কবিরা গুনাহ-১০ (যিনা ব্যভিচার করা।)
লিখেছেন: ' দ্য মুসলিম' @ শনিবার, ডিসেম্বর ২৬, ২০০৯ (৪:১৭ পূর্বাহ্ণ)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
পবিত্র কোরআন এর দলিলঃ
- তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং খারাপ পথ। (সুরা বনী ইসরাইল- ৩২)
- আর যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের এবাদত করে না, আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন সঙ্গতে কারণ ছাড় তাবে হত্যা করে না এবং ব্যভিচারে লিপ্ত হয়না (এরাই আল্লাহর পছন্দনীয় জন)। আর যারা এ কাজ করে, তারা শাস্তির সম্মুখীন হবে। কেয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুন করা হবে এবং সেথায় তারা অপমানিত-লাঞ্ছিত অবস্হায় চিরকাল অবস্হান করবে। কিন্তু যারা তওবা করে, তারা ছাড়া। (সুরা আল ফুরকান ৬৮-৭০)
- ব্যভিচারিনী রমণী ও ব্যভিচারী পুরুষ ; তাদের প্রত্যেককে একশ’ করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকর করণে তাদের প্রতি যেন তোমাদের দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল।রাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাক। আর বিশ্বাসীদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। (সুরা আননুর ২)
পবিত্র হাদিস এর দলিলঃ
- কোন ব্যভিচারী ব্যভিচারে লিপ্ত অবস্হায় মুমিন থাকেনা। কোন চোর চুরি করা অবস্হায় মুমিন থাকেনা, কোন শরাবখোর শরাব পান করার অবস্হায় মুমিন থাকেনা। মানুষের চোখের সামনে কোন নিরীহ লোকের উপর আক্রমণের সময় আক্রমনকারী মুমিন থাকেনা। (বোখারী, মুসলিম ও নাসায়ী)
- বান্দা যখন ব্যভিচারে লিপ্ত হয়, তখন তার কাছ থেকে ঈমান বেরিয়ে যায় এবং মাথার উপর ছায়ার মত ভাসতে থাকে। অতঃপর সে যখন ব্যভিচার থেকে নিবৃত হয়, তখন আবার তার কাছে ফিরে আসে। (আবু দাউদ, তিরমিযি ও বায়হাকী)
- যে লোক ব্যভীচার করে কিংবা মদ পান করে, আল্লাহ পাক তার ভেতর থেকে ঈমানকে সেভাবে বের করে নেন যেভাবে কোন লোক মাথার উপর দিয়ে পরিধেয় বস্ত্র খুলে ফেলে। (হাকেম)
- তিনি আরো বলেনঃ হাশরের দিন আল্লাহ তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেননা, তাদেরকে পবিত্রও করবেননা এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি সুনির্ধারিত রয়েছে । তারা হচ্ছেঃ ১) ব্যভিচারী বৃদ্ধ ২) মিথ্যাবাদী শাসক এবং ৩) অহংকারী দরিদ্র। (মুসলিম, নাসায়ী)
- আল্লাহর কাছে শেরক করার পর অবৈধ নারীর গুপ্তাঙ্গে বীর্যপাতের চেয়ে জগন্য কবীরা গুনাহ আর নাই। (আহমদ, তাবারানী)
- যে লোক কোন মাহরাম অর্থাৎ নিষিদ্ধ রমণীর সাথে ব্যভিচার করে তাকে হত্যা কর। (হাকেম)”
- যে লোক মদ পানে অভ্যস্ত অবস্হায় (বিনা তাওবায়) মারা যায়, আল্লাহ পাক তাকে গাওতাত নামক নহরের পানি পান করাবেন। গাওতাত হচ্ছে জাহান্নামে ব্যভিচারিণীদের যোনিপথ থেকে নির্গত দূষিত রক্ত ও পুঁজের প্রবাহমান ঝর্না ধারা। (আহমদ, আবু্ ইয়ালা, ইবনে হেব্বান, হাকেম।)
আল্লাহ তায়ালা আমাদের সকল কবীরা গুনাহ থেকে বেঁচে থাকার তোফিক দিন।
আল্লাহ হাফেজ।
৭৭০ বার পঠিত
Processing your request, Please wait....












ৃৃৃৃAmin.
ভাল লাগল। আল্লাহ আমাদের সরল পথে পরিচালিত করুন। আমীন
কোন রূপসী নারীর প্রতি যেন আমরা আসক্ত না হই সবর্দা এই কামনা করি।
@শাহরিয়ার,
কোন রূপসী নারীর প্রতি যেন আমরা আসক্ত না হই সবর্দা এই কামনা করি।
রূপসী শর্ত না , যেকোন ধরনের নারীর প্রতি আসক্তি হলে একই হুকুম