মুসলমান জাতিকে তাদের আদর্শ ঐতিহ্য ভুলে গেলে চলবে না; মুসলমানিত্ব নিয়েই তাদের কবরে যেতে হবে
লিখেছেন: ' mehroma' @ বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০১১ (৯:৫৬ পূর্বাহ্ণ)
আল্লাহ পাক তিনি কালাম পাক-এ ইরশাদ ফরমান, “তোমরা মুসলমান না হয়ে ইন্তিকাল তথা মৃত্যুবরণ করো না।” অর্থাৎ প্রত্যেক ঈমানদার বান্দাকে অবশ্যই খাঁটি মুসলমান হয়ে তবেই মৃত্যুবরণ করতে হবে। আর খাঁটি মুসলমান হবার তরীক্বা হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে বিভিন্নভাবে। সুনানে ইবনে মাজাহ শরীফ-এ রয়েছে- হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ ফরমান, “তোমরা আমার ও খুলাফায়ে রাশিদীন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদের সুন্নতকে গ্রহণ করো এবং খুব মজবুতভাবে সেগুলো ধারণ করো। আর সাবধান! নতুন উদ্ভাবিত সকল বিষয়েই সাবধান সতর্ক থাকো। কেননা নতুন উদ্ভাবিত সকল বিষয়ই গুমরাহী ও পথভ্রষ্টতার কারণ।”এই হাদীছ শরীফ অনুযায়ী মুসলমান হবার বা মুসলমানিত্বকে ধরা রাখার তরীক্বা অতি সহজেই বুঝা যায়। সুন্নাহকে আঁকড়ে ধরে রাখার সাথে সাথে দ্বীনের মাঝে নব্য প্রবেশকৃত গুমরাহী ও পথভ্রষ্টতার ক্রীড়নক- খেলাধুলা, গান-বাজনা, ছবি আঁকা, তোলা, রাখা, দেখা, টিভি চ্যানেলে প্রোগ্রাম করা, তন্ত্র-মন্ত্র করা, দলবাজী করা ইত্যাদি কঠোরভাবে বর্জন করতে হবে অর্থাৎ ছেড়ে দিতে হবে। এটাই পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ-এর নির্দেশ। যারা মুসলমানিত্বকে ধরে রাখতে চায়, যারা মুসলমানরূপে ইন্তিকাল করতে চায় তাদের জন্য এই নির্দেশ পালন করা এবং তার উপর ইস্তিকামত থাকা সর্বাবস্থায় ফরযে আইন।
Processing your request, Please wait....












(২ভোট, গড়: ৪.০০)