একটি গবেষণামূলক পোষ্ট, বিষয় নাস্তিকতা।
লিখেছেন: ' রাতদিন' @ বুধবার, মার্চ ৩১, ২০১০ (৭:২৬ অপরাহ্ণ)
বিসমিল্লাহির রহমানির রাহিম
আমি বেশ চিন্তা ভাবনা, এবং নাস্তিকদের যুক্তি নিয়ে চিন্তা করে এই সিদ্ধান্তে এসেছি যে পৃথিবীর যেকোন অন্যায়ের পিছনের কারন নাস্তিকতা। আপনারা আমার এই কথা শুনে হাসতে পারেন। কিন্তু কথা সত্য, শুধু চিন্তা ভাবনা করতে হবে। আসুন আমি কিছু ইংগিত দেই। আপনারা আমার এই গবেষণায় সহায়তা করবেন আশা করি। আমি অনেক বিষয় ধরতে পেরেছি, এখন আপনারাও আসুন।
পয়েন্ট ১ঃ এই বিষয়ে প্রথম যে প্রশ্ন আসবে, তা হল আস্তিকরাও তো অন্যায় করে, তাহলে নাস্তিকের দোষ কেন?
উত্তরঃ নাস্তিকরা ডাইরেক্ট করে না, কিন্তু তাদের যুক্তি ছড়িয়ে থাকে, তা মনের অজান্তে অনেক আস্তিকের গভীরে প্রবেশ করে থাকে যা ঐ আস্তিককে এই অন্যায় কাজে নিয়ে যায় এবং করায়। উদাহারন দেখুনঃ গড বহু জাতি বানিয়েছেন, যে হিন্দু সে জন্ম সূত্রে হিন্দু, যে বোদ্ধ সে জন্ম সূত্রে বোদ্ধ তাহলে তাদের অন্যায় কি? কেন গড তাদের শাস্তি দিবেন। গড যদি সত্যি থেকে থাকেন তাহলে শাস্তি দেবার কথা না।
এই কু যুক্তি আস্তিক এমন কি মুসলিমদের মধ্যেঈ অন্যায় কাজে সাহস যোগায়। ্মানে পরোক্ষ ভাবে মেইন ভূমিকা নাস্তিকতার।
বিষয় গুলি কঠিন, যখন পুরো পুরি লিখব তখন বুঝতে পারবেন। এখন, আল্লাহ চাইলে এই বিষয় টি সবার সামনে তুলে ধরব।
পয়েন্ট ২ঃ
পয়েন্ট ১ থেকে প্রমান হয়, আল্লাহ পাক কে অস্বীকার করা, আর যাবতীয় অন্যায়ে ভাগ গ্রহন করা কই কথা। তাই বোধ হয়,আল্লাহ কে অস্বীকার করা একটি বড় অন্যায়ের খাতায় পরে।
আমার গবেষনা আরো আছে, এখন-ই তুলে আনতে পারতেছি না। ইনশা-আল্লাহ সময় পেয়ে নেই। পাইতেছি না। দুয়া করবেন। এখন আপনাদের জানা কথা গুলি বলেন
Processing your request, Please wait....












আমি নাস্তিকদের নিয়ে গবেষণা ও তাদের সাথে বিতর্ক আর করি না আপাতত। যদি ইসলামের বিপক্ষে তাদের একেবারেই নতুন ও খুবই যুক্তিপূর্ণ কোন ইস্যু থাকে তখন না হয় নতুন করে আবার শুরু করব। আপনি আপনার মতামত দিতে থাকুন।
আমি নাস্তিকতা বনাম আস্তিকতা তর্কে আগ্রহী না, তবে নাস্তিকতা যখন ইসলামের সমালোচনায় লিপ্ত হয়, তখন সমালোচনার জবাব দেওয়া জরুরী মনর করি।
নাস্তিক, আস্তিক তর্কে লিপ্ত হয়ে ইসলামকে কুলষিত না করি, মনে রাখা উচিত অধিক জানার কারণে ভুল পথে চলার সম্ভাবনা থাকে।