শিক্ষনীয় ঘটনা ও তওবার উপকারিতা
লিখেছেন: ' হাফিজ' @ বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০০৯ (১২:১৫ পূর্বাহ্ণ)
তিনজন লোক হুসাইন বিন আলী (রা:) এর নিকট আসল ।
প্রথমজন অনাবৃষ্টির অভিযোগ করে বলল “অনেকদিন বৃষ্টি হচ্ছে না” । একথা শুনে হুসাইন বিন আলী (রা;) বললেন “বেশী করে তওবা কর” ।
দ্বিতীয়জন অভিযোগ করল “আমার কোনো সন্তান নেই, আমি সন্তান পেতে আগ্রহী” । একথা শুনে হুসাইন বিন আলী (রা;) বললেন “বেশী করে তওবা কর” ।
৩য়জন ব্যক্তি অভিযোগ করল “এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে , ফসল উৎপন্ন হচ্ছে না” । তখনও হুসাইন বিন আলী (রা;) বললেন “বেশী করে তওবা কর” ।
তার সামনে যারা বসা ছিল তারা বলল “হে রসুলের (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) এর নাতি , তিনজন ৩ ধরনের অভিযোগ করল আর আপনি একই উত্তর দিলেন ?
তিনি একথা শুনে বললেন “তোমরা কি আল্লাহ সুবহানাহু তাআলার এই বানী পড় নাই ? ”
“স্বীয় প্রভুর নিকট তাওবা কর , নি:সন্দেহে তিনি তাওবা কবুলকারী , তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন , তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন-সম্পদ ও সন্তান সন্তুতিতে এবং তোমাদের জন্য স্হাপন করবেন উদ্যান ও প্রবাহিত নদী-নালা ( ??? )
[ কেউ কি আমাকে সাহায্য করতে পারেন এটা কত নাম্বার আয়াত কোন সুরার ? ]
Processing your request, Please wait....












আসসালামু আলাইকুম,
(প্রশ্ন) কেউ কি আমাকে সাহায্য করতে পারেন এটা কত নাম্বার আয়াত কোন সুরার?
(উত্তর) এটি ৭১ নং সুরা, সুরা নূহের ১০ থেকে ১২ নাম্বার আয়াতে উল্ল্যেখ আছে,
১০, অতঃপর বলেছিঃ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল।
১১, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন,
১২, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন।
মোট ৩টি আয়াতে আপনার কথা গুলি উল্ল্যেখ আছে, আপনাকে ধন্যবাদ ।
@ফাহাদ হুসাইন,
Correct, Also some similar hints in Surah Ash-Shura, No.42, Ayah 25 – 29.
JazzakAllah.