কবিরা গুনাহ সমূহের লিস্ট-২
লিখেছেন: ' দ্য মুসলিম' @ শুক্রবার, নভেম্বর ২০, ২০০৯ (৯:০৮ পূর্বাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
আপাতত কবিরা গুনাহ সমূহের আকারে প্রকাশ করলাম। পরে প্রতিদিন একটি করে প্রকাশ করার চেস্টা করবো। (সুত্রঃ কিতাবুল কাবায়ের বা কবিরা গুনাহ, ইমাম আয্ যাহাবী (রহঃ) ।)
কোরআন ও সুন্নাহর মাধ্যমে আল্লাহ ও রাসুল (দঃ) যেসব বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন এবং সালফে সালেহীন তথা আগেকার পুণ্যবানদের বর্ণনা থেকে যেসব বিষয় আল্লাহ ও রাসুল (দঃ) কর্তৃক পুরোপুরি হারাম বা নিষিদ্ধ করার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়, তাই কবীরা গুনাহ বা জঘন্য ধরনের পাপ।
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ “কবীরা গুনাহ সাতটি নয় বরং প্রায় সাত্তরটি।” আবদুর রাজ্জাক ও তাবারী তাঁদের তাফসীরে বলেনঃ “আল্লাহর শপথ ইবনে আব্বাস (রাঃ) যথার্থই বলেছেন।”
ওলামায়ে কেরাম ও পরিসংখ্যানের মাধ্যমে তা সত্তর কিংবা তার অল্প কয়েকটি বেশীর খোঁজ পেয়েছেন। কিতাবুল কাবায়ের এ উল্লেখীত কবিরা গুনাহ সমূহের বাকী ৩৫ টি নিম্নে দেওয়া হলঃ
৩৬) প্রস্রাব থেকে পুরোপুরি পবিত্র না হওয়া।
৩৭) রিয়া বা লোক দেখানোর জন্য ভালো কাজ করা।
৩৮) পার্থিব লাভের আশায় এলমে দ্বীন শেখা ও গোপন করা।
৩৯) আমানতের খেয়ানত করা।
৪০) উপকারের খোটা দেয়া।
৪১) তাকদীরে অবিশ্বাস করা।
৪২) মানুষের গোপন বিষয় শোনার চেষ্টা করা।
৪৩) চোগলখুরী করা।
৪৪) অন্যায়ভাবে কোন মুসলমানকে অভিশাপ দেয়া।
৪৫) বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুতি ভঙ্গ করা।
৪৬) গণকের কথায় বিশ্বাস করা।
৪৭) স্বামী-স্ত্রী একে অপরের অধিকার হরণ করা।
৪৮) ছবি, প্রতিকৃতি, ভাস্কর্য প্রভৃতি অঙ্কন।
৪৯) বিপদাপদ বা কারো মৃত্যুতে উচ্চৈস্বরে শোক বিলাপ করা।
৫০) বিদ্রোহ, দম্ভ ও অহংকার প্রকাশ।
৫১) অধিনস্হ ঝি-চাকর, দাস দাসী দুর্বল শ্রেণীর মানুষ এবং প্রাণীকুলের সাথে নির্মম আচরণ করা।
৫২) পাড়াপড়শী বা প্রতিবেশীকে কষ্ট দেয়া।
৫৩) মুসলমানদেরকে কষ্ট ও গালি দেয়া, তাদের পরস্পরের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করা।
৫৪) পরহেযগার বান্দাদেরকে কষ্ট ও গালি দেয়া।
৫৫) অহংকার ও ফ্যাশন করে টাখনুর নিচে পোশাক পরিধান করা।
৫৬) পুরুষের রেশমী বস্ত্র ও স্বণালংকার ব্যবহার করা।
৫৭) মনিবের কাছ থেকে গোলামের পলায়ন বা বৈধ কর্তৃপক্ষকে অমান্য করা।
৫৮) আল্লাহ ছাড়া অন্য করো নামে পশু-পাখী যবেহ করা।
৫৯) জ্ঞাতসারে নিজ পিতা ছাড়া আর কাউকে পিতা বলা।
৬০) বাহাসম বিতর্ক ও বাদানুবাদের মাধ্যমে সভ্যের বিরোধিতা করা।
৬১) উদ্বৃত্ত পানি অপরকে ব্যবহার করতে না দেয়া।
৬২) মাপে, ওজনে এবং এ জাতীয় ব্যাপারে কম করা।
৬৩) আল্লাহর আযাব ও গযব সম্পর্কে উদাসীন এবং রহমত থেকে নিরাশ হওয়া।
৬৪) আল্লাহর ওলীগণকে কষ্ট দেয়া ও তাঁদের প্রতি শত্রুতা পোষন করা।
৬৫) কোন ওযর ছাড়া জামাআ’ত ছেড়ে দিয়ে একাকী নামায পড়া।
৬৬) কোন ওযর ছাড়া জুম্ আ’ ও জামাত ত্যাগ করায় অটল থাকা।
৬৭) শরীয়ত বিরোধী ওসিয়তি করা।
৬৮) ধোকাবাজি ও প্রতারণা করে মানুষ ঠকান।
৬৯) মুসলমানদের উপর গোয়েন্দাগিরি করা এবং তাদের গোপনীয় বিষয় প্রকাশ করে দেয়া।
৭০) সাহাবা (রাঃ)-দের কাউকে গালি দেয়া।
মাআ’স সালাম। আল্লাহ হাফেজ।
Processing your request, Please wait....












আল্লাহ, আমাদেরকে ছগীরা,কবিরা সব গুনা থেকে তুমি বাঁচিয়ে রেখো, আমিন।
আমিন।
চলুক।