কবিরা গুনাহ-৬ (ওজর ছাড়া রমজানের রোজা ভঙ্গ করা)
লিখেছেন: ' দ্য মুসলিম' @ বুধবার, ডিসেম্বর ১৬, ২০০৯ (২:৫৭ পূর্বাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
পবিত্র কোরআন এর দলিলঃ
- “হে বিশ্বাসীগণ! তোমাদের উপর রুযা ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিলো তোমাদের পর্র্ববর্তী লোকদের উপর, যাতে তোমরা পরহেযগারী অর্জন করতে পার। গণনার কয়েকটি দিন, এ সময় তোমাদের মধ্যে যে অসুস্হ কিংবা ভ্রমণে থাকবে, তাকে অন্য সময়ে রোযা পূরণ করে নিতে হবে।” (সুরা আল বাকারা-১৮৩-১৮৪)
পবিত্র হাদিস এর দলিলঃ
- “ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিতঃ আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রেরিত রাসুল-এ মর্মে সাক্ষি দেয়া, নামায কায়েম করা, যাকাত প্রদান করা, হজ্জ সম্পাদন করা, রমযানের রোযা পালন করা।
- “যে লোক ন্যায়সঙ্গত কারণ ছাড়া রমযানের একটি রোযাও ভেঙ্গে ফেলবে, এরপর সে সারা জীবন রোযা রাখলেও তার ক্ষতিপূরণ হবে না। (তিরমিযী, নাসায়ী, ইবনে মাযা ও ইবনে খুযাইমা)
- “ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন- ইসলামের শিকড় ও ধর্মের বুনিয়াদ তিনটি; আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই- এ সাক্ষ্য দেয়া, নামায ও রোযা। যে লোক এব একটি পরিত্যাগ করবে, সে কাফের গণ্য হবে।”
আল্লাহ তায়ালা আমাদের সকল কবীরা গুনাহ থেকে বেঁচে থাকার তোফিক দিন।
আল্লাহ হাফেজ।
৮৮ বার পঠিত
Processing your request, Please wait....











