“না”!!!
লিখেছেন: ' মেরিনার' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ৯, ২০১০ (১২:৩৫ অপরাহ্ণ)
সেই কবে তুমি যখন একতরফা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলে,
আমি তোমাকে একটি শব্দে “না” বলেছিলাম ৷ অথচ, মনে হলো
তুমি তা বুঝতে পারো নি! তুমি তোমার অযাচিত বন্ধুত্বের কথা
বলে চলেছো, বলেই চলেছো, সেই কবে থেকে ৷
“না” শব্দের ঠিক কোন অংশটি তুমি বুঝতে পারো নি?
তুমি লাভ-লোকসানের সমীকরণ আমাকে বোঝাতে চেয়েছো,
“বুঝি কম – শুধু তোমার সঙ্গে আমার হবেনা” এই বলে আমি
তোমায় বারণ করেছি ৷ তবু তোমার রঙ্গে আমার মানচিত্র এঁকে
আমাকে আমার প্রাপ্তি বোঝাতে চেয়েছো ৷ আমি সত্যিই বুঝিনা –
একটি মাত্র শব্দ: “না” – বুঝতে তোমার সমস্যা কোথায়?
শিল্পকলা, চারুকলা, নৃত্যকলা অধ্যূষিত তোমার কলাময় রাজ্যের
ছলা-কলায়, ছেয়ে গেছে আমার আকাশ-বাতাস পরিবেশ-প্রতিবেশ ৷
আমার কন্যা-জায়া-জননীকে তুমি তোমার সাজে সাজাতে চেয়েছো -
আমি স্পষ্ট একটি শব্দে তোমায় “না” বলে তাড়িয়ে দিতে চেয়েছি।
বলতো “না” শব্দটির ঠিক কোন অংশটুকু তোমার বোধগম্য নয়?
তুমি শয়তানের দোসর অথবা সাক্ষাৎ শয়তান অথবা দু’টোই -
তুমি জানো নষ্ট ক্ষেতে কেবল নষ্ট ফসলই হয়, অন্তঃসারশূন্য ফসল ৷
তুমি আমার ক্ষেত নষ্ট করতে চাও, ক্ষতিকর খরতাপে উন্মুক্ত করে -
যেন সেথায় প্রজন্মের পর প্রজন্ম ধরে কেবল নষ্ট প্রজন্মেরই জন্ম হয় ৷ না!!!
ছোট্ট একটি শব্দ: “না” – বুঝতে তোমার এত অসুবিধা হয় কেন?
তুমি আমায় নিরবচ্ছিন্ন নিরাপত্তার প্রলোভন দেখিয়েছো কতবার!
বলেছো, আমার দ্বার তুমিই পাহারা দেবে আমার হয়ে, আমি নিশ্চিন্তে
ঘুমাতে পারি ৷ কয়েদিরা হাজতে অথবা বাঘ খাঁচাতে নিরাপদ থাকে সত্যি-
কিন্তু আমি সেই নিরাপত্তা চাই নি, চেয়েছি ঝুঁকির্পূণ অনিশ্চিত ভবিষ্যত
আবারো, বলতো, “না” শব্দের ঠিক কোন অংশটি তুমি বুঝতে পারো নি?
Processing your request, Please wait....












আসসালামু আলাইকুম ভাই,
যাকে না বলা হচ্ছে সে না-কে হ্যাঁ ভেবে নিয়েই পূর্ণ উদ্যমে আবার আমাদের পিছু লাগে।
তবে যার হৃদয়ে আল্লাহর প্রতি আনুগত্যে দৃঢ়-অবিচল, যে প্রতিক্ষণে আল্লাহর নিকট সাহায্য কামনা করে, যে আল্লাহর নিকট চরম অসহায়ত্ব প্রকাশ করে তার জন্যে এই না-কে দৃঢ়ভাবে না বলার কাজটি আল্লাহর রহমতে সহজ হয়ে যায়।
আল্লাহ তাআলা আমাদের মুসলিম ভাই এবং বোনদের হিফাজত করুন। আমরা যেন আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞ বান্দাহদের কাতারে শামিল হতে পারি। আমীন।
@manwithamission, ওয়া আলাইকাস সালাম! আমীন! আমীন!!
@manwithamission,
আসালামুয়ালাইকুম,
উমর ভাই,
আমার নিচের মেনিয়ার ভাইকে করা কমেন্ট-টি দেখেন, আর মানুষ্কে শ্রদ্ধা করতে শিখেন, নিজের ভুল আগে ধরেন, পরে পরার ভুল।
আমি দুঃখিত উমর ভাই।
@ফুয়াদ,
এই কবিতাটি মোটেও মেয়েদের উদেশ্য করে লেখা হয়নি।
//আমার কন্যা-জায়া-জননীকে তুমি তোমার সাজে সাজাতে চেয়েছো -
আমি স্পষ্ট একটি শব্দে তোমায় “না” বলে তাড়িয়ে দিতে চেয়েছি।
বলতো “না” শব্দটির ঠিক কোন অংশটুকু তোমার বোধগম্য নয়?//
পড়ুন, দেখুন এখানে শয়তানকে প্রধানত বুঝানো হয়েছে। তোমার সাজে সাজাতে চেয়েছ বলে বুঝানো হয়েছে শয়তানের আগ্রাসন।
আমি এটুকু বুঝেই মন্তব্য করেছি। কারণ, তথাকতিথ প্রেমিকা কখনো কন্যা-জায়া-জননীকে তার সাজে সাজাতে আসবে না!
