আমল – ৪: সুরা হাশরের শেষ ৩ আয়াত পাঠের ফজিলত
লিখেছেন: ' রেজওয়ান করিম' @ শনিবার, ডিসেম্বর ১২, ২০০৯ (৫:০১ পূর্বাহ্ণ)
যে ব্যক্তি ফজরের নামাজের পর এবং মাগরীবের নামাজের পর সুরা হাশরের শেষ ৩টি আয়াত একবার(১) পাঠ করবে সত্তর হাজার(৭০,০০০) ফেরেশতা সকাল থেকে সন্ধা পর্যন্ত এবং সন্ধা থেকে সকাল পর্যন্ত রাব্বুল আলামীনের নিকট মাগফেরাত কামনা করবে। এবং ঐ দিন তার মৃত্যু হলে শহীদ বলে গন্য হবে। তবে তার আগে ৩ বার “আউযুবিল্লাহহিস সামিয়ুউল আলীম মিনাশ শাইতোয়ানীর রাজীম” পাঠ করতে হবে। (তিরমিযী ও দারমী)
আরবী: هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ
هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاء الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
উচ্চারণ:
হু আল্লা হুল্লাজী লা(আ) ইলাহা ইল্লা হু। আলিমুল গাইবী ওয়াশ শাহাদাতী হুয়ার রাহমানুর রাহীম। হু আল্লা হুল্লাজী লা(আ) ইলাহা ইল্লা হু। আল মালিকুল কুদ্দুসুস সালামুল ম্যু মিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। ছুব হানাল্লাহী আম্মা ইউশরিকুন। হু আল্লাহুল খালেকুল বারিয়্যুল মুছাওরেলাহুল আছমা(আ)উল হুছনা। ইউ ছাব্বিহু লাহু মা ফিছ ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়া হুয়াল আজীজুল হাকীম।
অর্থ:
তিনিই আল্লাহ তা’আলা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু, অসীম দাতা।
তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্নøশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা’ আলা তা থেকে পবিত্র।
তিনিই আল্লাহ তা’আলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়।
শুনতে চাইলে এখানে ক্লিক করুন
পড়তে চাইলে এখানে ক্লিক করুন
Processing your request, Please wait....












যে ব্যক্তি ফজরের নামাজের পর এবং মাগরীবের নামাজের পর সুরা হাশরের শেষ ৩টি আয়াত একবার(১) পাঠ করবে সত্তর হাজার(৭০,০০০) ফেরেশতা সকাল থেকে সন্ধা পর্যন্ত এবং সন্ধা থেকে সকাল পর্যন্ত রাব্বুল আলামীনের নিকট মাগফেরাত কামনা করবে। তবে তার আগে ৩ বার “আউযুবিল্লাহহিস সামিয়ুউল আলীম মিনাশ শাইতোয়ানীর রাজীম” পাঠ করতে হবে। (তিরমিযী ও দারমী)
সুবহান আললাহ!!!!!!!! ।(Y)
@জ্ঞান পিপাষু,ধণ্যবাদ
ধন্যবাদ।