বাঁধ ভাঙার আওয়াজ
লিখেছেন: ' মেরিনার' @ শনিবার, মার্চ ৬, ২০১০ (১১:২৬ অপরাহ্ণ)
তোমরা কি জানো শব্দের চেয়ে নৈঃশব্দ হতে পারে
অনেক বেশী শক্তিধর? নৈঃশব্দ ধরে রাখতে পারে
অনেক বেশী কথা – যা শব্দেরা কখনোই পারে না??
বাঁধ ভাঙার সবটুকু আওয়াজই জমা থাকে,
বাঁধ দিয়ে আটকে রাখা স্থির, নিঃশব্দ পানির বুকে!
সেই পানির তোড়ে হঠাৎ যখন বাঁধ ভেঙে যায়,
শতধা বিভক্ত শব্দ শুনে চমকে উঠি আমরা।
ভুলে যাই, এতদিন নৈঃশব্দের বুকেই, একসাথে,
সঞ্চিত ছিল সকল শব্দ। স্থিরতার মাঝেই বাঁধা পড়ে
সঞ্চিত ছিল সকল গতি। আমরা সচরাচর মুখ খুলতে চাই না বলে,
আমাদের মৌনতাকে তোমরা দুর্বলতা ভেবো না ।
আমরা সাধারণ মানুষেরা, তোমাদের বুদ্ধিবৃত্তির খেলা
চেয়ে চেয়ে দেখি বলেই, আমাদের নির্বোধ ভেবোনা ।
আমরা নিঃশব্দ থেকেই সমাধা করতে পারি,
বাঁধ ভাঙার সকল আয়োজন। নিজ বাসভূমে তাই
আমাদের অধম জ্ঞান কোর না। বাঁধ দেয়া পানির মতই
আচমকা অসাধ্য সাধন করতে পারি আমরা -
কথাটা মনে রেখো, আমাদের অবজ্ঞা কোর না!!
Processing your request, Please wait....












সুন্দর অভিব্যক্তি!
তবে বিরাম চিহ্ণের প্রতি আরেকটু মনোযোগ দরকার।
যেমন:
তোমরা কি জানো শব্দের চেয়ে নৈঃশব্দ হতে পারে,[এই কমাটা অতিরিক্ত মনে হয়েছে]
অনেক বেশী শক্তিধর? নৈঃশব্দ ধরে রাখতে পারে
অনেক বেশী কথা – যা শব্দেরা কখনোই পারে না??[এখানে প্রশ্নবোধক চিহ্ণ উপযুক্ত মনে হয় নাই]
তবে কবিতা খুবই সুন্দর হয়েছে।
@সাদাত, আপনার প্রথম observation-টা ঠিক। ‘,’ চিহ্নটা বাহুল্যই মনে হলো – মুছে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রের প্রশ্নবোধক চিহ্ন, আমার বক্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ – অর্থাৎ আমি এরকমটাই বলতে চেয়েছি।
JazakAllahu Khair!