আল্লামা ইকবালের একটি কবিতা
লিখেছেন: ' হাফিজ' @ সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০০৯ (১:১৬ পূর্বাহ্ণ)
যার খোজে আমি আকাশ পাতাল এতকাল চষে ফিরেছি ,
সে যে বসে আছে আমারই ভেতর আমি কি কখনো ভেবেছি
এই বোকামির খবর যদিবা রটে যায় পৃথিবীতে–
তাইতো কাবার চৌকাঠে পড়ে লজ্জায় মুখ ঢেকেছি ।
কখনো কি তুমি নিজের চেহারা দেখেছো, মজনু, নিজে ?
তাহলে বলতে – লায়লার মতো আমিও নেশায় মজেছি ।
মিলনের রাত পলকে পলকে ফুরায় এ পৃথিবীতে
বিরহের রাত ক্রমেই দীর্ঘ – দীর্ঘই হয় দেখেছি ।
তুমি নৌকার মাঝি কি আমাকে বাচাতে পারবে – ভাবো
ডুবে যে যাবেই বাচাবে কে তাকে ? ভরা গাঙে আমি ডুবেছি ।
যে-বাতি নিভেছে জ্বালাতে কি তাকে পারতো না এই প্রেম ?
প্রেম তুমি বলো, আমি তো কেবলি অপ্রেম তার দেখেছি ।
যদি চাও দয়া – ছিড়ে ফ্যালো জামা , তবে হও সন্নাসি
রাজবাড়িতেও নেই সে রত্ন যাকে আমি এত খুজেছি ।
- অনুবাদক: সৌয়দ শামসুল হক
১০,৮০৩ বার পঠিত
Processing your request, Please wait....













(৬ভোট, গড়: ৩.৬৭)
উনি কি ইরানের কবি ছিলেন?
আল্লামা ইকবাল পাকিস্হানের জাতীয় কবি ছিলেন । অসাধারন প্রতিভাবান কবি । উনার সম্পুর্ন লেখার মধ্যে ৩০ হাজার লাইন উর্দু কবিতা এবং ৬০ হাজার লাইন ফার্সি কবিতা।
অনুবাদকের পরিচয় দিন। খুব ভাল অনুবাদ হয়েছে।
উনি সাইয়েদ শামসুল হক, সব্যসাচী লেখক এবং অসাধারন অনুবাদক। শামসুল হককে আশাকরি নতুন করে পরিচয় করে দেবার প্রয়োজন পড়ে না । ধন্যবাদ