আসুন বদলে দিই সমাজটা
লিখেছেন: ' AbuRusd' @ সোমবার, ডিসেম্বর ৭, ২০০৯ (২:৩২ পূর্বাহ্ণ)
আমাদের মত একেকজন মানুষ নিয়েই তো সমাজ । তো আমরা বদলে গেলে সমাজটা কেন বদলাবেনা ? আমরা কি পথ চেয়ে আছি কোন মহান সংস্কারেকর -যিনি এসে তার অলৌকিক ক্ষমতায় নিমেষেই সব কিছু বদলে দেবেন ? না !আমাদের এ পথ চেয়ে থাকা কখনো শেষ হবার নয় । এ প্রতীক্ষার প্রহর কখনো ফুরোবার নয় ।যদি নতুন সমাজ চাই…যদি বদলে যাওয়া পৃথিবী চাই…নিজেরাই এগিয়ে আসি । নিজেদের ভুলগুলো একটি একটি করে চিহ্ণিত করে শুধরে নিই ।যদি বলেন -ভূল ! অসম্ভব !আমার জীবনে কোন ভূল নেই । তবে বিনীত অনুরোধ, কোরআনের আয়নায় বিম্বিত নিজের চেহারাটা একবার দেখে নিই । আমার জন্য আমার স্রষ্টার দেওয়া সংবিধান কী বলে আর আমি চলি কোন পথে ?
৬৯ বার পঠিত
Processing your request, Please wait....












স্বাগতম এবং ধন্যবাদ জানাই পোস্টের জন্য। আল্লাহ আমাদেরকে তার প্রদর্শিত পথে জীবন গড়ার তৌফিক দান করুন। এবং কোরান-সুন্নাহের আলোকে জীবন গড়ার -জীবনকে শুধরে প্রচেষ্টাকে সফল করুন।
চালিয়ে যান। সাথে আছি।
স্বাগতম।
আসুন আমরা বদলে যাই, বদলে যাবে সমাজটা। (Y)…।