আমার আবাস
লিখেছেন: ' Aminul Islam Mamun' @ রবিবার, নভেম্বর ১, ২০০৯ (৫:৪২ পূর্বাহ্ণ)
থাকবি যদি ঘরের মাঝে
বাহির ছেড়ে ঘরে আয়
থাকিস কেন চরের মাঝে
থাকিস কেন ছোট্ট নায়।
থাকিস কেন পথের ধারে
থাকিস কেন পার্কে
আপন করে নিছিস কারে
সঙ্গে আছে আর কে?
থাকিস কেনো ছন্নছাড়া
শুধুই পথে পথে
তুই কি তবে আবাস হারা
ছোট্ট জীবন রথে?
: ঘরটা আমার অনেক বড়
তাতেই আমার বাস
থাকছি না -তো জড়-সড়
সৃজন অধিবাস!
৪৭ বার পঠিত
Processing your request, Please wait....












অসাধারন আমিনুল ।
ধন্যবাদ ।
আপনাকেও ধন্যবাদ ।
চলুক । বরাবরের মত ভাল লাগলো।
চালিয়ে যাওয়ার জন্য দোয়া করবেন।
ভাল লাগল। আরও কবিতার প্রতিক্ষাতে রইলাম।
আরো নতুন কবিতা নিয়ে আসবো ইনশাল্লাহ।
ধন্যবাদ কবিয়াল ভাই
ধন্যবাদ