আসুন জেনে নেই “পিস ইন ইসলাম” ব্লগে বাংলায় নাম নেওয়ার নিয়ম।
লিখেছেন: ' সাউন্ড অফ ইসলাম' @ সোমবার, নভেম্বর ২৩, ২০০৯ (৪:৫৫ পূর্বাহ্ণ)
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে ধন্যবাদ জ্ঞাপন করছি এ জন্য যে, অল্প কয়েকদিনের মাঝেই পিস ইন ইসলাম ব্লগের সদস্য সংখ্যা অনেক বেড়েছে আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেই সকল ইউজারদের যাঁরা পিস ইন ইসলামে জয়েন করেছেন।
আমি আগেই বলে রাখি, আমি পিস ইন ইসলাম ব্লগের একজন সাধারন ব্লগার, আজ আমি একটি বিষয় খেয়াল করেছি যে ব্লগের অনেকের নাম ইংরেজীতে দেখা যাচ্ছে। যদিও বাংলা ইংরেজী নামে কিছুই আসে যায় না, তারপরেও একটি বাংলা ব্লগে বাংলা নাম ব্যবহার করাটাই ভাল বলে আমি মনে করি। যদি কারো অজানা থাকে কিভাবে বাংলায় নাম নেওয়া যায়, তবে নিচের বর্নিত নিয়মে বাংলায় নাম নিতে পারেন।
১. প্রথমে লগইন বক্সে আপনার লগইন নেম ও পাসওয়ার্ড লিখে লগইন করুন বাটনে ক্লিক করুন।

২. লগইন করার পর আপনি চলে এলেন ড্যাশবোর্ডে, এখানে আসার পর আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন। বাংলায় নাম নেবার জন্য আপনাকে ক্লিক করতে হবে আপনার প্রোফাইল।

৩. প্রোফাইল পেজে আসার পর আপনি, প্রথম নামের ঘরে বাংলায় আপনার পছন্দের নামের একাংশ লিখুন।
শেষ নামের ঘরে আপনার নামের শেষাংশ লিখুন।
ডিসপ্লে নেমর অপশনে ক্লিক করলে আপনি অনেক গুলো নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার পছন্দের নামে ক্লিক করে প্রোফাইল আপডেট করুন করে নিন।

Processing your request, Please wait....












ধন্যবাদ আপনার এই পোস্টের জন্য ।
ধন্যবাদ। নামটা চেন্জ করে ফেললাম।
খুব সুন্দর, এখনি চেন্জ করছি, আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ।
@faruk,ফারুক সাহেব চেন্জ করবেন না ? ;)