কেমন ছিলেন হযরত আবুবকর (রা)?
লিখেছেন: ' সাউন্ড অফ ইসলাম' @ শুক্রবার, নভেম্বর ২০, ২০০৯ (৯:১৩ পূর্বাহ্ণ)
একদিন মহানবী (সা.) উপস্থিত সাহাবাদের লক্ষ্য করে বললেন, “তোমাদের মধ্যে এমন কে আছ যে আজ রোজা রেখছ?” হযরত আবুবকর (রা.) বললেন, “ইয়া রাসুলাল্লাহ, আমি রোজা রেখেছি।”
নবী (সা.) আবার বললেন, “এমন কে আছ যে, আজ কারো জানাযার নামাজে শরীক হয়েছ?” হযরত আবুবকর (রা) বললেন, এ কাজ আমি একটি আগে সমাধা করে এসেছি।”
মহানবীর কন্ঠে আবার ঘোষিত হলো, “এমন ব্যক্তি এখানে কে আছে, যে আজ কোন পীড়িতের সেবা করেছ?” হয়রত আবুবকর (রা) বললেন, “আজ আমি এক পীড়িত ব্যক্তির সেবা করেছি।”
মহানবী (সা) আবারো বললেন,” আজ কিছু দান করেছ, এমন কেউ কি এই মজলিসে আছ?” হযরত আবুবকর (রা) সলজ্জভাবে উত্তর দিলেন, “এক অতিথিকে আমি সামান্য কিছু অর্থ সাহায্য করতে পেরেছি।”
অবশেষে বিশ্ব নবী (সা) সকল কে উদ্দেশ্য করে বললেন, একদিনে যিনি এতগুলো সৎকাজ করেছেন নিশ্চয়ই তিনি জান্নাতে প্রবেশ করবেন।
ভাবতেই অবাক লাগে কেমন ছিলেন, আমাদের প্রিয় নবী (সা) আর কেমন ছিলেন তাঁর সাহাবীগন। আর বিশেষভাবে আবুবরক (রা) ছিলেন খুবই দানশীল, পরোপকারী । আবুবরক (রা) নামাজে দাড়িয়ে আল্লাহর ভয়ে কাঁদতে থাকেন।
আল্লাহ আমাদের হযরত মুহাম্মদ (সা) আদর্শ ও রাসুলের সাহাবীদের আদর্শে মানুষ হবার তাওফিক দান করুক।
Processing your request, Please wait....












আমিন।
আমিন।
ছুম্মাআমিন।
আমিন।
আল্লাহ আমাদের হযরত মুহাম্মদ (সা) আদর্শ ও রাসুলের সাহাবীদের আদর্শে মানুষ হবার তাওফিক দান করুক।
আমিন, খুব সুন্দর লাগলো পোস্টটা । একটা হাদিস শরিফ শেয়ার করলাম ।
রসুলুল্লাল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) একবার বলেন “কিয়ামতের দিন সর্বপ্রথম নেক আমল যার ডান হাতে দেয়া হবে তিনি হবেন হযরত ওমর (রা:) । এ কথা শুনে সাহাবীগন (রা:) বললেন ইয়া রসুলুল্লাল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) তখন আবু বকর (রা:) কোথায় থাকবেন ? তখন রসুলুল্লাল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ) বললেন “এর আগেই ফেরেশতারা আবু বকর (রা:) কে বেহেশতে নিয়ে যাবেন।
সুবহানাল্লাহ ।
সূত্র: শহীদে মেহরাব ওমর (রা:) লেখক ওমর তেলমেসানী ।
ধন্যবাদ সুন্দর একটি হাদিস শেয়ার করার জন্য । হযরত মুহাম্মদ (সা:)ও তাঁর সাহাবীর কথা শুনলে কিছুটা হলেও অনুমান করা যায় কেমন ছিলো তাঁদের ঈমান আকিদা। আল্লাহ আমাদের সবাই কে রাসুল (সা:) আদশের্ মানুষ হবার তাউফিক দান করুক। আমিন।
সোবহানাল্লাহ।
আল্লাহ আমাদের তাঁদের আদশর্ অনুসরন করার তাউফিক দান করুক। আমিন।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
আমিন, ছুম্মা আমিন।
আল্লাহ পাক আমাদের হযরত মুহাম্মদ (সা) আদর্শ ও রাসুলের সাহাবীদের আদর্শে মানুষ হবার তাওফিক দান করুক।
আমিন।