আমল ২: আয়াতুল কুরছি পাঠের ফযীলত
লিখেছেন: ' রেজওয়ান করিম' @ শনিবার, নভেম্বর ৭, ২০০৯ (১০:৩৬ পূর্বাহ্ণ)
সহীহ্ বোথারী শরীফে লিখিত আছে, যে ব্যাক্তি প্রভাতে ও শয়নকালে আয়াতুল কুরছি পড়িয়া থাকে, আল্লাহ তায়ালা তার স্বয়ং রক্ষক হন। সুতরাং সমস্ত দিবাবাত্রিতে শয়তান তার নিকটে আসতে পারেনা। কারণ, শয়তান ওয়াদা করেছে যে, যে ব্যাক্তি আয়াতুল কুরছি পড়বে আমি তার কাছে যাব না।
শুক্রবার আছরের নামাযের পর নির্জন স্থানে বসে এই আয়াত ৭ বার পাঠ করলে মনে এক আশ্চর্যভাবের উদয় হয় এ ঔ সময় পাঠকারীর দোয়া কবুল হয়।
ক্রমান্নয়ে ৩১৩ বার পড়লে ইনশাল্লাহ্ সকল কাজে জয়লাভ করা যায়।
যে ব্যাক্তি প্রতেক ফরয নামাযের পর ১ বার পড়বে তার রিযিক বৃদ্ধি পাবে।
হযরত রাসূল (স:) এর ইন্তেকালের সময় হযরত আযরাইল (আ:) বলেছেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যাক্তি প্রতেক ফরয নামাযের পর ১ বার পড়বে, আমি তার রূহ (আত্মা) অতি সহজে কবয করিব।
নাসায়ী শরিফে বর্নিত আছে, নবী (স:) বলেন, যে ব্যাক্তি প্রতেক ফরয নামাযের পর নিয়মিত ১ বার আয়াতুল কুরছি পড়বে তার জন্য বেহেস্তে প্রবেশের পথে মৃত্যু ব্যতিত আর কোন বাধা থাকবে না।
ঘর হতে বাহির হওয়ার সময় এই আয়াত পড়ে বের হলে কারো মুখাপেক্ষী হইবে না।
আবু হুরায়রা (র:) বর্ননা করেন, রাসূল (স:) ইরশাদ করেছেন এ আয়াতটি যে ঘরে পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পালায়ন করে।
রাতে একাকী পথ চলার সময় এই আয়াত পাঠ করতে থাকলে দেও, জীন, পরী, ভূত, প্রেত ইত্যাদি কাছে আসতে পারেনা।
দৈনিক ৫০ বা ১৭০ বার পড়লে মনের বাসনাপূর্ন হয়।
৫০বার পড়ে বৃষ্টির পানির উপর ফুক দিয়ে খেলে জ্ঞান বৃদ্ধি পায়।
ঘর, বাগান ও দোকানের প্রবেশ দরজায় এই দোয়া লিখে ঝুলিয়ে রাখলে রিযিক বৃদ্ধি পায়, চোর-ডাকাত সেখানে প্রবেশ করতে পারেনা ও অগ্নিদাহ হয় না
Processing your request, Please wait....

(৩ভোট, গড়: ৪.৩৩)
আলহামদুলিল্লাহ ,
হযরত রাসূল (স:) এর ইন্তেকালের সময় হযরত আযরাইল (আ:) বলেছেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যাক্তি প্রতেক ফরয নামাযের পর ১ বার পড়বে, আমি তার রূহ (আত্মা) অতি সহজে কবয করিব।
ভাই মৃত্যুরে খুব ডরাই , তাই এই আমলটা বেশী বেশী আমার করতে হবে ।
ধন্যবাদ আপনার এই লেখার জন্য । আমি বিশেষত সেই সব লেখা পছন্দ করি যেগুলো মানুষকে আমলের দিকে এগিয়ে নিয়ে যায়, অনেকে আলোচনার জন্য আলোচনা করে , সেটাতে আমি বিশ্বাসি নই ।
ধন্যবাদ হাফিজ ভাই, এই আমলটা আমিও করি।
নাসায়ী শরিফে বর্নিত আছে, নবী (স:) বলেন, যে ব্যাক্তি প্রতেক ফরয নামাযের পর নিয়মিত ১ বার আয়াতুল কুরছি পড়বে তার জন্য বেহেস্তে প্রবেশের পথে মৃত্যু ব্যতিত আর কোন বাধা থাকবে না।
তার মানে , দুইটা হাদিস শরীফ আয়াতুল কুরসীর ফজীলত সম্বন্ধে ?