নজরুল কৃত সুরা ইখলাস এর কাব্যানুবাদ – ৫
লিখেছেন: ' হাফিজ' @ বৃহস্পতিবার, মার্চ ১৮, ২০১০ (১০:০৭ পূর্বাহ্ণ)
কাজী নজরুল ইসলাম কোরআন শরীফের সমগ্র আমপারা কাব্য আকারে অনুবাদ করে গেছেন । সমগ্র আমপারা অনুবাদ করার পর তৎকালীন কোলকাতার প্রসিদ্ধ আলেম দ্বারা উনি সেটা ভেরিফাই করিয়ে নেন ।
এখানে সুরাহ ইখলাস এর অনুবাদ দেয়া হলো ।
[ বিসমিল্লাহর কাব্যানুবাদ ]
শুরু করিলাম পুত নামেতে আল্লার
শেষ নাই , সীমা নাই যার করুনার ।
[ সুরাহ ইখলাস ]
বল, আল্লাহ এক ! প্রভু ইচ্ছাময়,
নিষ্কাম নিরপেক্ষ , অন্য কেহ নয় ।
করেন না কাহারেও তিনি যে জনন,
কাহারও ঔরস-জাত তিনি নন ।
সমতুল তার
নাই কেহ আর ।
ইখলাস – বিশুদ্ধ ।
৩৫০ বার পঠিত
Processing your request, Please wait....












ভালো লাগলো।
@দ্য মুসলিম, আলহামদুলিল্লাহ।
ছন্দ মেলানোর জন্য ‘আল্লাহ’কে ‘আল্লা’ বলা আমার কাছে ঠিক মনে হয় না।
@সাদাত, আরবী তো জানা নেই, জানলে সাহাবীদের কবিতাগুলো চেক করে দেখতাম , বিশেষ করে হযরত হাসান বিন সাবেত (রা:) ।