একটি প্রস্তাবনা
লিখেছেন: ' আল মাহমুদ' @ সোমবার, ডিসেম্বর ১৪, ২০০৯ (১০:৫৭ অপরাহ্ণ)
বিছমিল্লাহির রহমানির রহিম ।
মহান আল্লাহর হামদ এবং রসূলের প্রতি সালাত ও সালাম পূর্বক।
সকল ব্লগারদের এবং কর্তৃপক্ষের নিকট আমার একটি সমন্বয়মুলক প্রস্তাবনা পেশ করবো:
সমসাময়ীক ইসলামি গবেষণার জগতে বাংলাদেশী মুসলিম সমাজের যে সুন্দর একটি সমন্বয় চলছে তার অন্যতম অনলাইন ফোরাম হল ‘পিস ইন ইসলাম.কম’ মহান আল্লাহর কাছে এর উসিলায় আধুনা শিক্ষিত ভাইদের হেদায়াত এবং আলেম সমাজের সমন্বয় কামনা করি।
আমার প্রস্তাবনার বিষয়টি একটি সমন্বয় করণের ব্যপারে আর তা হল : বাংলাদেশের বেসরকারী এবং সরকারি বিভিন্ন মাদ্রাসা থেকে যে সব মাসিক-পাক্ষিক এবং বাত্সরিক ম্যাগাজিন প্রকাশিত হয় এগুলোর একটি আর্কাইভ এবং অনলাইন ভার্স তৈরি করা। যেহেতু আমার জানা মতে এসব পত্রিকাগুলো যথেস্ট পরিমান ভুমিকা পালন করে দেশের প্রত্যন্তাঞ্চলের যূগ-জিজ্ঞাসার সমাধান তা ছাড়া দেশের মুসলীম সমাজের প্রয়োজনীয় বিষয়াবলী নিয়ে গবেষণা মুলক লেখা লেখি করেন, সুতরাং এসব পত্রিকা যদি আমরা অনলাইনে বসে পড়ার সুযোগ পাই তবে আমাদের বৃহত্তর বাংলাদেশি জনগোষ্ঠির জন্য এটা একটি দ্বীনি ফায়দা বয়ে আনবে।
আমি ইতমধ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি যে, আমাদের দেশের যে সকল বৃহত্তর ইসলামী প্রতিস্ঠান রয়েছে তাদের প্রত্যেকরই প্রায় কোন না কোন ধর্মীয় ম্যাগজিন আছে, যা কেবল মুষ্ঠিমেয় পরিসর এবং সংশ্লিষ্ট মহলেই পাঠিত হয়, যদি কর্তৃপক্ষের এই ক্ষুদ্র প্রচেষ্টার বরকতে আমরা অনলাইন ভিত্তিক এই সুযোগটি পাই তবে তা আমাদের জন্য খুবই ফায়দাবান হয় বলে মনে করি।
প্রিয় পাঠক, ব্লগার এবং হিতাকাংঙ্খীদের কাছে অনুরোধ রইলো নীচে কমেন্ট করে এ বিষয়ে প্রয়োজীনয় পরামর্শ এবং দিক নির্দেশণা দিয়ে বাধিত করবেন। এবং কর্তৃপক্ষের নিকটও বিষয়টি পূন:বিবেচনা করার অনুরোধ রইলো । ওয়াস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
Processing your request, Please wait....













বাংলা মৌলভী,
ধন্যবাদ আপনার এই পোস্টের জন্য । আপনি আমাদের আগেও এই প্রস্তাব দিয়েছিলেন , আমাদের প্রস্তাবটি পছন্দ হয়েছে বিধায় আমরা বাংলা ভাষায় প্রকাশিত প্রায় ৩০ টি ম্যাগাজিন সংগ্রহ করেছি ।
পত্রিকার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব । ইনশাল্লাহ ।
ওয়াস সালাম
আহলে হাদীসের যে অংশটির আমীর ডকটর আসাদুল্লাহ গালীব, তাদের পত্রিকা হলো মাসিক আত-তাহরিক। এটা অনলাইনে পাওয়া যায়।
লিংক: http://www.at-tahreek.com/
@মুসলিম, এখানে আহলে হাদীস সম্পর্কে বলা হয়েছে। এই “আহলে হাদীস” সম্পর্কে পারলে সংক্ষেপে কিছু বইলেন। ওদের সম্পর্কে একটু একটু শুনেছিলাম। জানি না এরা কোন বাতিল ফেরকা কিনা।
@দ্য মুসলিম,
না বাতিল নয়। বাতিল হবে কেন?
ওনারা মাজহাব অনুসরণ করেননা। আমার মনে হয় এ নিয়ে আর বেশী আলোচনা না করাই উচিত। “আর তোমরা সবে মিলে আল্লাহর রশি দৃঢ়ভাবে আঁকড়ে ধর, আর বিচ্ছিন্ন হয়োনা..।” (৩:১০৩)
@মুসলিম, আমি তাহলে অন্য কোন ফেরকার কথা শুনেছিলাম। এরা তারা নন। ধন্যবাদ।
বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য ইসলামী পত্রিকা – এই শিরোনামে আমার একটি পোষ্ট আছে সেখানে মাসিক মদীনা ও মাসিক আল কাউসার পত্রিকা দুটির ওয়েব এ্যাড্রেস দেওয়া আছে।