প্রচলিত বিদ’আত ও দেওবন্দী আক্বীদাহ
লিখেছেন: ' মেরিনার' @ বৃহস্পতিবার, এপ্রিল ১, ২০১০ (৮:১৪ পূর্বাহ্ণ)
প্রচলিত বিদ’আত ও দেওবন্দী আক্বীদাহ সম্বন্ধে জানতে, “ইসলামিক কালচারাল সেন্টার, দামাম”-এর মতিউর রহমান মাদানীর, বাংলা ভিডিও লেকচার দেখুন এখানে:
২৯৭ বার পঠিত
Processing your request, Please wait....













(৩ভোট, গড়: ৩.৬৭)
ইন্টারনেটের স্পীড খুবই স্লো, তাই দেখা সম্ভব হচ্ছে না। আপনি কিছু পয়েন্ট তুলে ধরলে ভাল হত।
যে কোন বিচার করতে হলে দুপক্ষের কথাই তুলে ধরতে হবে তাদের স্ব-স্ব প্রতিনিধিত্বকারী প্রধান সোর্সগুলো থেকে।
আমি দু-একটা ব্যাপার বলি। আমি যতদূর জানি, দেওবন্দের আলেমগণ কোরআন-হাদিস অনুযায়ীই সকল ফতোয়া দেন। এখন, কওমী মাদরাসার অনেক আলেম নামাজ শেষে হাততুলে সম্মিলিতভাবে মোনাজাত করেন না। আবার অনেকে করেন। যারা করেন না, তাদের অনেকে করতে বাধ্য হন মসজিদ কমিটিগুলোর চাপে। মিলাদ এর বেলাতেও একই অবস্থা। আমি কি আপনাকে ব্যাপারটা বোঝাতে পারলাম?
@মালেক_০০১,
ঢালাও ভাবে কাউকে ভ্রান্ত বলা একদম অনুচিত। ভিডিও টা দেখার চেষ্টা করি, তারপর আলোচনা করা যাবে।
@মালেক_০০১,
এখন, কওমী মাদরাসার অনেক আলেম নামাজ শেষে হাততুলে সম্মিলিতভাবে মোনাজাত করেন না। আবার অনেকে করেন।
মোনাজাত করুক বা না করুক , কিন্তু শুধুমাত্র এই কারনে কি একজনকে বাতিল করা যায় । বিষয়টা কি এতই গুরুত্বপূর্ন ?
@হাফিজ,
দূর্বল রেওয়ায়েতে হলেও মোনাজাতের বিষয়টি হাদিস শরীফে এসেছে। কিন্তু এর উপর ভিত্তি করে কাউকে বিদআতি বা এই ধরণের কিছু আখ্যা দেয়া যাবেনা।
@দ্য মুসলিম, জ্বী আমিও জানি (দুর্বল এবং সবল) উভয় রেওয়ায়েতই আছে মোনাজাত বিষয়ক । কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় । মোনাজাত করুক বা না করুক ( যেহেতু এটা নফল ) এটা নিয়ে একজনকে বেদআতি বলা ঠিক না ।
@মালেক_০০১, প্লিজ, আমি কোন বিতর্কে অংশগ্রহণ করতে চাই না – আমার সেই সময় নেই । আমার আগের ২ টা পোস্টে ব্যয় করা সময়ের ব্যাপারে আমি তওবা করেছি। আমি আপনাদের কিছু material-এর সন্ধান দিলাম, যা আজ সকাল পযর্ন্তও আমি জানতাম না যে, সেগুলো এভাবে youtube-এ দেয়া রয়েছে। আমি এরকমের ভিডিও আগে দেখেছি dvd-তে এবং এগুলোকে ঠিক মনে করি – আপনাকে আমার মতাবলম্বী হতে হবে এমন কোন কথা নেই। আপনাকে বদলানো আমার দায়িত্ব নয় – আমার দায়িত্ব কেবল খবর পৌঁছে দেয়া।
@মেরিনার, আল্লাহ আমাদের কোরআন-সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমীন।
@মালেক_০০১,
আমিন।
আপনি মনে হয় নতুন নতুন আহলে হাদিস হয়েছেন।
@সাদাত, এই প্রশ্নটার উত্তর দিতে চাইনি আমি, তবু সত্য প্রকাশের জন্য উত্তর দিচ্ছি। এই প্রশ্নটা যদি আমাকে বিদ্রুপ করে বা mock করে করা হয়ে থাকে, তবে ক্বিয়ামতের দিন আমি আল্লাহর কাছে এব্যাপারে ফরিয়াদ করবো ইনশা’আল্লাহ!
