লগইন রেজিস্ট্রেশন

কুড়ানো মানিক – ১ ।

লিখেছেন: ' দেশী৪৩২' @ বুধবার, ডিসেম্বর ৯, ২০০৯ (৪:০৪ অপরাহ্ণ)

১। আল্লাহর ভয় মানুষকে অন্য সকল ভয় হইতে মুক্তি দেয়। -ইবনে সীনা
২।অনেক লোকই দিনে অন্তত পাচবার মুখ ধোয়,কিন্তু পাচ বছরেও একবার অন্তর ধোয়ার কথা চিন্তা করেনা। – ইবরাহিম আধহাম
৩। ক্রোধ মনুষ্যত্ব্বের আলোকশিখা নির্বাবিত করিয়া দেয় -ইমাম গাজ্জালি
৪। কোরআন এমন একটি জানালা,যা দ্বারা আমরা পরবর্তী দুনিয়ার দৃশ্য
দেখিটে পাই। -ইবনে হাম্বল
৫। যতদিন লেখাপড়ার অভ্যাস থাকে ততদিনই মানুষ আলেম থাকে।আর যখনই ধারনা জন্মিয়া যায় যে , আমি আলেম হইয়া গিয়াছি তখনই মুর্খতা তকে ঘিরিয়া ধরে। -ফারাবি
৬।পরশ্রীকাতর ও লোভী ব্যক্তি কখনো শান্তি পায় না। -রাবেয়া বসরী
৭।মানুষ চার প্রকার।দয়াবান,দাতা,বখীল ও কৃপন। দয়াবান লোক নিজে না খাইয়া অন্যকে খাওয়ায়,দাতা নিজেও খায় আর অপরকেও খাওয়ায়, বখীল নিজে খায় কিন্তু অপরকে খাওয়ায় না, আর কৃপন নিজেও খায়না আর অপরকেও খাইতে দেয়না।
৮। ঈমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতে পারে না। -আল হাদীস
৯।প্রবৃত্তিকে তোমার অধীন করো,অন্যথায় প্রবৃত্তিই তোমাকে অধীন করিয়া
লইবে। -বুসতি
১০। ক্রোধ মনুষ্যত্তের আলোকশিখা নির্বাপিত করিয়া দেয়।
-ইমাম গাজ্জালি(র:)
১১।এই পৃথিবীতে দু্র্বল সেই ব্যক্তি যে তার প্রবৃত্তির উপর জয়ী হইতে
পারে না। -রোদবারি
১২।শক্তির দারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষনস্হায়ী,আর ভালবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্হায়ী থাকে। -ইবনে জরীর
১৩। একটি ছোট রাষ্ট্র পরিচালনার চাইতে একজন নারী নিয়া ঘর বাধার
দায়িত্ব গ্রহন করা অনেক বেশী কঠিন কাজ।
১৪। ছোটদের সঙ্গে সন্তানের ন্যায়,বড়দের সঙ্গে পিতার ন্যায় এবং সমবয়স্কদের সঙ্গে ভাই এর ন্যায় আচরন করার নামই ন্যায়বিচার।
-ইমাম জাফর সাদেক (র:)
১৫। যে ব্যাক্তি হালাল পথে রুজি করে, সেই প্রকৃত ইমানদার।
আব্দুল কাদের জি: (র:)
১৬। সুরের মু্র্ছনায় যে অন্তর প্রভাবিত হয়ে পড়ে সেটি রোগগ্রস্হ।তার
চিকিৎসা অপরিহার্য। – ইবনে আহমদ দারদি
১৭।সততা এবং ন্যায়পরায়নতা আল্লাহর রাহে কুরবানি করার চাইতেও
অনেক বেশী পুন্যের কাজ। -হযরত সোলায়মান (আ:)
১৮। আল্লাহ নামের তসবীহ একটি সুরক্ষীত দুর্গবিশেষ।সত্যাশ্রয়ীরা তাতে
স্বাছ্ছন্দে শান্তিতে বসবাস করে।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৫৮ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

