নামায কিভাবে পড়েবা?
লিখেছেন: ' বাগেরহাট' @ রবিবার, ডিসেম্বর ২০, ২০০৯ (৯:২৯ পূর্বাহ্ণ)
“সেদিন অতি সন্নিকটে যেদিন মহাশক্তিধর মহান আল্লাহর নিকট নগ্ন পায়ে অবনত মস্তকে দাড়াতে হবে।” এই অবধারিত সত্যটি যখন উপলব্দি করলাম তখন নিজের দিকে তাকিয়ে দেখলাম জীবনের অনেকটা সময় অতীত হয়ে গেছে যা আর কখনও ফিরে পাব না । নিজের কাছে নিজে নিজেই প্রশ্ন করেছি, কি করেছি এতদিন আর কি ছিলাম আমি? সর্বোচ্চ ভালো উত্তর কলেমা পড়া মুসলিম, আল্লাহ ও রসুলকে স্বীকার করা কিন্তু না মানা মুসলিম। মেহমানের মত ইসলামকে সত্যিকারভাবে উপলব্দি না করে নামাজ পড়তে মাসজিদে গেছি যতনা ধীরে ফিরে এসেছি তার চেয়েও দ্রুত।
পরমপ্রিয় আমার শ্রদ্ধেয় শিক্ষক পিতার মৃত্যুর পর মৃত্যুভয় সবসময় আমার অন্তরকে তাড়া করে ফিরছে।উপলব্দি করলাম ইসলামের কাছে আত্মসমর্পণের সময় হয়ে গেছে। কিন্তু কিভাবে শুরু করবো, জানি তো শুধু কলেমা। এরপরও থেকে যায় নামাজ ,রোজা, হাজ্জ ও যাকাত । যাইহোক পড়ার তো শষ নেই, এই মন্ত্রে আশাবাদি হয়ে ইসলামের শক্তিশালী স্তম্ভ নামাজ নিয়মিত পড়া শুরু করলাম । সমস্যা শুরু এর পর থেকেই ।
হানাফি মাযহাব, শাফেয়ী মাযহাব, মালেকি মাযহাব, হাম্বলী মাযহাব নাকি লা মাযহাব? উপমহাদেশ নাকি মধ্যপ্রাচ্য ? দেওবন্দ মাদ্রাসা নাকি মদিনা বিশ্ববিদ্যালয়? আব্দুল্ আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ, নাসির উদ্দিন আলবানি,ডঃজাকির নায়েক নাকি হেদায়া,কুদুরী, ফতোয়ায়ে আলমগীরি?
এদিকে সৌদি আরবের প্রতি জম্মগতভাবেই একটা দুর্বলতা আছে, হয়তো আল্লাহর ইচ্ছায় আমিও একদিন আরাফাতের ময়দানে দাড়ানোর সুযোগ পাবো। সৌদি আরবের লা মাযহাবি নামায আর আমার বংশগতভাবে পাওয়া হানাফি মাযহাবের নামাজ কোনটি সঠিক এই চিন্তাতেই মাথা খারাব হওয়ার মত অবস্হায় আপনাদের মাঝে আমার এই বাংলামিডিয়াম লেখাপড়া মার্কা প্রশ্ন।
বিভিন্ন ধরনের নামাজশিক্ষা সংগ্রহ করে সুবিধার চেয়ে অসুবিধাই বরং বেশী হয়েছে। অল্প প্রশ্ন বেশী প্রশ্নতে পরিনত হয়েছে। জায়নামাজের দোয়া,নামাজের নিয়ত, সুরা ফাতেহা পড়তে হবে নাকি হবেনা? হাত বুকে বাধবো নাকি নাভীর নীচে বাধবো, নাকি হাত বাধারই দরকার নেই মালেকী মাযহাব অনুসারীদের মত? রফউল ইয়াদাইন করবো নাকি করবো না? আমিন জোরে বলবো না আস্তে বলবো ? নামাজ শেষে হাত তুলে সবাই মিলে মোনাজাত করবো নাকি করবো না?
কোন মাদ্রাসায় পড়িনি,ভালো কোন উস্তাদের কাছেও পড়িনি এ দোষ একান্তই আমার । কিন্তু দুনিয়ার হাজারো মাদ্রাসা আর হাজারো ইমাম ,মুহাদ্দিস, আলেম ,উলামা কোন ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে? রসুল(সঃ) কি উপরোক্ত সকল হ্যা অথবা না এর আদর্শ? নাকি রসুল(সঃ) এর আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি?
