উপদেশ দেবার উত্তম পন্হা
লিখেছেন: ' হাফিজ' @ সোমবার, সেপ্টেম্বর ৭, ২০০৯ (৪:২৯ পূর্বাহ্ণ)
হযরত হাসান হোসেন ( রা:) একবার কোনো এক জায়গায় যাচ্ছিলেন । যাবার সময় তারা পথিমধ্যে দেখলেন একটি বৃদ্ধ লোক অজু করছেন । কিন্তু বৃদ্ধ লোকটি খুবই তাড়াতাড়ি অজু করছিল এবং অজুর যে proper system সে ভাবে করছিল না ।
উনারা দুইজন চিন্তা করলেন আমাদের বয়স খুবই কম এবং ওনাকে যদি বলি আপনার অজু হচ্ছে না তাহলে উনি হয়তা ব্যাপারটা সহজভাবে নাও নিতে পারেন। এমনো হতে পারে উনি উত্তেজিত হবেন ।
এমন চিন্তা ভাবনা করার পর উনার বৃদ্ধ লোকটিকে বললেন “জনাব আমরা কম বয়সি ছেলে এবং ইসলামিক বিষয়ে অভিগ্য নই , তাই আমরা আপনার কাছ থেকে অজু করার সঠিক নিয়ম কানুন শিখতে চেয়েছিলাম । এখন আমরা অজু করে দেখাই আপনি একটু খেয়াল করে দেখেন আমাদের অজু হচ্ছে কিনা।” বয়স্ক লোকটি সানন্দে রাজী হয়ে গেলেন ।
এরপর হাসান হোসেন (রা:) খুবই সুন্দর ভাবে ধীরে ধীরে অজু করতে লাগলেন । বয়স্ক লোকটি দেখতে লাগলেন এবং তাদের সুন্দর করে অজু করা দেখে অভিভুত হয়ে গেলেন । এবং পর মুহুর্তে উনি বুঝতে পারলেন আসলে বালক দুটি ঠিকই অজু করার সমস্ত নিয়ম কানুন জানে । যেহেতু উনার অজু ঠিকমতো হচ্ছিল না এবং সরাসরি বললে উনি মনে কষ্ট পেতে পারেন তাই তারা এমন হেকমতের আশ্রয় নিয়েছে ।
শিক্ষনীয়: যারা দাওয়াতের কাজে জড়িত তাদের এই বিষয় গুলো ভালোভাবে ভেবে দেখা উচিত।
Processing your request, Please wait....












Alhamdulillah, may Allah give us the Hikma to realize such moments and act based on it.
আমরা একটুতেই মনে করি যে অনেক শিখে গেছি। আসলে আমাদের শেখার আছে অনেক কিছু। ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য।