কবিরা গুনাহ-৭ (সামর্থবান হওয়া সত্ত্বেও হজ্জ্ব না করা)
লিখেছেন: ' দ্য মুসলিম' @ রবিবার, ডিসেম্বর ২০, ২০০৯ (১২:৫৮ অপরাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
পবিত্র কোরআন এর দলিলঃ
- “আল্লাহ মানুষের জন্য বায়তুল্লাহর হজ্জ ফরয করেছেন, যে সেথায় যাওয়ার সামর্থ রাখে।”(সুরা আলে ইমরান-৯৭)
- “আমি তোমাদেরকে যা দিয়েছি, তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় কর। অন্যথায় সে বলবেঃ হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। “(সুরা মুনাফিকুন-১০)
পবিত্র হাদিস এর দলিলঃ
- “বায়তুল্লাহ পর্যন্ত পৌছে হজ্জ সম্পাদনের প্রয়োজনীয় সওয়ার (পরিবহনের খরচ) ও পাথেয় (অন্যান্য প্রয়োজনীয় খরচ) যার আছে, সে যদি হজ্জ আদায় না করে, তবে সে ইহুদি কিংবা খৃষ্টান হয়ে মরে মরুক, তাতে আল্লাহ পাকের কিছু যায় আসেনা। কেননা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেনঃ আল্লাহ মানুষের জন্য বায়তুল্লাহর হজ্জ ফরয করেছেন, যে সেথায় যাওয়ার সামর্থ রাখে।”
- “হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেনঃ আমার ইচ্ছে হয়, লোক পাঠিয়ে দেখি, কে সামর্থ থাকতেও হজ্জ সম্পাদন করে না, তাদের উপর জিযিয়া করের হুকুম জারি করি। কারণ তারা মুসলমান নয়।” (তাফসীরে ইবনে কাসীর)
- “হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ সমর্থ হয়েও যে ব্যক্তি যাকাত ও হজ্জ আদায় করে না, মৃত্যুর সময় সে তার হায়াত বৃদ্ধির জন্য আক্ষেপ করবে। তাঁকে জিজ্ঞেস করা হলো, এ ধরনের আক্ষেপ তো অবিশ্বাসীদের করার কথা। তিনি জবাব দিলেনঃ না, বিশ্বাসীদের জন্যও এটা প্রযোজ্য। কোরআনে পাকেই এর প্রমাণ। পবিত্র কোরানে বলা হয়েছেঃ আমি তোমাদেরকে যা দিয়েছি, তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় কর। অন্যথায় সে বলবেঃ হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। (সুরা মুনাফিকুন-১০)
- “হযরত সাইদ বিন জুবাইর (রাঃ) বলেনঃ আমার এক বিত্তবান প্রতিবেশী হজ্জ না করে মারা গেলে আমি তার জানাযায় শরীক হইনি।
আল্লাহ তায়ালা আমাদের সকল কবীরা গুনাহ থেকে বেঁচে থাকার তোফিক দিন।
আল্লাহ হাফেজ।
৬৭ বার পঠিত
Processing your request, Please wait....












এগিয়ে যান।