একটা ঘটনা উল্লেখ করে আমি আমি আমার প্রশ্নের উত্তরের অপেক্ষায় বসে থাকবো্ ।পবিত্র বাইবেলে বলা হয়েছে-”একদিন সকাল বেলায় হযরত ঈসা (আঃ)তার কিছু অনুসারীর সাথে মিলিত হওয়ার জন্য ইচ্ছা পোষন করলেন ।তিনি তাদের সাথে দেখা করার জন্য গলীল হ্রদের পানির উপর দিয়ে হেটে যাচ্ছিলেন । এ অত্যাশ্চর্য দৃশ্য লক্ষ্য করে অনুসারীরা বললেন হুযুর আমরাও কি এভাবে পানির উপর দিয়ে হেটে যেতে পারবো? জবাব এলো কেন পারবেনা ! তবে শর্ত হচ্ছে সর্বদা শুধু আমার দিকে দৃষ্টি রাখতে হবে । দৃষ্টি অন্য কোন দিকে ফিরিয়ে নিলে তোমরা ডুবে যাবে।”
অনুসারীগণ তাই করল । হযরত ঈসা (আঃ)_ এর উপর দৃষ্টি রেখে তারা বেশ কিছুদূর পানির উপর দিয়ে হেটে যেতে সক্ষম হলো ্ কিন্তু হঠাৎ তাদের মনে সন্দেহের উদ্রেক হলো যে ঈসা(আঃ) এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে তারা আসলেই কি পানির উপর দিয়ে হাটছে, না কি শুধু মাটির উপর দিয়ে হাটছে। এটা প্রত্যক্ষ করার জন্য যেই তারা হযরত ঈসা (আঃ) এর উপর থেকে দৃষ্টি সরাল, অমনি ঝপাত করে পানির নিচে তলিয়ে গেল ।”
আমরাও কি আমাদের নবীর উপর থেকে দৃষ্টি সরিয়ে ফেলেছি ?
নামাজ কি নবীর তরিকা অনুযায়ী পড়বো নাকি অন্য কারো মত অনুযায়ী পড়বো? যদি নবীর তরিকা অনুযায়ীই পড়তে হয় তাহলে কোথায় পাবো সে তরিকা, কার কাছে যাবো।
যদি কারো জানা থাকে দলিল জানিয়ে উত্তর দিবেন এই আশায় শেষ করছি । আল্লাহ হাফেজ ।
Processing your request, Please wait....












http://www.kalamullah.com/vids/Pray%20as%20you%20have%20seen%20me%20Pray.flv
উপরের লিংকে খুব সুন্দর একটা ভিডিও লাগানো রয়েছে – দেখুন!
পরমপ্রিয় আমার শ্রদ্ধেয় শিক্ষক পিতার মৃত্যুর পর মৃত্যুভয় সবসময় আমার অন্তরকে তাড়া করে ফিরছে।উপলব্দি করলাম ইসলামের কাছে আত্মসমর্পণের সময় হয়ে গেছে।</strong
স্বাগতম।
নামাজের নিয়মের ক্ষেত্রে প্রায় ৮০% এর ব্যপারে সকল মাজহাবই একমত। এমনকি সৌদীআরব এর লা মাজহাব। ভিন্নমত দেখা যায় বাকী ২০% এর ক্ষেত্রে। তো ভাই আগে এই ৮০% সহীহ শুদ্ধ ভাবে পড়ার চেষ্টা করুন। বাকী ২০% এর ক্ষেত্রে আপাতত হানাফী মাজহাব এর অনুসরণ করতে পারেন। সেই সাথে ধীরে ধীরে আরো কোরান হাদীস জানার চেষ্টা করুন। আশা করি একসময় আপনি আপনার নিজের পথ নিজেই খুজে নিতে পারবেন। আপনার জন্য দোয়া রইলো।
আল্লাহ হাফেজ।
আপনার মনে প্রশ্ন জেগেছে , অর্থাৎ সথিক পথে আছেন। খুজতে থাকুন , ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সরল পথ দেখাবেন।