কবিরা গুনাহ-১১ (লাওয়াতাত বা সমকামীতা।)
লিখেছেন: ' দ্য মুসলিম' @ শনিবার, জানুয়ারি ২, ২০১০ (৭:৫৮ পূর্বাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
পবিত্র কোরআন এর দলিলঃ
- অবশেষে যখন আমার আদেশ এসে পৌছল, তখন আমি তাদের দেশটির উপরিভাগকে নীচে এবং নিম্নভাগ উপরে উঠিয়ে দিলাম ও তার উপরে স্তরে স্তরে পাকা কাঁকর-পাথর অবিরাম ধারায় বর্ষণ করলাম। যার প্রতিটি ছিল তোমার প্রভুর কাছে সুচিহ্নিত ও রক্ষিত। এ শাস্তি সেই পাপাচারীদের কাছ থেকে বেশী দুরেও নয়।
- সারা জাহানের মানুষের মধ্যে তোমরা কেবল পুরুষদের সাথে কুকর্ম কর এবং তোমাদের পালনকর্ত তোমাদের জন্য যে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেনম তাদেরকে বর্জন কর। আসলে তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।(সুরা আশ শায়ারা ১৬৫-১৬৬)
- এবং আমি তাকে সেই জনপদ থেকে উদ্ধার করেছিলাম, যে জনপদ নোংরা কার্যকলাপে লিপ্ত ছিল। (সুরা আম্বিয়া ৭৪)
পবিত্র হাদিস এর দলিলঃ
- “আমি তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশী যে বিষয়টির আশংকা করি, তা হচ্ছে কওমে লুতের জঘন্য কাজ।” অতঃপর তিনি এই দুষ্কর্মে লিপ্তদেরকে এই বলে তিন বার অভিসম্পাত করেনঃ ‘কাওমে লুতের দুষ্কর্ম যে করবে তার উপর আল্লাহর অভিসম্পাত।’ (ইবনে মাযা, তিরিমীযি ও হাকেম)
- তোমরা যাদেরকে লুত জাতির আচরনে লিপ্ত পাও, তাদের উভয়কে হত্যা কর। (আবু দাউদ, তিরমিযি)
- যৌন আবেগের সাথে নারীদের পারস্পরিক আলিঙ্গনও ব্যভিচারের পর্যায়ভুক্ত। (তাবারানী)
- চার শ্রেণীর মানুষ সকাল সন্ধা (অর্থাৎ সার্বক্ষণিকভাবে) আল্লাহর গযবের আওতায় থাকে। জানতে চাওয়া হলোঃ হে আল্লাহর রাসুল ! তারা কারা? তিনি বললেনঃ “নারীর বেশ ভূষা গ্রহণকারী পুরুষ, পুরুষের বেশ ভূষা গ্রহণকারী নারী, পশুর সাথে যৌন সঙ্গমকারী এবং কওমে লুতের আচরণকারী অর্থাৎ সমকামী।” (তাবারানী)
আল্লাহ তায়ালা আমাদের সকল কবীরা গুনাহ থেকে বেঁচে থাকার তোফিক দিন।
আল্লাহ হাফেজ।
৩০৬ বার পঠিত
Processing your request, Please wait....











