আহলে কোরানদের অভিযোগের জবাব – ১
লিখেছেন: ' হাফিজ' @ মঙ্গলবার, নভেম্বর ৩, ২০০৯ (১২:৫০ পূর্বাহ্ণ)
[ আমি এই লেখার মাধ্যমে "আহলে কোরান" যারা তাদের দাবীর কিছু অসাড়তা প্রমান করব । সবার বোঝার সুবিধার জন্য আমি লেখাটিকে প্রশ্ন উত্তর আকারে কয়েক পর্বে প্রকাশ করব। এক এক পর্বে তাদের এক এক দাবীর উত্তর দেয়া হবে বা বলতে পারেন তাদের দাবীর অসাড়তা প্রমান করা হবে । যারা এখানে কমেন্ট করতে চান তাদের জন্য কিছু গাইড লাইন হলো , আমি যে পর্বে যে পয়েন্ট নিয়ে আলোচনা করছি শুধুমাত্র সেই পয়েন্টে আলোচনা করবেন , প্রসংগ পাল্টাবেন না । তাহলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌছাতে সুবিধা হয় ।
যেমন একটা উদাহরন দিচ্ছি । ধরুন আমি কোরানের আয়াত দিয়ে প্রমান করলাম রসুলকে অনুসরন করতে হবে । এখন আপনি জিজ্ঞেস করলেন "ভাই তা তো বুঝলাম কিন্তু কিভাবে অনুসরন করব" ? এখানেই ভুল হলো কেননা সেটা ভিন্ন প্রসংগ । সেটা আমরা অন্য পোস্টে আলোচনা করব । আমি যদি পোস্টে শুধুমাত্র প্রমান করি রসুলকে অনুসরন করতে হবে , তাহলে আপনি সে সম্বন্ধে প্রশ্ন করুন , কিন্তু কিভাবে অনুসরন করতে হবে সেটা অন্য কোনো পোস্টে আলচনা করা যাবে ]
আহলে কোরানদের দাবী – ১
আমি আল্লাহকে ভালোবাসি এবং এই ভালোবাসার মাধ্যমে বেহেশতে যেতে চাই , আল্লাহকে ভালোবাসার মাধ্যমে যদি বেহেশতে যেতে না পারি তাহলে আর অন্যকে ভালোবেসে লাভ কি ?
তাদের এই দাবী ভুল । কেননা কাউকে ভালবাসতে হলে সে কিভাবে ভালোবাসা চায় তা দেখতে হবে । আমার আপনার মনমতো ভালোবাসলে হবে না । যেমন ধরুন একজন লোক তার ৩জন সন্তান আছে । এখন সেই ব্যক্তি কোনো সময় বিদেশে যাবার প্রয়োজন হলো । এখন বিদেশে যাবার সময় সে তার সন্তানদের ডাক দিয়ে বলল আমি যতদিন বিদেশে থাকবো ততদিন তোমরা তোমাদের মায়ের সমস্ত আদেশ , নিষেধ মেনে চলবে এবং সর্বাবস্হায় তাকে অনুসরন করবে । যে পরিপূর্ণ ভাবে অনুসরন করবে সে আমার সর্বাধিক প্রিয় হবে । এখন কোনো সন্তান যদি বলে ” হে আমার প্রানপ্রিয় পিতা , আমি আপনাকে এতো ভালোবাসি যে আপনাকে ছাড়া আমি কাউকে অনুসরন করব না ” । এখন আপনারা বলেন এই ছেলের কথা কি যুক্তিসংগত ? এটা কি চরম মুর্খতা নয় ?
ঠিক তেমনি ভাবে , আল্লাহ সুবহানাহু তাআলা কোরান শরীফে উল্লেখ করেছেন কিভাবে তাকে ভালোবাসতে হবে । নীচের আয়াতটা খেয়াল করুন :
কোরান: “বলুন যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে (রসুলকে ) অনুসরন কর” ( সুরাহ আল-ইমরান : ৩১ )
ব্যাখ্যা : তার মানে কেউ যদি দাবী করে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু রসুলকে অনুসরন করি না , তাহলে তার এই দাবী ভুল । কেননা আল্লাহ বলে দিয়েছেন যদি তাকে ভালোবাসতে হয় , তাহলে রসুলকে অনুসরন করতে হবে ।
সুতরাং আহলে কোরানদের দাবী “রসুলকে না অনুসরন করে আল্লাহকে ভালোবাসা যায়” এটা সম্পুর্ন ভুল ।
আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী এবং তিনি আমাদের সঠিক বুদ্ধিমত্তা দান করুন ।
Processing your request, Please wait....












Ameen.
এক কথায় সব শেষ।
ঠিকই বলেছেন , ধন্যবাদ । সত্য গ্রহন করার জন্য যাদের বক্ষ উন্মুক্ত বা সদা প্রস্তুত , তাদের বেশী উদাহরন প্রয়োজন নেই ।
http://tahsinalom.amarblog.com//posts/89789/ বিশাল একটা বাকযুদ্ধ হয়ে গেল। আমি কৃতজ্ঞ আমুর মুনিম ভাইয়ের কাছে, সহায়তা করার জন্য।
ভাল লাগল সুন্দর ব্যাখ্যা। চলুক