আহলে কোরআন প্রসঙ্গ: দুটি হাদিস।
লিখেছেন: ' দ্য মুসলিম' @ মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০০৯ (৯:২১ অপরাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
গত কয়েকদিন আগে সিরাত গ্রন্হ “হযরত মুহাম্মদ মুস্তফা (স) : সমকালীন পরিবেশ ও জীবন” পড়ার সময দুটি হাদীস পড়লাম। গুরুত্বপূর্ণ মনে হওয়ায় আপনাদের সামনে পেশ করলাম। (সুত্র: হযরত মুহাম্মদ মুস্তফা (স) : সমকালীন পরিবেশ ও জীবন। শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ তফাজ্জল হোছাইন। ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট।পৃষ্টা:২৩)।
১) আমার উম্মতের মধ্যে এমন এক দলা হইবে, যাহারা আমার হাদীস কে প্রত্যাখ্যান করিয়া পথভ্রষ্ট হইয়া যাইবে। (সনদ উল্লেখ করা হয়নি)।
২) তোমাদের মধ্য হইতে কাহাকেও যেন আমি এরূপ না পাই যে, সে দাম্ভিকরূপে স্বীয় গদিতে উপবিষ্ট থাকিবে, আর ইমি যাহা করিতে নির্দেশ দিয়াছি বা নিষেধ করিয়াছি, তাহা তাহার নিকট বর্ণনা করা হইলে সে উপেক্ষা করিয়া বলিবে- এইসব আমি কিছু জানি না। যাহা কুরআনে আছে আমি তাহাই মানি। (সুনানে আবু দাউদ, ২য় খন্ড, পৃষ্ঠা ৭৬)
মা’আস সালাম। আল্লাহ হাফেজ।
Processing your request, Please wait....












হ্যা , হাদিস দুটো সঠিক, আমিও এটা “হাদিসের তত্ব ও ইতিহাস” নুর মুহম্মদ আজমী কর্তৃক লিখিত বইতে পেয়েছি । ধন্যবাদ এখানে উল্লেখ করার জন্য ।
ধন্যবাদ, হাফিজ ভাই।
আজ এই শ্রেনির লোকের প্রাদুর্ভাব আমাদের মনে করিয়ে দিচ্ছে আল্লাহ রসুল যথার্তই বলেছেন। তারা বলে حسبنا كتاب الله আল্লাহ কিতাব আমাদের জন্য যথেষ্ট অথচ আল্লাহ কিতাব যার উপরে নাযীল হয়েছে তার জীবন-আচার আচরণ, কথা-বার্তার ব্যাপারে তাদের সন্দেহ। বস্তুত আল্লাহর নবী সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের জীবনের মধ্যেই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ।
চলুক।