লগইন রেজিস্ট্রেশন

আমরা কেন আমরা

লিখেছেন: ' মেরিনার' @ রবিবার, মার্চ ২৮, ২০১০ (৯:২০ অপরাহ্ণ)

আমরা কেন আমরা – পুরুষ এবং নারী – জানতে সবাই এই বইটি পড়ে দেখতে পারেন:

Brainsex – Anne Moir & David Jessel

দু’জন বৃটিশ বিজ্ঞানীর লেখা এই বইটার নাম Brainsex হলেও, এটা sex নিয়ে লেখা কোন বই নয় বরং gender politics নিয়ে লেখা বই।

ব্যক্তিগতভাবে, আমার কাছে পুরুষ ও নারীর এই পার্থক্য ও বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্যটুকু না থাকলে, পৃথিবীর এই জীবন অর্থহীন ও বিবর্ণ মনে হতো! যারা বিবাহিত, তারা একটু ভেবে দেখুন তো, ভোরে ঘুম ভেঙ্গে বিছানায় আপনি যদি দেখেন যে, অপর যে ব্যক্তিটি আপনার বিছানা শেয়ার করছে, সে অবিকল/বিলকুল আপনার মতই দেখতে – আপনার কেমন লাগতো?! কি ভয়ঙ্কর বিভীষিকাময় একটা দুঃস্বপ্ন তাই না?? যারা বিবাহিত নন, তাদের মনের গোপন কোণে আগামীর যে স্বপ্ন লালিত হয়, সেখানে যদি ঐ রকম একটা সম্ভাবনা অনুপ্রবেশ করে যে, পৃথিবীটা হঠাৎই mono sex হয়ে গেছে – তাহলে মনটা কেমন বিষিয়ে উঠতো না?? সুতরাং চলনে, বলনে, ছন্দে, গতিতে, ভঙ্গিতে, অভিব্যক্তিতে, শারীরিক গঠনে আল্লাহ্ যে difference সমেত আমাদের তৈরী করেছেন, তার জন্য differenceটাকে ঘৃণা না করে বরং enjoy করতে শেখা উচিত, তাই না? আমি তো মনে করি এই differenceটা আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামতের একটা – যার ফলে আমরা বলি “তুমি আছো বলেই পৃথিবীটা এত সুন্দর”!!

বাংলাদেশে Brainsexএর অনেক উদ্ধৃতি সমেত একটা বাংলা বই আছে, পড়ে দেখতে পারেন:

বাংলাদেশের মুসলিম সমাজে “বিবাহ ও নারীবাদ”মোঃ এনামুল হক । প্রপ্তিস্থান: কো-অপরেটিভ বুক সোসাইটি, নিউ মার্কেট ও মতিঝিল।

[এই পোস্টের সিংহভাগ হচ্ছে,সামুতে রাত্রি২০১০-র পোস্টে করা আমার একটা মন্তব্য - পরে ভাবলাম সবার সাথে শেয়ার করা যাক।]

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৯৬ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

১ টি মন্তব্য

  1. আমি তো মনে করি এই differenceটা আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামতের একটা – যার ফলে আমরা বলি “তুমি আছো বলেই পৃথিবীটা এত সুন্দর”!!

    সহমত । এইক্ষেত্রে জাকির নাইকের এই কমেন্টটি যুক্তিসংগত মনে হয় “ইসলামে নারী পুরুষের সম্পর্কটি Contradictory নয় Complementary । সাংঘর্ষিক নয় সম্পূরক । “