মৃত্যু ! জীবন! মৃত্যু ! জীবন!
লিখেছেন: ' আল মাহমুদ' @ বুধবার, ডিসেম্বর ৯, ২০০৯ (৯:৩৬ অপরাহ্ণ)
মউত বা মৃত্যু একটি চরম বাস্তবতা كل نفس ذائقة الموت ” প্রত্যেক আত্নাই মৃত্যু স্বাদ অস্বাদন করিবে” Man Is mortal হল এক চরম বাস্তবতা । যার অস্তিত্ব নেই সে মৃত-অস্তিত্বহীন-স্মৃতিপটের নেই শুরু নেই শেষ- আর যার অস্তিত্ব আছে তাকে মৃত্যুও বরণ করতে হবে কেবল আল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ব্যতিত। কখন মৃত্যু হবে؟ : لا تدري نفس بأي أرض تموت “কেউ জানেনা সে কোথায় মৃত্যুবরণ করিবে” তবে ولن يؤخرالله نفسا إذا جاء أجلها ” আর কারো সময় শেষ হয়ে গেলে আল্লাহ তা বিলম্বিত করাবেন না” সাইন্স নাকি গবেষণা করে বের করেছেন মাতৃগর্ভের সন্তান কখন ভুমিষ্ট হবে কিন্তু কই সেই বিজ্ঞান – কেন সে বলে দিচ্ছে না কখন আমার আপনার মৃত্যুর তারিখ? কিংবা কোথায়?
মৃত্যু একটি তিক্ত বিষাক্ত আস্বাদন- আবে হায়াত বলতে কিছু নেই যা পান করলে এ থেকে পরিত্রান পাওয়া যায়। তবে মৃত্যু নিয়ে গবেষনা করতে হবে। ভাবতে হবে কেন মৃত্যু হয় কিভাবে হয়, তার পরে কি হয়, তার পূর্বপ্রস্তুতি কি? মৃত্যুর ভয় কে জয় করতে হবে। যে মৃত্যু ভয়কে জয় করতে পারে সে মরেও বেচেঁ থাকবে । আসুন প্রত্যেকে মৃত্যু নিয়ে কিছু লিখি । ফিলোসফিক্যল- হিস্টোরিক্যল এবং সাইন্টিস্ট পর্যালোচনার মাধ্যমে মৃত্যুকে জয় করি ।
সবাইকে কিছুটা লেখার অনুরোধ রইলো…..
Processing your request, Please wait....












আসুন প্রত্যেকে মৃত্যু নিয়ে কিছু লিখি । ফিলোসফিক্যল- হিস্টোরিক্যল এবং সাইন্টিস্ট পর্যালোচনার মাধ্যমে মৃত্যুকে জয় করি ।
সবাইকে কিছুটা লেখার অনুরোধ রইলো…..
একটা ঘটনা মনে পড়ল, কোনো একজন আলেম ( সম্ভবত ) রবী ইবনে হাইসাম উনি যখন মৃত্যুকে কিছুটা ভুলে যেতেন ওনার বাসায় কবর খনন করে কিছুক্ষন মৃতের মতো শুয়ে থাকতেন ।
তারপর উঠে বলতেন “হে রবী তোমাকে আবার সময় দেয়া হলো , তুমি দুনিয়াতে ফিরে এসেছ, এবার কিছু আমল করে নাও” ।
এহইয়াউল উলুমুদ্দিন ।