নাস্তিকদের বুদ্ধিমত্তা!
লিখেছেন: ' মালেক_০০১' @ শুক্রবার, ডিসেম্বর ১১, ২০০৯ (১২:৫০ অপরাহ্ণ)
নাস্তিকদের দাবি, বানর থেকে মানুষের সৃষ্টি। তারা এও দাবি করে যে, প্রচুর মাথা খাটিয়ে তারা অনেক কিছুই বের করে ফেলেছে।
তাহলে আরও প্রচুর মাথা খাটালে যে, তাদের ধারণাগুলো ভুল প্রমাণিত হবে না তার নিশ্চয়তা কি?
তখন নাস্তিকরা বলেন, ১ + ১ = ১৯ কখনও হবে না।
তাহলে তাদের মানুষ সৃষ্টির তত্ত্ব অনুযায়ী আরেকটা অংক করা যাক।
যে সময় বানর হতে “তথাকথিত মানব সৃষ্টি” হয় নাই সে সময়কার ( / বর্তমানের ) বানরদের বুদ্ধিমত্তা = ক
বর্তমান সময়ের মানুষের বুদ্ধিমত্তা = খ
খ – ক = গ
গ + খ = ঘ লেভেলের বুদ্ধিমত্তা।
এখন ঘ লেভেলের বুদ্ধিমত্তায় যে, ১ + ১ not= ২ হবে না , সেটা কি নাস্তিকরা প্রমাণ করতে পারবেন ?
যদি করতে চান , তাহলে সেটা বানরের ১+১ = ২ , এইটা ঠিক বা ভুল, যেকোনটাই প্রমাণ করার মত হবে।
তাহলে নাস্তিকদের “বানর থেকে মানুষের সৃষ্টি” তত্ত্বের কনসিকোয়েন্স হিসেবে দেখা যাচ্ছে যে, তাদের বুদ্ধিমত্তা এখনও অত্যন্ত নিচু লেভেলের।
ধন্যবাদ।
Processing your request, Please wait....












আমিতো নাস্তিকদেরকে একটা প্রশ্ন করতেচাই, যদি বানর থেকে মানুষের সৃষ্টি হয় তাহলে আজ মানুষ থেকে অন্য কোন প্রানি সৃষ্টি হয়না কেন? আমার মনে হয় আমি এ প্রশ্নের উত্তর পাবো না কারন, এখানে কোন নাস্তিক নেই বলে আমি জানি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর বিষইয়টি নিয়ে আলোচনা করার জন্যে।
@জ্ঞান পিপাষু,
অন্য আরও দুটি বাংলা ব্লগে এই পোস্টটি দিয়েছি।একটাতে প্রথম পাতায় একসেস পাই না। তাই পোষ্টটা সম্ভবত কোন নাস্তিকের নজরে পড়েনি।
অন্য আরেকটা ব্লগে এই পোষ্ট দিয়ে প্রচুর ফ্রি গালাগালি খেলাম কারণ, এটা নাকি একটা যুক্তিহীন পোষ্ট।
ধন্যবাদ।
@malek001, বূন্য গায়ে সিয়াল রাজা, বুঝতেই পারছেন ঐ এখানে ব্লগ গুলির অবস্থা।
এখানে আপনাকে আপনার যোগ্য সম্মান প্রদান করা হবে, আপনি এ ব্যপারে নিশ্চিন্তে থাকুন, কারন এখানে অনেক ভালো আলেমগন আছে বলে আমি জানি, তাই চিন্তার কোন কারন নেই।
আমি অনেকদিন আগে এ রকম একটা কথা মানে কাহিণী শুনেছিলাম যে, কোন এক নবীর সময় এক গোত্রের মানুষ তাঁর উপর খুব অত্যাচার চালালে আল্লাহ্ অথবা উনার অভিশাপে ঐজাতি বানর হয়ে যায়।
যদি আপনাদের জানা থাকে, কাইন্ডলি জানাবেন এটা সত্য না শুধুই গল্প
@রেজওয়ান করিম,
বানর এবং শুকর। আল-কোরআন (৫ : ৬০)
আরও বর্ণনা আছে (২ : ৬৫) ও (৭ : ১৬৬)
ধন্যবাদ।
@malek001, তার মানে মানুষ থেকে বানরের উত্পত্তি । বানর থেকে মানুষ নয়।
@রেজওয়ান করিম,
তার মানে মানুষ থেকে বানরের উৎপত্তি , এটা মোটেও গ্রহণযোগ্য নয়।
কারণ, কোরআনে বলা নেই যে, তখন থেকেই বানরের সৃষ্টি।
তখন বানর ছিল এবং তাদেরকে আযাবস্বরূপ বানর করা হয়েছে, এটাও হতে পারে।
যেমনঃ ২১:৩১ এ বলা হয়েছে, পাহাড় “আল-আরদ” কে নড়া-চড়া থেকে বিরত রাখে। এখন “আল-আরদ” মানে পৃথিবীও হতে পারে আবার ভূমিও হতে পারে। কিন্তু এখন আমরা জানি , এখানে আসলে ভূমিকেই বোঝানো হয়েছে। কারণ, পাহাড়ের জিওলজি থেকে জানা যায়, “mountain roots” পৃথিবীর ভূমিকে এর অভ্যন্তরের লাভার উপরে স্ট্যাবল রাখতে সহায়তা করে।
না আমি ঐ ভাবে বলিনি, এরকম কিনা তা-ই জানতে চেয়েছি
দুঃখিত ভাই। আপনার পোষ্টের আমি কিছুই বুঝতে পারিনি। এটা অবশ্য আমার অক্ষমতা।