নবী নন্দিনী
লিখেছেন: ' হাফিজ' @ রবিবার, সেপ্টেম্বর ৬, ২০০৯ (১১:৫৬ অপরাহ্ণ)
আমাদের প্রিয় নবীজি (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) এর কন্যা হজরত ফাতেমা (রা:) নিয়ে নজরুলের একটি অসমান্য কাসিদা নীচে দেয়া হলো :
বিশ্ব দুলালী নবী নন্দিনী
খাতুনে জান্নাত ফাতেমা জননী
মদিনা বাসিনী , পাপ-তাপ নাশিনী
উম্মত তারিনী , আনন্দিনী ।
সাহারের বুকে মাগো তুমে মেঘমায়া
তপ্ত মরুর বুকে তুমি স্নেহ ছায়া
মুক্তি লভিল মাগো তব সুখ পরশে
বিশ্বের নারী যত বন্দিনী ।
হাসান হোসেন তব উম্মত তরে মাগো কারবালা প্রান্তরে দিল বলিদান
বদলাতে তার রোজ হাসরের দিনে , চাহিবে মা মোর মত পাপিদের ত্রান
এলে পাষানের বুক চিরে নির্ঝর সম
করুনার ক্ষিনধারা আবে জমজম
ফিরদৌস হতে মাগো তব বারি ঢালো
স্বধ্বি মুসলিম গরবিনী ।
১০৫ বার পঠিত
Processing your request, Please wait....