ইনশাল্লাহ, বিষয়টি আপনার বোধগম্য হবে।
বারাক আল্লাহ ফিক।
শিল্পকলা, চারুকলা, নৃত্যকলা অধ্যূষিত তোমার কলাময় রাজ্যের
ছলা-কলায়, ছেয়ে গেছে আমার আকাশ-বাতাস পরিবেশ-প্রতিবেশ ৷
আমার কন্যা-জায়া-জননীকে তুমি তোমার সাজে সাজাতে চেয়েছো -
আমার মনের কথা । মেরিনার ভাই ধন্যবাদ
@হাফিজ, বুঝলাম! ধন্যবাদ!! JazakAllahu Khaira!!!
কিন্তু আপনি কি যেভাবে “না” বলা উচিত, সেভাবে “না” বলেছেন কখনো? মুখে না হোক, বর্জন করে??
@মেরিনার, প্রথমত , মেয়েদের ক্ষেত্রে আমার উত্তর হলো বিয়ের আগে কিংবা পরে কোনো মেয়ের সাথে কোনোদিনও কোনো সম্পর্ক ছিল না । সুতরাং না বলার পরিস্হিতি আসেনি । আর সহধর্মিনীর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ , সে পরিপূর্ন ভাবে চেষ্টা করে শরীয়ত মেনে চলতে । তাই এ পরিস্হিতি আদৌ হয় নি আপনাদের দোয়ায় ।
আর বন্ধু বান্ধবদের ক্ষেত্রে যদি দেখি কোনো ইসলাম বিরোধী কাজ আমার দ্বারা হবে এমন পরিস্হিতির এসেছে , তাহলে “না” বলা আমার জন্য কোনো ব্যাপার না । আমি ঠোট কাটা টাইপ মানুষ । কারো মুখের উপর কথা বলতে আমার দেরী হয় না । অবশ্যই সেটা শরীয়ত বিরোধি কাজের ক্ষেত্রে ।
এখানে আমার
দুঃখিত মেনিয়ার ভাই।
@ফুয়াদ,
যদি আপনি দুনিয়াকে বুঝিয়ে থাকেন, তাহলে এক মত। তবে ক্লিয়ার করার দায়িত্ব আপনার। আপনার লেখা থেকে ক্লিয়ার হয়া যায় না।
@ফুয়াদ,
প্রথম অভিযোগ হল, এখানী নারীদের ছোট করা হয়েছে। কারন শুধু নারীরাই প্রস্তাব দেয় না।
২য় অভিযোগ, আপনি এখানে মেয়েদের কে অবুঝ বলে অশ্রদ্ধা করেছেন।
কেউ যদি বলে “বাংলাদেশে দুর্নিতীতে ভরে গেছে ” এর অর্থ এই নয় যে সব মানুষ দুর্নিতীবাজ । তসলিমা নাসরীন টাইপের মেয়েদের নিয়ে কেউ যদি সমালোচনা করে এর অর্থ এই নয় যে সব মেয়েরাই তসলিমা নাসরীন । লেখক এখানে মেয়েদের কিছু সমস্যা নিয়ে আলোচনা করছে , যে স্বভাবটা ইদানিং অনেক মেয়েদের মধ্যে দেখা যায় । কখনই এটা সম্ভব নয় , সব মেয়েরাই এমন । অনেক পরহেজগার , মুত্তাকী মেয়েও বাংলাদেশে আছে ।
এই লেখা পড়ে আমি এটাই বুঝতে পেরেছি । এর অন্যথা হলে লেখক সমাধান করবেন ।
ভালো লিখেছেন মেরিনার ভাই। ধন্যবাদ।
আমার মনে হয় মেরিনার ভাই আমাদের প্রতিবেশী “ভারত মাতার” কথা বলেছেন।
@deshibhai007, Congratulations!
Marhabaan Wa Mubarakaan!!
সকল ভাই-বোন!
আস সালামু ‘আলাইকুম!
অনেক সময় একটা কিছুর ভিতর ডুবে থাকলে, আমরা যে কিছুর ভিতর ডুবে আছি সে সম্বন্ধে সচেতন বা conscious থাকি না! এর ক্লাসিক উদাহরণ হচ্ছে 760mm পারদের স্তম্ভের ওজনের সমান বাতসের ওজন আমাদের উপর কাজ করছে, আমরা তার ভিতর ডুবে আছি – সেটা আমাদের মনে থাকে না। হিন্দি গান, হিন্দি সিনেমা, হিন্দি সিরিয়াল একটু স্বচ্ছল বাংলাদেশী কারও জন্য বুঝিবা শ্বাস-প্রশ্বাসের মতই অপরিহার্য (নাউযুবিল্লাহ্) – হিন্দুস্থানী শাড়ী বা টিপ না পরলে আমাদের বৌ-ঝিদের সাজ-সজ্জা অসম্পূর্ণ থাকে। আমাদের তরুণ প্রজন্ম যে সবাই এখনো হিন্দি ভাষায় কথা বলে না – এটা আল্লাহর বিশেষ রহমত। এমতাবস্থায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও এই প্রচেষ্টার বিষয়বস্তু আমাদের কাছে দুর্বোধ্য মনে হতে পারে বৈকি! আল্লাহ্ যেন আমাদের হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন – আমীন!!
@মেরিনার, সম্পূর্ন একমত , আমীন ।