লগইন রেজিস্ট্রেশন

ইসলাম এবং মানবতা: ওয়াদা বা কমিটমেন্ট রক্ষা

লিখেছেন: ' হাফিজ' @ বুধবার, সেপ্টেম্বর ৯, ২০০৯ (১১:২৩ অপরাহ্ণ)

মুসলামনরা ইরানের তারতুস শহর অবরোধ করে রেখেছিল । তারতুসের বাসিন্দারা দর্গের ভিতর থেকে মোকাবেলা করছিল ।

হঠাৎ তারা দুর্গের ফটক খুলে নির্দিদ্ধায় বেরিয়ে আসল । এমন যুদ্ধের মধ্যে নির্বিঘ্নে বেরিয়ে আসা আশ্চর্যের বিষয় !! প্রকৃত বিষয় জানার জন্য তাদের কে জিজ্ঞাসা করলেন । তারতুসের এক ব্যক্তি বলল তোমাদের মধ্য থেকে যেহেতু নিরাপত্তার কাগজ ছুড়ে মেরেছ সেই বিশ্বাসে আমরা বেরিয়ে এসেছি । একথা শুনে মুসলমানরা অবাক হলেন এবং বললেন কই আমরা তো তোমাদের কোনো নিরাপত্তা দেই নি । অবশেষে খোজ নিয়ে জানা গেলো একজন ক্রিতদাস সবার অগোচরে নিরাপত্তা কথা লিখে একটি কাগজ ছুড়ে মেরেছিল যার জন্য এই ঘটনার সুত্রপাত । সেই ক্রীতদাসের নাম মাকনাফ ।

মুসলমানরা যুদ্ধ বন্ধ করে হযরত ওমর (রা:) কাছে খবর পাঠালেন এই মুহুর্তে কি করা যায় । আমিরুল মুমেনিন হযরত ওমর (রা ) জবাব পাঠালেন “অংগিকার পালনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তা’আলা বিশেষ গুরুত্ত্ব আরোপ করেছেন । কোনো ব্যাপারে সন্দেহ সংশয় থাকলেও তোমাদেরকে অবশ্যই অংগীকার পালন করতে হবে। তারতুসবাসীদের নিরাপত্তা দাও ।

খলীফার নির্দেশ পাওয়ার পর তারতুসবাসীকে নিরাপত্তা দেয়া হল।

এমন ঘটনা ইতিহাসে আর আছে কি একজন ক্রীতদাসের কথার উপর নির্ভর করে দেশের খলীফা একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিলেন যে কিনা সেনাপতির আদেশ না নিয়ে সম্পুর্ন নিজের ইচ্ছায় অপরপক্ষকে ওয়াদা দিয়েছিল ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৯৮ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

৬ টি মন্তব্য

  1. আরো বেশী বেশী এইরকম পুসট লেখা দরকার।

  2. আজকে হিসাব খুললাম। আমার লেখাগুলোকে ধীরে ধীরে পোস্ট করা হবে।

    হাফিজ

    আলহামদুলিল্লাহ, That is great news

    এস.এম. রায়হান

    ধন্যবাদ। তবে নতুন পোস্ট কীভাবে লিখা যাবে তার কোন বাটন খুঁজে পাওয়া যাচ্ছে না।

    হাফিজ

    লগইন করার পর দেখেন বাম দিকে “Post–> Add new” আছে ।