জিলহজ মাসে কি কি আমল করা যায়
লিখেছেন: ' বেদুইন' @ বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০০৯ (৬:৫৩ পূর্বাহ্ণ)
কোরবানী ও হজ্জের মাস শুরু হয়েছে। আমরা যারা হজে যাচ্ছিনা এবং ইনশাল্লাহ কোরবানি করবো, তাদের উদ্দেশ্যে কিছু লিখুন। কি কি আমল এই মাসে করা যায়। ধন্যবাদ।
৬০৭ বার পঠিত
Processing your request, Please wait....












আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
এইমাত্র জুমার নামাজ পড়ে এলাম। খুৎবায় যা কিছু শুনলাম তা তুলে দিলাম।
১) জিলহজ্ব মাসের ১তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত সময় গুলো খুবই ফজিলত পূর্ণ।
২) এই কয়েকদিনের প্রতিটি রাতের ইবাদত এর জন্য ১০০০ হাজার বছর ইবাদতের সমান সওয়াব আমলনামায় লিখা হয়।
৩) ৯ তারিখ রোজা রাখলে আল্লাহ তায়ালা তার বিগত এক বছরের গুনাহ সমূহ মাফ করে দেন। আগামি এক বছর যদি কোন গুনাহ করে তাও মাফ করে দিতে পারেন।
৪) রাত্রি বেলা ইবাদত করলে শবে ক্বদর এ যে পরিমান সওয়াব দেয়ার ওয়াদা আল্লাহ পাক করেছিলেন, এ কয়েকদিনের ইবাদত এ সেই পরিমান সওয়াব।
আল্লাহ পাক আমাদের এই কয়েকদিন রোজা রাখার ও বেশী বেশী ইবাদত করার তাওফীক দিন।
@the muslim
সুন্দর বলেছেন, আলহামদুলিল্লাহ,
৯ তারিখ রোজা রাখলে আল্লাহ তায়ালা তার বিগত এক বছরের গুনাহ সমূহ মাফ করে দেন। আগামি এক বছর যদি কোন গুনাহ করে তাও মাফ করে দিতে পারেন।
এই গোনাহ বলতে এখানে “সগীরা গোনাহ” বোঝানো হয়েছে, আর কবীরা গোনাহ মাপ পেতে হলে তাকে তওবা করতে হয় । যেসব আমল করলে গোনাহ মাফ হয়ে যায় বলা হয়েছে সেগুলো “সগীরা গোনাহ” ।
ধন্যবাদ ভাই, আমি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম।
জাজাক আল্লাহ