দাওয়াতীদের চরিত্র কেমন হওয়া উচিত
লিখেছেন: ' shane2k' @ সোমবার, নভেম্বর ১৬, ২০০৯ (৬:০৬ অপরাহ্ণ)
খোদার পথে যারা কাজ করে তাদের হৃদয়ের ও বিপুল হিম্মতের অধিকারি হতে হবে।
তাদের সৃষ্টির প্রতি সহানুভূতিশীল ও মানবতার প্রতি দরদী হতে হবে।
তাদের হতে হবে ভদ্র ও কোমল সমভাবাপন্ন, আত্মনির্ভরশীল ও কষ্টসহিষ্ণু মিষ্টভাষী ও সদালাপী।
তাদের দ্বারা কারো ক্ষতি হবে এমন কন ধারণা যেন কেঊই পোষণ করতে না পারে।
তাদের নিকট থেকে সবাই সবসময় কল্যাণ ও উপকার কামনা করবে।
তারা নিজের প্রাপ্যের চাইতে কর্মের উপর সন্তুষ্ট থাকবে।
তারা অপরকে প্রাপ্যের চাইতে বেশী দিতে প্রস্তুত থাকবে।
তারা মন্দার জবাব ভাল জবাব দিবে অথবা কমপক্ষে মন্দ দিয়ে দিবে না।
তারা সবসময় নিজের দোষ ত্রুটি স্বীকার করবে।
তারা অন্যের গুণাবলীর কদর করবে।
তারা অন্যের দুর্বলতার প্রতি নজর মন্দ সুযোগ নিবেনা।
তারা অন্যের দোষ-ত্রুটি ও বাড়াবাড়ি মাফ করে দিবে।
তারা নিজের জন্য কারো উপর প্রতিশোধ নিবে না।
তারা অন্যের সেবা গ্রহণ করে নয় বরং অন্যকে সেবা করে আনন্দিত হবে।
তারা নিজের স্বার্থের নয় বরং অন্নের জন্য কাজ করবে।
তারা কন প্রকার প্রশংসার অপেক্ষা না করে এবং কন প্রকার নিন্দাবাদের তোয়াক্কা না করে নিজের দায়িত্ব পালন করবে।
তারা আল্লাহ্ ছাড়া কারোর পুরস্কারের প্রতি দৃষ্টি দেবে না।
তাদেরকে বল প্রয়োগে দমন করা যাবে না।
তাদেরকে ধন সম্পদের বিনিময়ে ক্রয় করা যাবে না, কিন্তু সত্য ও ন্যায়ের সামনে তারা নির্দিধায় ঝুঁকে পরবে।
তাদের শত্রুরা তাদের ওপরে এ বিশ্বাস রাখবে যে, কন অবস্থাতেয়ই তারা ভদ্রতা ও ন্যায়নীতির বিরোধী কন কাজ করবে না।
Processing your request, Please wait....












সালাম। খুব মূলবান কথা বলেছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।
আর হ্যাঁ আপনার উপস্থিতি এখানে কম হচ্ছে আজকাল। তার কারন কি? আগামীতে প্রতিটি পোষ্টে আপনার জ্ঞান গর্ব অভিমত চাই।
ধন্যবাদ।
Thanks for noticing brother. Busy with my bread earning work and little bit of Dawah activity in Toronto, Canada.
সুন্দর বলেছেন, তবে পালন করা কঠিন