Contemporary Legend ড: জাকির নাইক [ রিপোস্ট ]
লিখেছেন: ' হাফিজ' @ মঙ্গলবার, জানুয়ারি ৫, ২০১০ (৫:৫৪ পূর্বাহ্ণ)
অসাধারন প্রতিভাবান একজন ইসলামিক স্কলার ড: জাকির নাইক। ভারতের মুম্বাই এর অধিবাসী । ১৯৬৫ সনে জন্ম । বর্তমানে বয়স মাত্র ৪৪ । বিখ্যাত দাই আহমদ দীদাত যার উপাধি দিয়েছিলেন দীদাত প্লাস ।
জাকির নাইকের কিছু অসাধারন Quality:
কয়েকটি বৈশিষ্টের কারেন তাকে আনপ্যারালাল ধরা হয় । অস্বাভাবিক স্নরনশক্তি বা ফটোজেনক মেমোরি , উপস্হিত বুদ্ধি , যেকোনো কঠিন বিষয়কে জেনারেল এডুকেডেট মানুষদের উপযোগী করে উপস্হাপন করা , যেকোনো সমস্যা প্রধান তিনটি ধর্মগ্রন্হে (হিন্দু, ইসলাম, খৃষ্টান ) কিভাবে সমাধান দেয়া আছে তা পানির মতো উল্লেখ করা ইত্যাদি । আর একটি বিষয়, উনাকে কেউ কখনও রাগতে দেখেননি । বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখার সময় অনেক দর্শক উনাকে আক্রমন করে কথা বলেন , কিন্তু উনি সেগুলোর উত্তর খুবই ঠান্ডা মাথায় দিয়ে থাকেন ।
হিন্দু , ইসলাম এবং খৃষ্টান ধর্ম:
পৃথিবীর প্রধান তিনটি ধর্মের মুল গ্রন্হ “গীতা” , “কোরান” , “বাইবলে” থেকে অনর্গল রেফারেন্স দিতে পারেন জাকির নাইক। মিডিয়াতে যারা আসে তাদের মধ্যে এপর্যন্ত এমন বিস্নয়কর স্নরনশক্তি আর দেখা যায় নাই । যেকোন রেফারেন্স দিলে উনি সাথে সাথে কোনো অধ্যায় , কত নাম্বার , কোন ভার্সান উল্লেখ করে দেন , এতে আমাদের মতো শ্রোতাদের বিষয়টি খুজে পেতে খবুই সুবিধা হয় ।
মাস্টারপিস ডিবেট: ড: উইলিয়াম ক্যাম্পবেল এবং জাকির নাইক
অসাধারন একটি ডিবেট । ড: উইলিয়াম ক্যাম্পবেল ছিলেন আনুমানিক ৩০ বছরের বড় জাকির নাইকের থেকে এবং উনি ১৫ বছর মরক্কো থেকে আরবি ভাষার উপর দক্ষতা অর্জন করেছেন । জাকির নাইক তাকে বাইবেল এর সাইন্টিফিক ভুল ২২ টা উল্লেখ করে প্রশ্ন করেছিলেন যার কোনোটির উত্তর ড: উইলিয়াম ক্যাম্পবেল দিতে পারেন নাই । ড: উইলিয়াম ক্যাম্পবেল সেই ব্যক্তি যিনি ড: মরিস বুকাইলির কোরান , বাইবেল এবং সাইন্স বই এর রিপ্লাই দিয়েছিলেন । সবচেয়ে মজার বিষয় হল ডিবেট এর সময় দর্শকদের মধ্য থেকে ড: উইলিয়াম ক্যাম্পবেল কে বাইবেল বিষয় প্রশ্ন করা হয়েছিল যেগুলোর তিনি উত্তর দিতে না পারলেও জাকির নাইক বাইবলেএর ভার্সন , কোন বাইবলে , কত নাম্বার রেফারেন্স সব সহ অবলীলায় উল্লেখ করে যান । যেমন বাইবেলের পানি চক্র বিষয়ক প্রশ্ন ।
মাস্টারপিস ডিবেট: রবি শংকর এবং জাকির নাইক
