কথা ছিল
লিখেছেন: ' মেরিনার' @ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৮, ২০১০ (৭:০৭ পূর্বাহ্ণ)
[“এমন তো কথা ছিল না” পড়ে একজন ব্লগার জিজ্ঞেস করেন, “কেমন কথা ছিল?"]
কথা ছিল, তুমি হবে আমার দু’চোখ শীতল করা প্রশান্তি ।
তুমি হবে গভীর বনের মাঝখানের ছায়াঘেরা কালো-জল দীঘি
চৈত্রের নির্জন জনশূন্য দুপুরে, নিস্তরঙ্গ কালো জলরাশি যার-
আমি তার শান বাঁধানো ঘাটে বসে, একদৃষ্টে শুধু চেয়ে দেখবো তাকে ।
কথা ছিল, কোন কথা না বলেই তোমার সাথে আমার হবে
এক জীবনের ভাব বিনিময় – তুমি আর আমি, পাহাড়ের
পাদদেশে বসে নীরবে চেয়ে থাকবো পাহাড়ের পানে, দেখবো
কি করে মেঘেরা পাহাড়ের কানে কানে বাক্যহীন কথা কয় ।
কথা ছিল তুমি হবে আমার চাদরের মত, আর আমি হব তোমার ।
জগতের সকল খরতাপ, অপরিচ্ছন্নতা আর লাজ-লজ্জা থেকে আড়াল
করবো একে অপরকে। এক জনমের, এক জীবনের যত চাওয়া পাওয়া-
সব সংজ্ঞায়িত হবে কেবলই নিজ জীবন সঙ্গীর একান্ত নিজস্ব অবয়বে ।
কথা ছিল, লোকচক্ষুর অন্তরালে তুমি হবে আমার ছায়া-সঙ্গী বন্ধু ।
গাঢ় অন্ধকারে, ছায়া দেখা না গেলেও, তোমার কামিনী-ফুল-সুবাস
আমায় জানিয়ে দেবে: তুমি আমার পাশেই রয়েছো কোথাও -
নীরবতা যেখানে অসহনীয় নয়, বরং কাঙ্খিত ও লোভনীয় অবকাশ ।
Processing your request, Please wait....












কথা ছিল, লোকচক্ষুর অন্তরালে তুমি হবে আমার ছায়া-সঙ্গী বন্ধু ।
কথা ছিল, তুমি হবে আমার দু’চোখ শীতল করা প্রশান্তি ।
হযরত ওমর (রা:) বলেছেন , “ঈমানের পর সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো সেই নেককার স্ত্রী , যাকে দেখলে স্বামীর চক্ষু শীতল হয়” ।
@হাফিজ, একজন ব্লগারের “কেমন কথা ছিল?” প্রশ্নের ইসলামী জবাব দেবার চেষ্টা করেছি!