লগইন রেজিস্ট্রেশন

আল্লাহ্ সংক্রান্ত সঠিক বিশ্বাস (বা আক্বীদাহ্)।

লিখেছেন: ' মুসলিম৫৫' @ শনিবার, নভেম্বর ৭, ২০০৯ (৩:০৩ পূর্বাহ্ণ)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
السلام عليكم ورحمة الله و بركاته

আগেই যেমন বলেছি যে, এখন থেকে প্রায় ১২০০ বছর আগে রচিত “আল আক্বীদাহ্ আল তাহাভীয়াহ্” ছিল আক্বীদাহর উপর এক যুগান্তকারী কাজ যা নিয়ে, যার ব্যাখ্যা নিয়ে গবেষণা করতে গিয়ে পরবর্তী সময়ের বহু আলেমের জীবন কেটে গেছে। “আল আক্বীদাহ্ আল তাহাভীয়াহ্”-য় লিপিবদ্ধ ইসলামী বা মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের ১০৫ টি পয়েন্টের প্রথম ২৮টি হচ্ছে আল্লাহ্ সংক্রান্ত বিশ্বাস। আমরা ইনশাল্লাহ্ একে একে সেগুলো উল্লেখ করবো:

১)আল্লাহর সাহায্যে বিশ্বাস রেখে আমরা আল্লাহর একত্ববাদ সম্বন্ধে বলি যে – আল্লাহ্ এক, তাঁর কোন অংশীদার নেই।
২)তাঁর মত কিছু নেই।
৩)কোন কিছুই তাঁকে পরিবেষ্টন করতে পারে না।
৪)তিনি ছাড়া কোন উপাস্য নেই।
৫)তিনি অনন্ত, যাঁর কোন শুরু নেই এবং যিনি শেষ পর্যন্ত থাকবেন।
৬)তিনি কখনো ক্ষয়প্রাপ্ত হবেন না বা ধ্বংস হবেন না।
৭)তাঁর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না।
৮)কোন কল্পনা তাঁকে ধারণা করতে পারে না এবং কোন জ্ঞান দিয়ে তাঁকে বোঝা যায় না, তিনি ধারণাতীত এবং বোধের অতীত।
৯)যে কোন সৃষ্ট বস্তু থেকে তিনি ভিন্ন।
১০)তিনি জীবন্ত এবং কখনো মৃত্যু বরণ করেন না এবং অন্তহীনভাবে ক্রিয়াশীল – কখনো নিদ্রা যান না।
১১)কোন প্রয়োজন ছাড়াই তিনি সৃষ্টি করেন এবং কোন চেষ্টা ছাড়াই তাঁর সৃষ্টির চাহিদা পূরণ করেন।
১২)তিনি কোন ভয় ছাড়াই মৃত্যু ঘটান এবং অনায়াসে পুনর্জীবন দান করেন। জীবন পুনঃস্থাপন করেন।
১৩)সৃষ্টির পূর্ব থেকেই তাঁর গুণাবলীসহ তাঁর অস্তিত্ব বিদ্যমান। সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করা তাঁর গুণাবলীতে এমন কিছু যোগ করে না, যা ছিল না। যেহেতু তিনি অনন্তের পূর্বেও তাঁর গুণাবলী সহ বর্তমান ছিলেন, অশেষ সময়ের মাঝেও তিনি বিদ্যমান থাকবেন।

আপাতত এই ১৩টি পয়েন্ট নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। ইনশাল্লাহ্ পরবর্তীতে বাকী পয়েন্টগুলোও আপনাদের জন্য আমি তুলে দেবো।

আল্লাহ্ হাফিজ।

[N.B. তথ্যগুলো কারো কারো জন্য এটু রস-কষহীন মনে হতে পারে। তবু বলা আবশ্যক যে, এগুলো ইসলামের একেবারে মৌলিক concept - আমাদের কাছে আনন্দময় না মনে হলেও, এগুলো জানা উচিত। একটু খেয়ার করলেই আমরা বুঝবো যে, এগুলো না জানাতেই আমাদের অনেকেই এটা শিরকপূর্ণ জীবন যাপন করতে করতেই কবরে চলে যাই। আল্লাহ্ আমাদের সবাইকে সেই আগুন থেকে বেঁচে থাকার তৌওফিক্ব দান করুন, যার fuel হবে মানুষ ও পাথর। আমীন!!]

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৯২ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

২ টি মন্তব্য

  1. রস কষের কথা নয়। ভালই লাগছে। মা আসসালামা।

  2. ধন্যবাদ, খুবই প্রয়োজনীয় বিষয় ।