বাংলাদেশে “আহলে হাদীস” বলতে যা বোঝায় – যারা নয়টা ফিরক্বা বা উপদলে বিভক্ত – আমি তাদের কেউ নই। তবে “জেনেরিক” sense-এ আমি আহলে হাদীস [কারণ আমি হাদীস মানি এবং আমি কুর'আন অনলিদের কঠোর বিরোধীতাকারী] তথা আহলুস সুন্নাহ্ ওয়া আল জামাআর একজন হবার আপ্রাণ চেষ্টা করে চলেছি – যা প্রত্যেকটি মুসলিমের অবশ্যকরণীয়। কারণ সঠিক পথ কেবল একটি এবং একটিই (সেটি আমার পথটাই এমন কোন কথা নয়) এবং আমাদের সবার সাধ্যমত সেই “একটি পথের” সন্ধান করতে হবে – আর সেই পথটি হচ্ছে নবী(সা.) এবং তার সাহাবীগণ(রা.) যে পথের উপর ছিলেন সেটা । আমি রাসূল(সা.)-কে মুসলিম উম্মাহর একমাত্র infallible বা নির্ভুল নেতা মনে করি – এবং মনে করি যে, দ্বীনের সকল ব্যাপারকে তাঁর reference-এ বিচার করে ঠিক করতে হবে সেটা করণীয় না বর্জনীয় – simple কথা, এটা বুঝতে তো কোন PhD করার প্রয়োজন নেই। এটা বিতর্ক জিতার কোন বিষয় নয় – এটা সত্য সম্বন্ধে নিজে convinced হবার বিষয়।
সেজন্যই আমি আপনাকে বলেছি/বলছি যে, সাধ্যমত সকল চেষ্টা করার পর আপনি যদি convinced হন যে, কোন একটা জামাতই হচ্ছে সেই জামাত যা রাসূল (সা.) এবং তার সাহাবীদের (রা.) আক্বীদাহ্ ও পদ্ধতির উপর রয়েছে – তবে আপনি ঠিকই আছেন। আর তা না হলে আপনাকে চেষ্টা করেই যেতে হবে, যতক্ষণ না আপনি সত্যাসত্যের ব্যাপারে convinced হন!
@মেরিনার,
আমার ব্যাপারে আপনি ফরিয়াদ করবেন? বেশ।
সেক্ষেত্রে আপনিও জেনে রাখুন আপনার ব্যাপারেও ফরিয়াদ করার জন্য হাজারো লোক দাঁড়াতে পারে।
যদিও আমি তা চাই না।
কারণ আমার তো মনে চায়, প্রতিটি মুসলিম(চাই যে নামমাত্র মুসলিমই হোক না কেন) যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়, জাহান্নামের একটি কণাও যেন তাদের স্পর্শ না করে।
@মেরিনার,
সুনির্দিষ্ট অভিযোগ উপস্হাপন করলে আলোচনা করা যেত। তাছাড়া ভিডিওটি ডাউনলোড করেও শুনতে পারছিনা।
@মেরিনার,
ধর্ম প্রচার করা কি ? নিশ্চয়ই সবাই বলবে এটা পূন্য কর্ম । এখন আমার প্রশ্ন একটি পূন্য ইবাদত করার জন্য কেউ যদি “টেলিভিশন” ব্যবহার করে সেটা বিদআত কিনা ? আর ছবি তোলা আমি যতদুর জানি হারাম । তাহলে এই মাওলানা সাহেব একটি বিদআত ব্যাখ্যা করতে যেয়ে নতুন নতুন যে কাজগুলো করলেন সেটা কতটুকু শরীয়ত সম্মত ।
@হাফিজ, ভাই আপনি তো দলিল দিলেও পড়েন না। আপনাকে বোঝাতে আমি কষ্ট করে নীচের দলিলটা আমার অপর একটা পোস্টে [ http://www.peaceinislam.com/mariner/5131/ ] তুলে দিয়েছিলাম -আপনি পড়লেন কৈ। আবার তো সেই একই প্রশ্নগুলো করেছেন। অথচ প্রশ্নগুলোর সব উত্তর এই এই দলিলেই ছিল! কেন আমরা শুধু শুধু জ্ঞান ছাড়া, পড়াশোনা করা ছাড়া আমাদের শত-সহস্র man-hour এভাবে কথার পিঠে কথা বলে অপচয় করে চলেছি?
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাঘফিরুকা ওয়া আতুবু ইলাইক!
————————————–
কষ্ট করে ডাউনলোড করেও শুনতে পারলাম না। পিসিতে সাউন্ড এ প্রবলেম।