কবিরা গুনাহ সমূহের লিস্ট-১
লিখেছেন: ' দ্য মুসলিম' @ শুক্রবার, নভেম্বর ২০, ২০০৯ (৭:৪৫ পূর্বাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
আপাতত কবিরা গুনাহ সমূহের আকারে প্রকাশ করলাম। পরে প্রতিদিন একটি করে প্রকাশ করার চেস্টা করবো। (সুত্রঃ কিতাবুল কাবায়ের বা কবিরা গুনাহ, ইমাম আয্ যাহাবী (রহঃ) ।)
কোরআন ও সুন্নাহর মাধ্যমে আল্লাহ ও রাসুল (দঃ) যেসব বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন এবং সালফে সালেহীন তথা আগেকার পুণ্যবানদের বর্ণনা থেকে যেসব বিষয় আল্লাহ ও রাসুল (দঃ) কর্তৃক পুরোপুরি হারাম বা নিষিদ্ধ করার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়, তাই কবীরা গুনাহ বা জঘন্য ধরনের পাপ।
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ “কবীরা গুনাহ সাতটি নয় বরং প্রায় সাত্তরটি।” আবদুর রাজ্জাক ও তাবারী তাঁদের তাফসীরে বলেনঃ “আল্লাহর শপথ ইবনে আব্বাস (রাঃ) যথার্থই বলেছেন।”
ওলামায়ে কেরাম ও পরিসংখ্যানের মাধ্যমে তা সত্তর কিংবা তার অল্প কয়েকটি বেশীর খোঁজ পেয়েছেন। কিতাবুল কাবায়ের এ উল্লেখীত কবিরা গুনাহ সমূহের প্রথম ৩৫ টি নিম্নে দেওয়া হলঃ
১) শিরক বা আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করা।
২) মানুষ হত্যা করা ।
৩) জাদুটোনা করা।
৪) নামাযে অলসতা করা (এখানে ইচছা করে দেরী করে নামাজ পড়ার কথা বোঝানো হয়েছে)।
৫) যাকাত প্রদান না করা।
৬) ওজর ছাড়া রমজানের রোযা ভঙ্গ করা।
৭) সামর্থবান হওয়া সত্বেয় হজ্জ না করা।
৮) মাতা পিতার অবাধ্য হওয়া।
৯) রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করা।
১০) যিনা বা ব্যভিচার করা।
১১) লাওয়াতাত বা সমকামীতা।
১২) অবৈধ ভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাত ও তার প্রতি জুলুম করা।
১৩) আল্লাহ ও রাসুল (সাঃ) এর প্রতি মিথ্যারোপ করা।
১৫) জিহাদের ময়দান থেকে পালায়ন।
১৬) শাসক কতৃক জনগনকে প্রতারণা ও নির্যাতন করা।
১৭) গর্ব অহংকার।
১৮) মিথ্যা সাক্ষ্য দেয়া ।
১৯) মদ পান ও মাদক দ্রব্য গ্রহন।
২০) জুয়া খেলা।
২১) সতী সাধ্ধী রমণীর প্রতি অপবাদ দেয়া।
২২) গনীমত তথা রাস্ট্রীয় সম্পদ আত্মসাত করা।
২৩) চুরি ও অপহরণ করা।
২৪) ডাকাতি ও সন্ত্রাস।
২৫) অসত্য কসম করা।
২৬) জুলুম ও অত্যাচার করা।
২৭) টোল আদায় ও চাঁদাবাজি।
২৮) অবৈধ উপায়ে অর্থ উপার্জন ও ভোগ করা।
২৯) আত্মহত্যা।
৩০) কথায় কথায় মিথ্যা বলা।
৩১) বিচারে দুর্নীতির আশ্রয় নেয়া।
৩২) ঘুষ ও লেনদেন।
৩৩) নারী পুরুষ পরস্পরের সাদৃশ্যপূর্ণ বেশভূষা গ্রহণ করা।
৩৪) দাইয়ুসী বা পরিবারবর্গের বেহায়াপনা ও দুরাচাররকে প্রশ্রয় দেয়া।
৩৫) হালালা বা তালাকপ্রাপ্তা মহিলাকে চুক্তিভিত্তিক বিয়ে করা।
Processing your request, Please wait....












ভালো উদ্যোগ। কয়েকটি পয়েন্ট নিয়ে সন্দেহ আছে। পরে যখন একটি একটি করে আলোচনা করবেন , তখন না হয় বিস্তারিত আলোচনা করা যাবে।
ইনশাআল্লাহ।
ভালো উদ্যোগ।
জাজাকাল্লাহ
৫) যাকাত প্রদান করা।
যাকাত প্রদান করা। ? নাকি হবে যাকাত প্রদান না করা ?