশির সাথে কেমন ব্যবহার করা উচিত সে ব্যাপারে আলোকপাত করতে চাই। রাসুলুল্লাহ(সা) বলেছেন, ‘যে ব্যক্তি .....
১ টি মন্তব্য | বিস্তারিত >>
বাবা-মায়ের ভালবাসাও কি দিবসসংস্কৃতিকে তলিয়ে যাবে?
লিখেছেন: ' sayedalihasan' @ বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০১২ (১০:৩১ পূর্বাহ্ণ)
বাবার প্রতি ভালবাসা জানিয়ে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোবরারে পালন করা হয় বাবা দিবস। এবারও দিবসটি নিয়ে মিডিয়াঙ্গন সরব হয়ে উঠেছে। মিডিয়ার কল্যাণে দিনদিন অখ্যাত এবং ব্যাপক জনগোষ্ঠীর কাছে পরিচিত নয় এমন দিবসও হাঁকডাকের সঙ্গে পালিত হচ্ছে। দিবসকে কেন্দ্র করে প্রিন্ট ও ইলেক্ট্রনিক উভয় মিডিয়া সরব হয়ে ওঠে। প্রিন্ট মিডিয়ায় এসব দিবসের ওপর বিশেষ ক্রোড়পত্র ও বিশেষ সংখ্যা বের করে। আর ইলেক্ট্রনিক মিডিয়ায় বিশেষ নাটক, টেলিফিল্ম, আলোচনা ও পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। মিডিয়াগুলোর কাছে দিবসের তাৎপর্যের চেয়ে এর .....
০ টি মন্তব্য | বিস্তারিত >>
পুনরূত্থান বা পরকাল পরিচিতি
লিখেছেন: ' sayedalihasan' @ মঙ্গলবার, নভেম্বর ৮, ২০১১ (২:০৫ অপরাহ্ণ)
মানুষ দেহ ও আত্মার সমষ্টিইসলাম সম্পর্কে মোটামুটি যাদের জানা আছে, তারা নিশ্চয়ই জানেন যে, পবিত্র কুরআন বা হাদীসে প্রায়ই মানুষের দেহ ও আত্মা প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। সবাই জানেন যে, পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে অনুভবযোগ্য এই দেহ সম্পর্কে ধারণা করা আত্মার তুলনায় অনেক সহজ। আর আত্মা সম্পর্কে ধারণা অর্জন যথেষ্ট জটিল ও দুর্বোধ্য। শীয়া ও সুন্নি, উভয় সমপ্র দায়ের কালাম (মৌলিক বিশ্বাস শাস্ত্র) শাস্ত্রবিদ এবং দার্শনিকদের মধ্যে আত্মা সম্পর্কিত মতামতের ক্ষেত্রে যথেষ্ট মতভেদ বিরাজমান। তবে এটা একটা সর্বজন স্বীকৃত বিষয় যে, ইসলামের .....
১ টি মন্তব্য | বিস্তারিত >>
শবে বরাত এ করণীয় কিছু বিষয়
লিখেছেন: ' sayedalihasan' @ বুধবার, অক্টোবর ১২, ২০১১ (৬:৪৩ অপরাহ্ণ)
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
‘শব’ শব্দটি ফারসী শব্দ যার অর্থ রাত বা রজনী।
আর ‘বরাত’ শব্দটিও ফারসী শব্দ যার অর্থ ভাগ্য। তাই দু’শব্দের অর্থ হলো: ভাগ্য রজনী।
অনেকে বরাত শব্দটিকে আরবী মনে করে থাকেন। যা সম্পূর্ণ ভূল; কারণ বরাত বলতে আরবী ভাষায় কোন বাক্য নেই। আর যদি বরাত শব্দটি আরবী ভাষার বারা’আত শব্দটির অপভ্রংশ ধরা হয় তবে তার অর্থ হবেঃ সম্পর্কচ্ছেদ বা বিমুক্তিকরণ। কিন্তু কয়েকটি কারণে এ অর্থ গ্রহণ করা যায়না;
১. এর আগের শব্দটি ফারসী হওয়াতে তাও ফারসী শব্দ হিসাবে .....
০ টি মন্তব্য | বিস্তারিত >>
ইসলামে বিবাহের দর্শন
লিখেছেন: ' sayedalihasan' @ রবিবার, অক্টোবর ৯, ২০১১ (১২:৪০ অপরাহ্ণ)
আল্লাহ তায়ালা মানুষের বংশধারাকে পতনের হাত থেকে রক্ষার জন্য নারী ও পুরুষের অস্তিত্বের মধ্যে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্যের ব্যবস্থা করেছেন যা পরস্পরকে আকৃষ্ট করে ও সামাজিকভাবে পরিবার প্রতিষ্ঠা করে। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে শুধুমাত্র দৈহিক চাহিদাটাই মূল ও মৌলিক মানদণ্ড নয়। নারী-পুরুষ সম্পর্কে ইসলামে যা বলা হয়েছে তা হচ্ছে প্রশান্তি ও সাচ্ছন্দ যা নারী-পুরুষের মধ্যে পরস্পরের সহযোগিতার ফলে দাম্পত্য জীবনে গড়ে উঠে। আর এর ফলশ্রুতিতেই মানব প্রজন্ম পতনের হাত থেকে রক্ষা পায়। মহান আল্লাহ তায়ালা দৈহিক চাহিদাকে প্রকৃতার্থে মানুষকে উৎসাহিত .....
০ টি মন্তব্য | বিস্তারিত >>
কা’বা ঐক্যের চাবি এবং আধ্যাত্মিকতার প্রতীক
লিখেছেন: ' sayedalihasan' @ রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০১১ (১২:০৭ অপরাহ্ণ)
বিসমিল্লাহির রহমানির রাহীম” আলহামদু লিল্লাহি রব্বিল আ’লামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়িদানা মুহাম্মাদ, আল মোস্তফা ওয়া আলিহিত ত্বাইয়িবিন ওয়া আসহাবিহিল মুন্তাজাবিন।”
কা’বা ঐক্য ও মর্যাদার চাবি এবং একত্ববাদ ও আধ্যাত্মিকতার প্রতীক। কা’বা হজ্ব মওসুমে সারা বিশ্বের তৃষ্ণার্ত ও আশাবাদী হৃদয়গুলোর নিমন্ত্রক বা মেজবান, যে তৃষ্ণার্ত ও আশাবাদী হৃদয়গুলো মহামহিম আল্লাহর আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং প্রভুর ডাকে লাব্বাইক বা উপস্থিত- এ ঘোষণা উচ্চারণ করে ছুটে গেছেন ইসলামের জন্মভূমিতে।
মুসলিম উম্মাহ এখন তার ব্যাপক-বিস্তৃত ও বিচিত্রময় অস্তিত্বের সংক্ষিপ্ত ছবি দেখতে সক্ষম। এ ছবিতে তারা .....
০ টি মন্তব্য | বিস্তারিত >>