অমৃতের অভিলাষ
লিখেছেন: ' সাদাত' @ সোমবার, মার্চ ২৯, ২০১০ (১২:১৪ অপরাহ্ণ)
অমৃতের অভিলাষ
শহীদ যদি হতেই পারি,
কোর না কেউ আহাজারি
- মরে গেলাম বলে’ !
শহীদ সে তো মরে না রে,
রবং সে তো চুপিসারে,
- জীবন দুয়ার খোলে।
ছোট্ট এ এক জীবন আমার,
হেসে খেলেই হত যে পার,
- আমার অগোচরে!
তার চেয়ে কি এই ভাল নয়,
কিনতে পারা খোদার প্রণয়,
- এক জীবনের দরে?
[অনেক ছোটবেলার লেখা একটা কবিতা। এই আকুতি প্রকৃত জিহাদে শহীদ হবার, জিহাদের নামে ইসলামপরিপন্থী কোন কর্মকান্ডে নয়।]
৮৩ বার পঠিত
Processing your request, Please wait....












আমিন
@তামীম,
এই ব্লগে আপনাকে নিয়মিত চাই।
সত্যিই অনেক ভালো লাগলো।
আল্লাহ পাক তৌফিক দিন। আমিন।