১৩ টি মন্তব্য

  1. ৩ নং আর ১০ নং তো এক ভাই।
    ২।অনেক লোকই দিনে অন্তত পাচবার মুখ ধোয়,কিন্তু পাচ বছরেও একবার অন্তর ধোয়ার কথা চিন্তা করেনা। – ইবরাহিম আধহাম (Y)

    ৩। ক্রোধ মনুষ্যত্ব্বের আলোকশিখা নির্বাবিত করিয়া দেয় -ইমাম গাজ্জালি (Y)

    ১২।শক্তির দারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষনস্হায়ী,আর ভালবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্হায়ী থাকে। -ইবনে জরীর (Y)

    deshi432

    @মর্দে মুমিন, thanks

  2. (Y) (Y)

    deshi432

    @হাফিজ, thanks

  3. যতদিন লেখাপড়ার অভ্যাস থাকে ততদিনই মানুষ আলেম থাকে।আর যখনই ধারনা জন্মিয়া যায় যে , আমি আলেম হইয়া গিয়াছি তখনই মুর্খতা তকে ঘিরিয়া ধরে। -ফারাবি

    বাংলা মৌলভী

    @হাফিজ, (Y) (F)

  4. যতদিন লেখাপড়ার অভ্যাস থাকে ততদিনই মানুষ আলেম থাকে।আর যখনই ধারনা জন্মিয়া যায় যে , আমি আলেম হইয়া গিয়াছি তখনই মুর্খতা তকে ঘিরিয়া ধরে। -ফারাবি

    (Y) (Y)

    মর্দে মুমিন

    @হাফিজ, বাবা মরে গেছেন এলাকায় হাক্কানী আলেম নাই তো আমিকি বাবার লাশ নিয়া বসে থাকব? :)

    হাফিজ

    @মর্দে মুমিন,ব্যাপারটা সেরকম না , তবে এলকায় আলেম থাকা সত্বেও নিজে যদি কেউ জানাজা নামাজ পড়াতে না জানে, তবে আলেমের কাছে যাওয়া উচিত। নিজে ভুলভাবে বাবার জানাজা পড়ানো উচিত নয় ।

    মর্দে মুমিন

    @হাফিজ, ওকে আপনার কথার সাথে দ্বি-মত নেই। তবে জানতে চাই, আমি এখানে গুটা বিশ্বের কথা বলছিনা আমাদের এই বাংলাদেশে এতশত হাক্কানী আলেম থাকা সত্ত্বে আমরা বাংলাদেশের মুসলিম ঐক্যবদ্ধ হতে পারছিনা কেন? আমাদের মধ্যে হাজার রকমের উপদলিয় কোন্দল কেন? যে কোন্দলের কারনে শতকরা ৮৫ ভাগ মুসলিম থাকা সত্ত্বে আমরা ইসলামের নুন্যতম লক্ষ্য পূরণ করতে পরছিনা কেন? এযদি যুগের পর যুগ ঐ সব বুজুর্গণদের ব্যর্থতা দেখতে দেখতে আমার মত অজ্ঞাত অর্বাচিন কোন এক গাফেল মুসলিম গায়ে মর্দে মুমিনের ঝাণ্ডা উড়িয়ে চলমান যুগের বুজুর্গানে কেরামদের ব্যর্থতার দিকে ফিংঙ্গারিং করে বসে তবে তাকে কি মৃত্যুদণ্ড দেওয়া উচিত আপনি কি মনে করেন?

  5. একটি ছোট রাষ্ট্র পরিচালনার চাইতে একজন নারী নিয়া ঘর বাধার
    দায়িত্ব গ্রহন করা অনেক বেশী কঠিন কাজ।

    এটা কার কথা উদৃতি দিলে ভালো হতো।

    deshi432

    @দ্য মুসলিম,বিভিন্ন জায়গা থেকে উক্তি গুলি সংগ্রহ করা। উক্তিটি লিখার সময় উদৃতিকারীর না লিখতে খেয়াল ছিল না ।সম্ভব হলে পরে দিব ইনশাআল্লাহ।