প্রানীদের প্রতি সহমর্মিতা
লিখেছেন: ' হাফিজ' @ সোমবার, অক্টোবর ৫, ২০০৯ (১:০৯ পূর্বাহ্ণ)
কোনো পশু বা প্রানীদের কাছ থেকে সাধ্যাতীত কাজ নেয়া উচিত নয়। নীচের ঘটনা থেকে আমরা তা জানতে পারি ।
রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) একবার এক আনসারীর বাগানে গেলেন । সেখানে তিনি একটি উট দেখতে পেলেন যেটি রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) কে দেখে চিৎকার শুরু করে দিল। উটটির দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল।
রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) এসে উটটির চোখের পানি মুছে দিলেন এবং জিজ্ঞেস করলেন এটির মালিক কে ?একজন লোক এগিয়ে এসে বললেন এ উটের মালিক আমি ।
রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) তখন বললেন “তুমি কি এই পশুর ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করনা ? আল্লাহ তাআলা তোমাকে এ উটের মালিক করেছেন আর উটটি আমাকে অভিযোগ করছে তুমি ওকে দিয়ে কাজ করাও অথচ ঠিকমতো খেতে দাও না , ক্ষুধার্ত রাখো । ( মোসনাদে আহমদ )
শি্ক্ষনীয়: আজকাল অনেকে অভিযোগ করে ইসলাম মানবিক ধর্ম নয় , অথচ এখানে আমরা জানতে পারলাম ইসলাম শুধু মানুষের অধিকার নয়, পশু পাখীর অধিকার নিয়ে কথা বলা , যে সময়ে আরবে মেয়ে শিশুদের জীবন্ত কবর দেয়া হতো ।
যারা গ্রামে কৃষিকাজ করে তাদের হালের বলদ, বা মহিষ এসব পশুদের ব্যাপারে এগুলো খেয়াল রাখা উচিত।
Processing your request, Please wait....












এই হাদিসের রাবি কে কার কার মধ্যমে এই হাদিস আমাদের কাছে এসে পৌঁছেসে?
বর্তমানে আমরা সাধারনত দেখি হাদিস এর কিতাব । যেমন সিহাহ সিত্তা অথবা এমন হাদিস এর কিতাব যেটা গ্রহনযোগ্য কিনা বা মুহাদ্দিসরা যেটাকে Authenticate বলেছে কিনা । “মোসনাদে আহমদ” গ্রহনযোগ্য হাদিস এর কিতাব । আর এর পরেও যদি জানতে চান এর রাবি কে তাহলে ওটার মুল কিতাব আপনার দেখতে হবে আমার কাছে নেই ।