অপমানে হতে হবে একদিন তাদেরই সমান
লিখেছেন: ' মেরিনার' @ বুধবার, ফেব্রুয়ারি ২৪, ২০১০ (১২:২৪ অপরাহ্ণ)
দেখতে না দেখতেই চলে গেলো একটি বছর ।
একে একে ক্যালেন্ডরের বারোটা পাতা ছেড়া হয়ে গেছে ।
মনে হচ্ছে এই তো সেদিন, সারা দুনিয়া চেয়ে দেখলো -
বনানীর কবরস্থানে খোঁড়া হলো সারিবদ্ধ কবর ।
কেবল দেশকে ভলোবাসার কি চরম মূল্য দিতে হলো,
দেশের জন্য “সব-দিতে-পারা” শ্রেষ্ঠ সন্তানদের ।
চাটুকার বুদ্ধিজীবীর দল – যারা কেবল “ড্রয়িংরুম-যুদ্ধে”
মুক্ত দেশকে বার বার মুক্ত করে পদক লাভ করে -
মুখ টিপে হাসলো তারা, আমার ভাইয়ের গলিত লাশের দিকে
বিদ্রুপভরে তাকিয়ে – চাটুকার হতে না পারার পরিণতি দেখে ।
খবর বাণিজ্যের বণিকেরা – শোকের নির্লজ্জ ফটো-বাণিজ্য করলো,
আমার ভাইয়ের পিতৃহীন মেয়েদের কবর আঁকড়ে ধরে কান্নার
ছবি ছেপে । আমার ভাইয়ের বিধবা স্ত্রীকে বার বার ডাকা হলো -
পৃথিবীতে কোথাও তার আর কিছুই নেই, তা মনে করিয়ে দিতে ।
এভাবেই মৃত-পরিবারের কেটে গেলো একটি বছর – বাইরের পৃথিবীকে
বাইরেই তালাবদ্ধ রেখে, ঘরে বসে কাটিয়ে দিল তারা একটি বছর ।
“অপমানে হতে হবে একদিন তাদেরই সমান” – জেনেও তাদের
অপমানই করা হলো । দৃষ্টি সীমার বাইরে, অন্ধকারে ঘাপটি মেরে থাকা
ঘাতক-গুরু ভাবে, “সময়ই সব কিছুর সমাধান করে দেয়”। দেয় নাকি?
নাকি, “দিনে দিনে বেড়ে যাওয়া দেনা”র শৃঙ্খলে বাঁধা পড়বে মুক্ত স্বদেশ??
Processing your request, Please wait....












(৪ভোট, গড়: ৪.৭৫)
দেশের আসল ছবিটা তুলে ধরার জন্য ধন্যবাদ(Y)
@বেদুইন, ধন্যবাদ! আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন – আল্লাহ্ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন।
পুরটাই সত্য
@সত্যের খোঁজে, দোয়ার দরখাস্ত রইলো – নিহত সকল ভাইদের জন্য।
@মেরিনার,
অবশ্যই দোয়া করবো।
আরও দোয়া করতে হবে এ রকম যেন আর না ঘটে।
চাটুকার বুদ্ধিজীবীর দল – যারা কেবল “ড্রয়িংরুম-যুদ্ধে”
মুক্ত দেশকে বার বার মুক্ত করে পদক লাভ করে -
মুখ টিপে হাসলো তারা, আমার ভাইয়ের গলিত লাশের দিকে
বিদ্রুপভরে তাকিয়ে – চাটুকার হতে না পারার পরিণতি দেখে ।
@হাফিজ, সব সময়ের মত, এখানেও আপনার সহমত ও সহানুভূতি পাবো – তা যেন এক রকম জানতামই – ধন্যবাদ!