পশ্চিমারা ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের জবাব দিচ্ছেন
লিখেছেন: ' এস.এম. রায়হান' @ শনিবার, জুলাই ৩১, ২০১০ (২:৩৯ অপরাহ্ণ)
যেখানে পশ্চিমা বিশ্বের সবকিছুকে ‘ধ্রুব আদর্শ’ ধরে নিয়ে নাস্তিকতা, বিজ্ঞানমনষ্কতা, ও যুক্তিবাদের আড়ালে ইসলাম, মুসলিম, ও মুহাম্মদ (সাঃ)-এঁর বিরুদ্ধে নিয়মিত ঘৃণা-বিদ্বেষ ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে – সেখানে প্রতি বছর পশ্চিমা বিশ্বেরই হাজার হাজার শিক্ষিত নারী-পুরুষ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছেন। একে লিভিং মিরাকল ছাড়া আর কী-ই বা বলা যায়! আরো মজার কাহিনী হচ্ছে এশিয়া-আফ্রিকার হতদরিদ্র দেশের অ্যারাবিক নামধারী কিছু নারী-পুরুষ যেখানে নিজেদেরকে ‘নাস্তিক’ বা ‘এক্স-মুসলিম’ দাবি করে ইসলামকে নারী বিদ্বেষী বলে অপপ্রচার চালাচ্ছে – ইসলাম ও মুসলিমদেরকে বিভিন্নভাবে হেয় ও তুচ্ছ-তাচ্ছিল্য করছে – সেখানে আমেরিকা-ইউরোপের মাটিতেই ইসলাম গ্রহণের হার সবচেয়ে বেশী এবং তাদের মধ্যে আবার নারীদের সংখ্যাই বেশী। তারা যে শুধু ইসলাম গ্রহণ করেই ক্ষান্ত হচ্ছেন তা কিন্তু নয়। তাদের মধ্যে অনেকেই আবার ইসলামকে রীতিমতো ডিফেন্ডও করছেন। তারা এতটাই ডিভোটেড, এতটাই প্রাউড, আর এতটাই কনফিডেন্ট যে, তাদের কথা শুনলে জন্মসূত্রে মুসলিমরা লজ্জা পাবে। ইসলাম যেন তাদের কাছে সোনার হরিণের চেয়েও মহা-মূল্যবান কিছু একটা। বিশ্বাস না হলে তাদের মুখ থেকেই সরাসরি শুনুন।
অন্যান্য পর্ব দেখুন: পর্ব-২ – পর্ব-৩ – পর্ব-৪ – পর্ব-৫ – পর্ব-৬ – পর্ব-৭
এই সিরিজের ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনে এদের সাথে এশিয়া-আফ্রিকার হতদরিদ্র দেশের অ্যারাবিক নামধারী কিছু নারী-পুরুষ যারা ক্রিস্টিয়ানিটি বা বস্তুবাদী নাস্তিকতা বা জাতিবিদ্বেষী মুক্তমনা ধর্মে ধর্মান্তরিত হওয়ার দাবি করছে তাদের তুলনা করলে রাত-দিন পার্থক্য পরিলক্ষিত হয়। এর পেছনে একমাত্র কারণ হচ্ছে যৌক্তিক, মানবিক, ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ইসলামের সাথে অন্যান্য ধর্ম ও বস্তুবাদী আইডিওলজির রাত-দিন তফাত। লক্ষ্যণীয় যে, যারা অন্যান্য ধর্ম বা নাস্তিকতা থেকে ইসলাম গ্রহণ করছেন তারা যৌক্তিক, মানবিক, ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিচ্ছেন। অন্যদিকে অ্যারাবিক নামধারী যারা অন্যান্য ধর্ম বা বস্তুবাদী নাস্তিকতায় ধর্মান্তরিত হওয়ার দাবি করছে – যদিও তারা কখনোই ইসলামে বিশ্বাসী ছিল না – তাদের নিয়ে একটি বিনোদন ব্লগ দেখুন।
এ-বিষয়ে আরো ভিডিও এবং লেখা দেখুন
French and Spanish Converts to Islam
World Famous Boxers Converted to Islam
Famous Singers and Musicians Converted to Islam
NBA Basketball Stars Converted to Islam
Famous Footballers Converted to Islam
Why Priests and Missionaries are Converting to Islam
ইসলাম ও কোরআনে বিশ্বাসের ভিত্তি
Processing your request, Please wait....











