আযানের ধ্বনি শুনে
লিখেছেন: ' Aminul Islam Mamun' @ শুক্রবার, অক্টোবর ২৩, ২০০৯ (১:৩৬ পূর্বাহ্ণ)
আযানের ধ্বনি শুনে
মসজিদে যাই
মসজিদে আল্লা’র
রহমত পাই।
সেথা গিয়ে সকলেই
ইহকাল ভুলি
নামাজটা শেষ করে
দুই হাত তুলি।
চাই তব মোরা সবে
সুখ আর শান্তি
ক্ষমা চাই তার কাছে
সব ভুল-ভ্রান্তি।
তিনি এই বিশ্বের
মালিক ও স্রষ্টা
আমরা এই বিশ্বের
সৃষ্টি ও দ্রষ্টা।
৯৩ বার পঠিত
Processing your request, Please wait....












মামুন ভাই, এটা কি আপনার লেখা কবিতা ?
জ্বী ভাই আমার নিজের লেখা কবিতা। অনেক দিন আগে একটি কাগজে প্রকাশিত হয়েছিলো।
তিনি এই বিশ্বের
মালিক ও শ্রষ্টা
আমরা এই বিশ্বের
সৃষ্টি ও দ্রষ্টা।
সম্পুর্ন কবিতাটাই ভালো, তবে এই লাইনগুলো বেশী ভালো লেগেছে ।
আর একটি টাইপো “শ্রষ্টা” না হয়ে “স্রষ্টা” হবে ।
ঠিক বলেছেন হাফিজ ভাই। টাইপ করতে ভুল হয়েছে। ধন্যবাদ আপনাকে।
স্বাগতম কবি কেমন আছেন? কবিতাটি ভাল লাগছে। এইভাবে আরও দিন।
আল হামদুলিল্লাহ। আল্লাহ’র রহমতে বেশ ভালো আছি। কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাদের উৎসাহ যখন পাচ্ছি, তখন আরো লিখবো বলে আশা করি।
ভাল লাগল।
ধন্যবাদ আজরফ ভাই।