নামাযের পরে জোরে দোওয়া করা
লিখেছেন: ' আরিফ' @ শুক্রবার, মার্চ ১৯, ২০১০ (৯:৪৩ পূর্বাহ্ণ)
নামাযের পরে ইমাম সাহেবের পিছনে জোরে দোওয়া করার ব্যাপারে আমার কিছু মতামত আছে। ভুল হলে ঠিক করে দিয়েন
১। আমাদের নবী করিম (সাঃ) বা অনার সাহাবীরা কি করতেন?
২। যদি করতেন তাহলে কথা নাই তবে না করলে এখানে আমার কথা আছে।আস্তে দোওয়াও ঠিক আছে। কিন্তু জোরে দোওয়া
করলে যারা ফরয নামায ১ম রাকাত থেকে ধরতে পারেননি বা সুন্নত পড়ছেন তাদের সমস্য হয়। যেমন জুম্মার নামাযেও এই ঘটনা হয় আমাদের দেশে।এই ক্ষেত্রে অনেকে বলতে পারেন সুন্নত নামায দোওয়ার পরে পড়লেও হয়। কিন্তু নামাযের পরে, ইমাম সাহেবের পিছনে দোওয়া করা যদি সুন্নত না হয় ( যা ১ নং পয়েন্টের উত্তর এর উপর নির্ভর করছে ), তাহলেএটা ঠিক যুক্তি হবে বলে আমার মনে হয় না।
এটা আমার মতামত , ভুল হলে দয়া করে মাফ করে দিয়েন।
আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিক জানার তৌকিক দিন। আমীন ।
Processing your request, Please wait....











