প্রশ্নোত্তর। (১)
লিখেছেন: ' ফারুক' @ মঙ্গলবার, ডিসেম্বর ৮, ২০০৯ (৫:৩১ পূর্বাহ্ণ)
১) সূরা আল ফাতিহা (১), আয়াত সংখাঃ ৬ – আমাদেরকে সরল পথ দেখাও
সূরা বনী ইসরাঈল (১৭), আয়াত ৯
এই কোরআন এমন পথ প্রদর্শন করে, যা সর্বাধিক সরল এবং সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্যে মহা পুরস্কার রয়েছে।
২) কিন্ত… , আমরা তো আল্লাহর বইতে সবকিছু পাই না !!
সূরা আল আন-আম (৬), আয়াত ৩৮
আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখী দু’ ডানাযোগে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতই একেকটি শ্রেণী। আমি কোন কিছু লিখতে ছাড়িনি। অতঃপর সবাই স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে।
সূরা নাহল (১৬), আয়াত ৮৯
সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাব তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থাপন করব। আমি আপনার প্রতি গ্রন্থ নাযিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্যে সুসংবাদ।
৩) কিন্তু…., হাদীস আর কোরান একসাথে মানলে অসুবিধা কি?
সূরা কাহফ (১৮), আয়াত ২৬
বলুনঃ তারা কতকাল অবস্থান করেছে, তা আল্লাহই ভাল জানেন। নভোমন্ডল ও ভুমন্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তাঁরই কাছে রয়েছে। তিনি কত চমৎকার দেখেন ও শোনেন। তিনি ব্যতীত তাদের জন্য কোন সাহায্যকারী নেই। তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরীক করেন না।
সূরা আন নিসা (৪), আয়াত ৮২
এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারও পক্ষ থেকে হত, তবে এতে অবশ্যই বহু বৈপরিত্য দেখতে পেত।
চলবে.
N.B এটার প্রকৃত লেখক ~tanty~
I am a Muslim who refutes hadiths. I follow only the Holy Quran and the examples of the prophets as written therein.
Processing your request, Please wait....












কোন প্রকার ব্যখ্যা ছাড়াই কোরানের আয়াত সম্বলিত পোস্টটি ও প্রথম পাতা থেকে সরিয়ে দিতে হোল? আজীব।
[...] প্রশ্নোত্তর। (১) [...]
[...] প্রশ্নোত্তর। (১) প্রশ্নোত্তর। (২) [...]