ভারতে হিন্দু ধর্মিয় অধিবাসীদের মধ্যে ড: রবি শংকর আর এক লিজেন্ড । পৃথিবীর ১৫০ টি দেশে উনি ভাষন প্রদান করেছেন । সেই রবি শংকর এস সাথে আলোচনায় ড: জাকির নাইক প্রমান করেছেন বেদে স্রষ্টার যে কনসেপ্ট সেটা একত্ববাদ সাপোর্ট করে এবং পূজার বিরোধী । আর বেদের ২০ এর অধিক জায়গায় মুসলমানদের শেষ নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর উল্লেখ আছে যেটা উনি রেফারেন্স সহ বলে দেন । যার কোনোটাই রবি শংকর খন্ডাতে পারেন নাই । চমক্প্রদ ব্যাপার হলো সম্পুর্ন অনুষ্ঠানে রবি শংকর একটাও বেদের রেফারেন্স দিতে পারেন নাই যেখানে জাকির নাইক অজস্র রেফারেন্স দিয়ে গেছেন পানির মতো অবলীলাক্রমে । আর একটা বিষয় লক্ষনীয় , মুল টপিক্স ছিল “হিন্দু এবং ইসলাম ধর্মে স্রষ্টার ধারনা” এবং রবি শংকর টপিক্স এর বাইরে তার বক্তব্য রাখেন যেটা অবশ্যই তার ব্যর্থতা ।
লেকচার সমগ্র
জাকির নাইকের সমস্ত বক্তব্য , ডিবেট বাংলায় অনুবাদ আকারে ২ খন্ডে বের হয়েছে । কালেকশনে রাখার মতো । যেকোন রেফারেন্স তারাতারি খুজে বের করার জন্য খুবই সুবিধা । কেননা বক্তব্য থেকে নির্দিষ্ট কোনো রেফারেন্স খুজে বের করতে অনেক সময় লাগে । কিন্তু বই আকারে থাকলে মার্ক করে রাখা যায় ।
জাকির নাইকের কিছু বিখ্যাত উক্তি
** পৃথিবীর সব ধর্মই ভালো কথা বলে তবে কিভাবে আপনি ভালো থাকবেন সেটা একমাত্র ইসলাম ধর্মই দেখিয়ে দেয় ।
** কোরআন কোনো Science এর বই নয় , তবে কোরআনে রয়েছে অনেক Sign বা নিদর্শন ।
** নাস্তিকদের আমি ধন্যবাদ জানাই এই জন্য যে তারা আমাদের কালেমার প্রথম অংশ “লা ইলাহা” (কোনো স্রষ্টা নাই) এটা অলরেডি বিশ্বাস করে । সুতরাং আমার শুধু পরের অংশটা ( ইল্লাল্লাহ ) তাকে বোঝাতে পারলেই চলে।
** মিডিয়া সানিয়া মির্জার পোষাক নিয়ে আমাদের প্রশ্ন করে কিন্ত সেরেনা উইলিয়াম এর পোষাক নিয়ে পোপকে প্রশ্ন করে না কেনো ?
জাকির নাইক এবং আহমদ দীদাত
বিখ্যাত বক্তা আহমদ দীদাত যার ডিবেট এবং বক্তব্য শুনে অসংখ্য খৃষ্টান মুসলমান হয়েছিল , তিনি জাকির নাইক সম্বন্ধে বলিছিলেন “আমি ৪০ বছর সাধনা করে যা শিখেছি , জাকির নাইক ৪ বছরেই সেটা শিখে ফেলেছে” ।
জাকির নাইকের অবদান
প্রথমত: জাকির নাইকের অর্গানাইজেশন IRF এর মাধ্যমে সপ্তাহে এভারেজে একজন করে মুসলিম হয় । যেখানে জাকির নাইক বক্তব্য রেখেছেন এমন অনেক অনুষ্ঠানে প্রকাশ্যে তার দ্বারা অনেকে ইসলাম ধর্ম গ্রহন করেছেন । ভারতের মুম্বাই এ এক সেমিনার ৭ জন হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহন করেছে যেটা হয়েছিল মুম্বাই এটাকের কিছুদিন আগে। এবছর ক্যানাডায় তার সেমিনার ৭ জন খ্বৃষ্টান থেকে মুসলিম হয়েছে , তবে সেই অনুষ্ঠানে আরো অনেক বক্তা ছিলেন ।
দ্বিতিয়ত: ৯/১১ এর পরে সারা পৃথিবীতে ইসলাম সম্বন্ধে খারাপ ধারনা হয়েছিল । যেহেতু মিডিয়াতে জাকির নাইক স্ট্রং তাই তার সমস্ত বক্তব্যের মাধ্যমে পাশ্চাত্যে ইসলাম সম্বন্ধে অনেক ভুল ধারনা দুরীভুত হয়েছে ।
জাকির নাইকের কি সব কিছুই ঠিক, অনুসরন করার মতো ?
