আমার এই ছোট্ট এক টুকরো জমিন
লিখেছেন: ' মেরিনার' @ শনিবার, মার্চ ২০, ২০১০ (১০:১০ অপরাহ্ণ)
আমার এই ছোট্ট এক টুকরো জমিন-
কি এমন মধু রয়েছে তাতে?
সেই কবে থেকে বর্গীরা আসছে তো আসছেই
হাড় জিরজিরে অবোধ মানুষের সব লুটে পুটে খেতে।
আমার এই এক টুকরো ছোট্ট জমিন,
ঠিক কবে প্রথম তস্করদের নজরে পড়েছিল?
মনে করতে চেষ্টা করি – সে এক বিশাল ধারাবাহিকতা:
পলাশী থেকে মাগুরছড়া, টেংরাটিলা কিংবা মন্দিরটিলা
শতাব্দীর পর শতাব্দী ধরে লুটপাটের উপাখ্যান-
কখনো বন্ধুবেশে, কখনো বণিকের বেশে এসেছে লুটেরারা-
কখনো ত্রাণকর্তা হিসেবে, আমায় উদ্ধার করতে।
আমি সরল মনে বসতে দিয়েছি তাদের -
আমার কাচারী ঘরে বা উঠানে জলচৌকি পেতে।
অথচ, সুযোগ পেলে মুহূর্তেই আমাকে পরাতে চেয়েছে
দাসত্বের হ্যান্ডকাফ – একবার নয – বার বার, কতবার!
এই তো মাত্র ক’দিন হলো পত্রিকায় দেখলাম, আমার
জলসীমায় “বন্ধুদেশের” আধুনিক রণতরী এসেছে!
ঘরপোড়া গরুর মতই, ভয় পাই আমি লালচে মেঘ দেখলে।
ভাবি, আমার এই ছোট্ট এক টুকরা জমিন -
কি এমন মধু রয়েছে তাতে??
Processing your request, Please wait....












এই তো মাত্র ক’দিন হলো পত্রিকায় দেখলাম, আমার
জলসীমায় “বন্ধুদেশের” আধুনিক রণতরী এসেছে!
ঘরপোড়া গরুর মতই, ভয় পাই আমি লালচে মেঘ দেখলে।
ভাবি, আমার এই ছোট্ট এক টুকরা জমিন -
কি এমন মধু রয়েছে তাতে??
@হাফিজ, বোঝার জন্য ধন্যবাদ – JazakAllahu Khair!
আমাদের এই ছোট্ট এক টুকরো জমিন,
ওগো আল্লাহ! রেখো অক্ষত অমলিন।
@সাদাত, আমীন!!
@সাদাত, পরিস্হিতি যেদিকে যাচ্ছে , ইসলামিক কর্মকান্ড দিন কে দিন বাংলাদেশে কঠিন হয়ে যাচ্ছে ।
@হাফিজ,
এক.
আপনি সবর করবেন। আপনার সবর আল্লাহর জন্য ব্যতীত নয়, তাদের জন্যে দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না।[১৬:১২৭]
তাদের কারণে আপনি দুঃখিত হবেন না এবং তারা যে চক্রান্ত করেছে এতে মনঃক্ষুন্ন হবেন না।[২৭:৭০]
দুই.
তারা নিজেদের মধ্যে ভীষণ চক্রান্ত করে নিয়েছে এবং আল্লাহর সামনে রক্ষিত আছে তাদের কু-চক্রান্ত। তাদের কুটকৌশল পাহাড় টলিয়ে দেয়ার মত হবে না।[১৪:৪৬]
এবং কাফেরেরা চক্রান্ত করেছে আর আল্লাহও কৌশল অবলম্বন করেছেন। বস্তুতঃ আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী।[৩:৫৪]
নিশ্চয় চক্রান্ত করেছে তাদের পূর্ববর্তীরা, অতঃপর আল্লাহ তাদের চক্রান্তের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন। এরপর উপর থেকে তাদের মাথায় ছাদ ধ্বসে পড়ে গেছে এবং তাদের উপর আযাব এসেছে যেখান থেকে তাদের ধারণা ছিল না।[১৬:২৬]
তিন.
কেউ সম্মান চাইলে জেনে রাখুন, সমস্ত সম্মান আল্লাহরই জন্যে। তাঁরই দিকে আরোহণ করে সৎবাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়। যারা মন্দ কার্যের চক্রান্তে লেগে থাকে, তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। তাদের চক্রান্ত ব্যর্থ হবে।[৩৫:১০]
অতএব, দেখ তাদের চক্রান্তের পরিনাম, আমি অবশ্রই তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে নাস্তনাবুদ করে দিয়েছি।[২৭:৫১]
@সাদাত, ঠিকই বলেছেন , চেষ্টা করার দায়িত্ব আমাদের । সফলতা বিফলতা সেটা দেখার দায়িত্ব আমাদের নয় ।
@হাফিজ,