লগইন রেজিস্ট্রেশন

খাওয়ার আদব

লিখেছেন: ' হাফিজ' @ সোমবার, নভেম্বর ২, ২০০৯ (১:১৪ পূর্বাহ্ণ)

খাওয়ার আদব ১: তিনটি নিয়ম

হযরত আমর বিন সালামা (রা:) বর্ননা করেন , রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) বলেন

১। খাবার খাওয়ার শুরুতে আল্লাহর নাম স্নরন করো (বিসমিল্লাহির রাহমানির রাহিম ) ,
২। ডান হাতে খাও
৩। প্লেটের ঐ অংশ থেকে খাও যা তোমার নিকটবর্তী ।

খাওয়ার আদব ২: বড়দের সম্মান করা

হযরত হুযায়ফা (রা:) বলেন , আমরা যখন রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) এর সংগে খাওয়ায় শরীক হতাম, তখন আমাদের নিয়ম এই ছিল যে, যতক্ষন পর্যন্ত রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) আহার শুরু না করতেন , ততক্ষন পর্যন্ত আমরা খাদ্যের দিকে হাত বাড়াতাম না , বরং আমরা সবাই অপেক্ষায় থাকতাম । অত:পর যখন তিনি খাওয়া শুরু করতেন , তখন আমরাও শুরু করতাম ।

শিক্ষনীয়: এই হাদীস শরীফ থেকে ফেকাহ বিদগন বলেছেন , ছোটরা যখন বড়দের সাথে খেতে বসবে , তখন ভদ্রতা হলো প্রথমেই ছোটরা শুরু করবে না , বড়দের শুরু করার জন্য অপেক্ষা করবে । আমরা সন্তানদের ছোটকাল থেকেই যদি ভদ্রতা শিখিয়ে থাকি আশা করা যায় তারা সবাইকেই সম্মান করতে শিখবে । ইসলাম কত সুন্দরভাবে মানুষকে আচার আচরন শিখিয়ে থাকে তা আমরা উপরিউক্ত হাদিস শরীফ দেখলেই বুঝতে পারি ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৫৭ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

২ টি মন্তব্য

  1. সুন্দর পোস্ট।
    ১। খাবার খাওয়ার শুরুতে আল্লাহর নাম স্নরন করো (বিসমিল্লাহির রাহমানির রাহিম )
    * তাতো অবশ্যই (Y)

    ২। ডান হাতে খাও

    * ডান হাতে খাওয়া সুন্নত কিন্তু অবলিগেটর নয়,পরিস্থিতির কারনে প্রয়োজনে সে বাম হাতও ব্যবহার করতে পারবে বলে আমি মনে করি।
    ৩। প্লেটের ঐ অংশ থেকে খাও যা তোমার নিকটবর্তী
    * আরবরা তখনও যেমন এখনও তেমনি এক থালায় অনেক জন মিলে খায়। এবং ওদের খাবারে ও ঝোল থাকেনা বলে চলে এতে করে একাধিক ব্যাক্তি এক প্লেটে খেলেও কোন অসুবিধা হয়না। মানে ঝুটা হয়না। এবং পানি পানেরও বেলা ওরা বড় বাটিতে রাখা পানি একাধিক ব্যাক্তি পান করে থাকে।

    ২য়টাতে যেমন শিক্ষা দেওয়া হয়েছে বড়দের সম্মান করা তেমনি বড়রা ছোটদের আদর স্নেহ করেন সে শিক্ষাও ইসলামে আছে।
    এক কথায় ইসলামে সব ধরণের জীবনাচরণের নির্দেশ যেমন আছে তেমনি ভিন্ন পরিবেশ পরিস্থিতিতে তাল মিলিয়ে চলারও পথ নির্দেশ আছে। ভাল পোস্ট চালিয়ে যান।

    হাফিজ

    আপনার এই সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ , স্বিকার করতেই হয় পোস্টের চেয়েও কমেন্ট-টা গুরুত্ব বহন করে বেশী ।