আপনি যদি জাকির নাইকের সমস্ত বক্তব্য শুনেন তাহলে সেটাকে ক্যাটাগরী করলে হয়:
1) Comparative Relagion ( Debate )
2) Clarification about Misconception about Islam ( E.g Women rights in islam , Is terrorism muslim monopoly )
3) Beauty of Islam ( E.g. Universal Brotherhood)
4) Islamic Jurisprudence ( E.g Salat , মাসলা মাসায়েল নামাজ , রোজা , তারাবী ইত্যাদি )
প্রথম তিনটি বিষয়ে ( ১-৩) নির্দিদ্বায় যেকেউ শুনে বুঝে অপরকে বুঝাতে পারেন । ৪ নং বিষয়ের উপর অনুসরন করার ব্যাপারে কিছু সমস্যা আছে । যেহেতু সে সরাসরি কোনো মাজহাব অনুসরন করে না , পক্ষান্তরে আমাদের এখানে যেহেতু হানাফী মাজহাবের অনুসারী বেশী তাই তার মাসলা মাসায়েল সংক্রান্ত ফয়সালা অনুসরন করলে আপনি এখানে সমস্যায় পড়তে পারেন । কেননা এইসব ক্ষেত্রে মুজতাহিদ বা ইসলামিক স্কলাররা যে সমাধান দিয়েছেন সেটা হলো কেউ মাসলা মাসায়েল এর ক্ষেত্র তার চারপাশে যে ধরনের আলেম বা মুফতী Available সেটাই অনুসরন করবে কেননা কোনো একটা সমস্যা হলে তাকে তাদের সাথেই আলাপ করে সমাধান পৌছাতে হবে । এই ক্ষেত্রে আপনি জাকির নাইককে যেহেতু হাতের কাছে পাচ্ছেন না তাই সমস্যা পড়তে পারেন ।
সারাংশ
জাকির নাইকের মতো ফুল টাইম দাই আমাদের দরকার । তার মতো হয়ত উপস্হিত বুদ্ধি , স্নরনশক্তি , মেধা পাওয়া যাবে না তবে সেটা ধর্তব্য নয় । আমাদের যার যে যোগ্যতা আছে তাই নিয়ে এগিয়ে যেতে হবে । আর একটা কথা তার মতো অনেক বিষয়ে একজনের হয়ত পড়াশুনা নাও থাকতে পারে কিন্তু আমরা যদি একটা কমিউনিটি বা সার্কেল করে একেকজন একেক বিষয় ভাগ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যেতে পারে ।
আমারা পিস-ইন-ইসলাম -এ উৎসাহি ব্লগারদের নিয়ে এমন একটা কমিউনিটি ধীরে ধীরে গড়ে তুলতে পারি কিনা ?
Processing your request, Please wait....












ধন্যবাদ, জাকির নােয়ক সম্পর্কে জানার ইচ্ছা ছিল অনেকদিনের
@tareq,আপনাকে ধন্যবাদ, আপনি কি এই ব্লগে নতুন , ব্রাদার ?
@হাফিজ,হ্যাঁ, ভাই
মিঃ হাফিজ এই পোষ্টকে রিপোষ্ট উল্লেখ করার কারণ কি?
আপনি এটি পোষ্ট করেছেন ৫/১/২০১০ আর আমার ব্লগে আউল ফাউল নিকের এক ব্লগার পোষ্ট করেছেন এই একই পোষ্ট ৬/১/২০১০ তে এখন আমার বুঝতে অসুবিধা হচ্ছে এই পোষ্টের আসল লেখক কে? ধন্যবাদ।
@মুনিম ভাই, আর সর্বনাশ , এরা সম্পূর্ন আমার পোস্ট চুরি করে আমারব্লগে ছাপিয়ে দিয়েছে । এখন আপনারাই পরামর্শ দ্যান আমি কি করতে পারি । আমি এই পোস্ট প্রথম প্রকাশ করেছিলাম ৭ই অক্টোবর ২০০৯-এ আর এরা ছাপিয়েছে ৬ই জানুয়ারী ২০১০ এ ।
http://www.peaceinislam.com/hafiz/379/
ধন্যবাদ।