কবিরা গুনাহ-২ (মানুষ হত্যা করা)
লিখেছেন: ' দ্য মুসলিম' @ সোমবার, নভেম্বর ২৩, ২০০৯ (১২:২৫ অপরাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
পবিত্র কোরআন এর দলিলঃ
- “যে লোক ইচ্ছকৃতভাবে কোন বিশ্বাসী মুমিনকে খুন করবে, তার পরিণাম ফল চিরকালীন দোযখবাস। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হন তাকে অভিশাপ দেন এবং তার জন্য ভয়ঙ্কর শাস্তি প্রস্তুত করে রেখেছেন।”(সুরা আন নিসা-৯৩)
- “আর যারা আল্লাহর সাথে অপর কোন প্রভুকে আহবান করে না, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ প্রাণকে যথার্থ কারণ ছাড়া হত্যা করে না এবং ব্যভিচার করে না (আল্লাহর প্রিয় বান্দা তারাই)। আর যারা এসব করে, তারা মহাপাপী। বিচার দিবসে তাদের শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেথায় তারা অপমানিত হয়ে চিরকাল অবস্হান করবে। কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্হাপন করে তাঁরা এবং নেক আমল করে উক্ত আযার থেকে পরিত্রাণ পাবে।” (সুরা আল ফুরকান ৬৮-৭০)
- “এ কারণেই আমি বনী ইসরাঈলের প্রতি লিখে দিয়েছি, যে কেউ কোন হত্যার বিনিময় অথবা পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করার অপরাধ ছাড়া কাউকে হত্যা করলো, সে যেন সমগ্র মানবকুলকে হত্যা করলো, আর যে কারো জীবন বাঁচালো যেন সমগ্র মানবকুলের জীবন বাঁচালো।” (সুরা মায়েদা-৩২)
- “আর যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিলো ?” (সুরা আত তাকবীর ৮-৯)
পবিত্র হাদিস এর দলিলঃ
- “যখন দু’জন মুসলমান তরবারি (মরণাস্ত্র) নিয়ে পরস্পরের উপর আক্রমন করে, তখন হত্যাকারী ও নিহত দু’জনই দোযখী হবে। আরয করা হলোঃ হত্যাকারীর পরিণতি তো বুঝলাম। কিন্তু নিহত ব্যাক্তির এ পনিণতি হবে কেন? রাসুল (সাঃ) বললেনঃ কেননা সেও তার বিরোধী পক্ষকে হত্যা করতে চেয়েছিলো।” (আহমদ, বোখারী ও মুসলিম)
- “আমার পর তোমরা পরস্পরে হত্যাকারী কাফেরদের অনুরূপ হয়ে যেও না।” (বোখারী ও মুসলিম)
- “বিচার দিন সবার আগে মানুষ হত্যার বিচার করা হবে।” (বোখারী, মুসলিম, তিরমিযী ও ইবনে মাযা)
- “বান্দা অবৈধ রক্ত প্রবাহিত না করা পর্যন্ত স্বীয় ধর্মের গন্ডিতে অবস্হান করে।” (বোখারী ও হকামে)
- “কোন মুমিন হত্যাকান্ড আল্লাহর তায়ালার নিকট সারা দুনিয়া ধ্বংসের চেয়েও অধিক মারাত্মক।” তিনি আরো এরশাদ করেন-”জগন্য কবীরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, কাউকে হত্যা করা, জাহান্নাম অনিবার্য হয় এমন মিথ্যা শপথ করা।” (বোখারী, মুসলিম ও নাসায়ী)
- “যে কোন অমুসলিম নাগরিক কে খুন করবে, সে বেহেশতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ চল্লিশ বছরের পথের দূর থেকে পাওয়া যাবে।” (বোখারী)
- “যে লোক কোন কথার জন্য কোন মুসলমানকে হত্যায় সহায়তা করে, তার কপালে ‘আল্লহর করুণা থেকে মাহরুম’ একথা লিখিত অবস্হায় আল্লাহর সমীপে উপস্হিত করা হবে।” (মুসনাদে আহমদ)
১৮২ বার পঠিত
Processing your request, Please wait....












আপনাকে ধন্যবাদ, keep it up
সুন্দর বলেছেন, বিশ্বে মুসলিমদের ইমেজ খুবই খারাপ । আমাদের অবশ্যই সহিংসতার পথ পরিহার করতে হবে । আমার মতে সুইসাইড স্কোয়াড , যেখানে সেখানে ইসলাম কায়েম করার জন্য নিরীহ জমায়েতের উপর বোমাবাজি সবই এর মধ্যে পড়ে ।
@হাফিজ,
একমত।