আমল – ১:অসম্ভবকে (বৈধবিষয়ে) সম্ভব করার দু’য়া
লিখেছেন: ' রেজওয়ান করিম' @ মঙ্গলবার, অক্টোবর ২০, ২০০৯ (৪:৫৬ পূর্বাহ্ণ)
সূরা আত্ব-ত্বালাক্বের ২ ও ৩ নং আয়াত নিম্নলিখিত নিয়ম অনুযায়ী পাঠ করলে তা অসম্ভব (বৈধবিষয়ে) হলেও সম্ভব হয়ে যাবে ইনশাল্লাহ। সূত্র: ওযীফাতুল মুসলিমীন ও ইসমে আযম [অব্যর্থ দুয়া ও আমল] – অধ্যাপক ড. এ. আর. এম. আলী হায়দার
নিয়ম: প্রতিদিন ১১বার হতে ১১১ বার পর্যন্ত পাঠ করলে যে নিয়তে পাঠ করবে তা অসম্ভব (বৈধবিষয়ে) হলেও সম্ভব হয়ে যাবে ইনশাল্লাহ।
ফযীলত: রুজি বৃদ্ধি, চাকুরী হওয়া, চাকরীর উন্নতি হওয়া, যাদু, বান, হিংসুকের হিংসা, জ্বিনের আছর, দুশমনের দুশমনি প্রবৃত্তি হতে মুক্তি পেতে এ দুয়া দ্রুত কাজ করে।
| আরবী | বাংলা তর্জমা | উচ্চারন |
| وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا | আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। | ওয়া মাই-ইয়াত্তাকিল্লাহা ইয়াজ আল্লাহু মাখরাজা। |
| وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا |
এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন। |
ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহ তাসিব।ওয়া মান ইয়া তা ওয়াক্কাল আলাল্লাহি ফাহু ওয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদযায়াল্লাহু লিকুল্লি শাইয়িন কাদির। |
Processing your request, Please wait....













(১৬ভোট, গড়: ৩.৯৪)
কোন ভ্রান্তি থাকলে Kindly ধরিয়ে দেবেন।
সুন্দর পোস্ট , এই সব দোয়া পড়ার সময় আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে । দোয়া কবুল হয় তিন প্রকারে :
১) যেটা চাওয়া হয় সেটাই আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দেন ।
২) যেটা চাওয়া হয় সেটার চেয়ে উত্তম কিছু আল্লাহ তাআলা দিয়ে দেন , যেটা বান্দা জানতেও পারে না ।
৩) দুনিয়াতে এর প্রতিদান না দিয়ে পরকালে এর নেকী দেওয়া হয়ে, যেটা তখন তার প্রয়োজন বেশী ।
তাই কারো যদি কোনো দোয়া কবুল না হয়, সে যেন এটাতে হতাশ না হয়ে আশা করে উপরেরে যেকোন একটি উপায়ে তার দোয়া কবুল হবে ।
@রেজোওয়ান ভাই, আপনার নামের নিক ইংরেজী ‘rezowan’ এর পরিবর্তে বাংলায় রেজোওয়ান হলে ভালো হতো ।
ধন্যবাদ, হাফিজ ভাই আপনার সুন্দর মতামতের জন্য